Santipur :-
শান্তমুনির বাসস্থান শান্তপুরের বর্তমান নাম Santipur। নবদ্বীপ ও মায়াপুরের মতো বৈষ্ণব ধর্মের আর এক পীঠস্থান santipur। ১৪৩৪ খ্রিস্টাব্দে শ্রীহট্টের নবগ্রামে কমলাক্ষর জন্ম। বেদ ও চতুষ্টয় অধ্যায়ন করে বেদ-পঞ্চানন বা অদ্বৈত আচার্য হন কমলাক্ষ। মৃত্যু বরণ করেন ১২৫ বছর বয়সে। ৫২ বছর বয়সে কঠোর সাধনার প্রতি আকৃষ্ট হয়ে মহাপ্রভু শ্রীকৃষ্ণচৈতন্য পৃথিবীতে আসেন নবদ্বীপে। গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈতআচার্যের মহামিলন ঘটে বাবলা গ্রামের শ্রীপাটে। এমনকি সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী বা জটিয়া বাবার জন্মও এই শান্তিপুরের অদ্বৈত বংশে। শ্যামাচাঁদ, গোকুলচাঁদ, জলেশ্বর, প্রাচীন মসজিদ ছাড়াও মন্দির আছে নানান Santipur-এ। তাঁতবস্ত্রের জন্য বিখ্যাত Santipur। প্রতি রবিবারে হাট বসে এবং তাঁতিরা আসেন তাঁতজাত সম্ভার নিয়ে দূরদূরান্ত থেকে Santipur-এ। শান্তিপুরের আর এক আকর্ষণ কার্তিক পূর্ণিমায়, নবদ্বীপের পরের দিন Santipur Rash Utsav। অজস্র বারোয়ারি পুজো হয়-সাজসজ্জায় ও আলোকমালায় মহিত করে। দূরদূরান্ত থেকে মানুষের ঢল নামে মন্দিরে মন্দিরে Santipur Rash এ। মদনগোপাল ঠাকুর বাড়ি, গোস্বামী বাড়ি, রাধাবল্লভ জিউ, বিজয় গোস্বামী বাড়ি, অদৈত্বপাঠ এদের মধ্যে উল্লেখ। চার দিন ধরে চলে Rash Utsav, তৃতীয় রাতে ভাঙা রাসের বর্ণাঢ্য শোভাযাত্রার সুনাম আজ পৃথিবীজুড়ে। বিভিন্ন পৌরাণিক আখ্যান বর্ণিত মাটির মূর্তি, সংরূপি বিভিন্ন অবতার, ১০৮ ঢাকির নাচ, ময়ূরপঙ্খীতে বৈষ্ণব-বৈষ্ণবী, সুসজ্জিত নানান হাওদা, অভিনব আলোক সজ্জায় মাতোয়ারা করে তোলে শান্তিপুর কে ওই Rash-এর রাতে । কুমারী মেয়েরা দেবির সাজে সজ্জিত হয়ে আসন গ্রহণ করে হাওদায়। অভিনবত্ব আছে রাইরাজা হাওদার। বৈষ্ণব সাম্রাজে গা ছমছম করা নিশুতি রাতে-আগমেশ্বরী, বামাকালী, চাঁদিনিবাড়ির কালী, জটে কালী, মহিষাখাগি কালী, পটেশ্বরী কালীর পুজা পদ্ধতি আজও যেনো অন্যরকম ধাঁধা। শান্তিপুরের কৃষ্টি, সাহিত্য, সংস্কৃতির পুরানো দিনের কথা জানতে Santipur Public Library-এর দ্বিতীয় তলায় Santipur Museum টি দেখে নেওয়া উচিত। সোম ছাড়া ৪টে থেকে ৭টা খোলা থাকে। দেখে নেওয়া যায় রানাঘাট-শান্তিপুর ট্রেন রাস্তায় হবিবপুর স্টেশন বা গাড়িতে রাণাঘাট থেকে হবিবপুর পথে, হবিবপুর বিডিও অফিস বাসস্ট্যান্ডে নেমে বাম দিকে হেঁটে অথবা রিকশায় হবিবপুর ইসকন গৌরধামে শ্রী জগন্নাথ মন্দিরটিও।How to go Santipur :-
শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকালে কৃষ্ণনগর এবং কৃষ্ণনগর থেকে বাসে NH-34 ধরে ২০ কিমি দুরে শান্তিপুরে যাওয়া যায়। এছাড়া লোকাল ট্রেন যাচ্ছে শিয়ালদহ থেকে রাণাঘাট/ফুলিয়া হয়ে শান্তিপুরে।
Hotels in Santipur:-
There are some Santipur hotels Information. If you need Santipur hotels may contact these santipur hotels contact numbers.
Municipal-এর ঘর আছে বি সি রায় রোডে, ছয় জনের ডর্মি, Phone:- 03472-278018.
হবিবপুরে ৪০ বেডের প্রভুপদ ঘর, Phone:- 03473-281150/9434056092/9230097148/9331039799.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন