Translate into your language

বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

Dwarka Tour : দ্বারকা ভ্রমণ / Dwraka , Gujarat

Dwarka
অতীতে শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকার বর্তমান নাম দোয়ারকা। Dwarka মানে ব্রহ্মপ্রাপ্তির দরজা, যেখানে গেলে শ্রীকৃষ্ণের সংঙ্গ লাভ হয় বলে ধারণা পুণ্যার্থীদের। মগধরাজ জরাসন্ধ বার বার পরাজিত হয়েও কালযবনের সাহায্যে ১৯ তম বার আক্রমণ করলে, শ্রীকৃষ্ণ গুজরাটের গির্নারের কাছে মথুরা ছেড়ে এসে আনর্ত নগরী তৈরি করেন। গোমতীর সঙ্গমে অতীতের ১২ যোজন (১ যোজন সমান ৮ মাইল) বিস্তৃত দূর্গটিকে সংস্কার করে যদুবংশের নতুন রাজধানী তৈরি করেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের ৩৬ বছরের রাজত্বকালে ইন্দ্রপ্রস্থের পরেই দ্বিতীয় জনবহুল জনপদ তৈরি হয় সেই সময়ে Dwraka. বিষ্ণুর ৮ম অবতার শ্রীকৃষ্ণের ক্রিয়াকলাপের স্মৃতি বহনকারী Dwraka Nagori সমুদ্রে বিলীন হয়ে যায় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর ইন্দ্রপ্রস্থের উদ্দেশ্য পাত্রমিত্র সহ অর্জুনের Dwraka ত্যাগের পরপরই। ১৯ শতকে বর্তমান Dwraka তৈরি করেন গায়কোয়ারের রাজা এবং এই সময়ে দ্রুত শিল্পনগরীর রূপ পাচ্ছে Dwraka. যদিও Dwraka হিন্দুদের সপ্তপুরীর এক পুরি এবং পবিত্র হিন্দু তীর্থ। গান্ধীজীর চিতাভস্ম বিসর্জন দেওয়ার কারণে Dwraka Seabeach-এ গান্ধীঘাট তৈরি হয়েছে।

Visiting places in Dwarka :- 
Dwarakadhish Temple:- দ্বারকার প্রধান দ্রষ্টব্য Dwrakadhish Mandir-এ প্রজাপালক রাজা শ্রীকৃষ্ণ শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী চতুর্ভুজা সাড়ে তিনফুট উচু কষ্টিপাথরে তৈরি রূপার সিংহাসনে অধিষ্ঠিত। Dwarkadhish Temple-টি নির্মিত হয়েছে গ্রানাইট এবং বেলেপাথরে রথের মতো করে ১৭০ ফুট উচু ৭২ টি মনোলিথিক পিলার দিয়ে। সপ্তমতল মন্দিরটিতে গর্ভমন্দির, বিমানমণ্ডপ ও নাটমণ্ডপ তিনটি ধাপে তৈরি হয়েছে এবং মন্দিরের চূড়ায় স্বর্ণকলস রয়েছে। জনশ্রুতি ১৬ শতকে এক রাত্রির মধ্যে তৈরি হয় এই 
Dwarakadhish Mandir-টি। মন্দিরটি তৈরি করেন রাজা জগৎ সিং রাঠোর। মুল মন্দিরের সামনে মাতা দেবকী এবং তোরণে সিদ্ধিদাতা। ডাইনে কুশেশ্বর এবং বামে প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, দূর্বাসা, অম্বাজী, লক্ষী-নারায়ণ, শ্রীরাধা, জাম্ববতী, গোপাল, বলদেব, সত্যভামা, রুক্মিণী রয়েছে নিজস্ব মন্দিরে।
Dwarakadhish খোলা থাকে সকাল ৬ টা থেকে ১২.৩০ এবং সন্ধ্যা ৫ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত। মন্দিরটিতে শুধু মাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারেন। Dwarkadhish ভোগভাণ্ডার থেকে আগে থেকে কুপন কেটে রাখলে দুপুরে এবং সন্ধ্যায় অন্নভোগ পাওয়া যায়।

Krishna Temple:- দ্বারকাধীশ মন্দিরের নিচে গোমতী নদী ঘেরা দ্বীপে রয়েছে Krishna Mandir-টি। যেটির দক্ষিণ দরজা দিয়ে ৫৬ ধাপ নেমে গোমতীদেবী মন্দির এবং গোমতীদেবী মন্দিরের নীচে গোমতী নদীতে স্নান করেন পুণ্যার্থীরা।

Sangam Narayan :- গোমতীর স্নানের ঘাট থেকে কিছুটা দুরে গোমতী ও সাগর সঙ্গমের ডাইনে মন্দিরে কাঠের তৈরি Sangam Narayan. Sangam থেকে ৩২ মাইল বিস্তৃত নদীর দুই তীর চক্রতীর্থে চক্রের ছাপ আঁকা দ্বারাবতী শিলা এখনও পাওয়া যায়। 

পঞ্চনদ তীর্থ :- লাইট হাউসের উত্তরে সানসেট পয়েন্টের উল্টোপারে পঞ্চপাণ্ডবের নামে মিষ্টি জলের ৫ টি কুয়ো পঞ্চতীর্থ নামে খ্যাত। যে কুয়ো গুলোর জলের স্বাদ একটির থেকে আর একটি আলাদা। দক্ষিণে লক্ষ্মী-নারায়ণ মন্দির এবং পাশেই সমুদ্র তীরে চক্র চিহ্ন আঁকা চক্র-নারায়ণ পাথরখণ্ড। 

Rukmini Mandir:- কৃষ্ণের স্ত্রী রুক্মিণীর শ্বেতমর্মরে মুর্তির পূজা হয় দ্বারকাধীশ থেকে ২ কিমি দুরে Rukmini Mandir-এ। দ্বারকাধীশ থেকে ওখা-র রাস্তায় ১২ শতকে কারুকার্যমণ্ডিত Rukmini Devi-এর মন্দিরটি তৈরি হয়েছিল এবং যেটি থেকে আরব সাগরের সূর্যাস্ত মনোমুগ্ধকর।

Bhadrakali Mandir:- যাদব বংশের কুলদেবী চতুর্ভুজা মহাকালী এখনও পূজিতা। রুক্মিণী দেখে ফেরার সময়ে শহরের মধ্যেই ৫১ পীঠের এক পীঠ
Bhadrakali Mandir-টি দেখে নেওয়া যায়। Bhadrakali-তে রয়েছে সিদ্ধেশ্বর মহাদেব মন্দির যে মন্দিরের শিবলিঙ্গটি স্বং ব্রহ্মা প্রতিষ্ঠা করেন। এছাড়া ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, কবীর আশ্রম এবং বেদ ভবন রয়েছে। বেদ ভবনের বিশ্বকর্মার নিজের হাতে লেখা নটি পুঁথিও রয়েছে।

Sarada Math :- শঙ্করাচার্য প্রতিষ্ঠিত চার মঠের মধ্যে Sarada Math একটি। Mathe গোমতী এবং আরব সাগরের সঙ্গমে আচার্যের কুড়িয়ে পাওয়া বিগ্রহ চন্দ্রোমৌলীশ্বর শিব। Sarada Mathe-এ রয়েছে ১২০০ শালগ্রাম শিলা, ১৩০০ শিবলিঙ্গ ও ৭৫ জন শঙ্করাচার্যের ধাতুমূর্তি।

Poshitra Island :- দ্বারকা থেকে ৩০ কিমি দুরে প্রবালরাজ্যে প্রবেশের দু'পাশে ক্যাকটাসের ঝাড় পথের আকর্ষণ বাড়িয়েছে। Poshitra-র লাকু পয়েন্টে প্রবালের সাথে সাথে বিভিন্ন কিছু দেখা যায়।

এছাড়াও দ্বারকার ওখা-র দিকের রাস্তায় দেখে নিতে পারেন নাগেশ্বর, গোপী তালাও, মীরাবাঈয়ের মন্দির, মিঠাপুর এবং তারকেশ্বর।

How to go Dwarka :- 
কলকাতা থেকে গুজরাটের আমেদাবাদ ট্রেন লিস্ট লিঙ্ক। প্রতিদিন সৌরাষ্ট্র মেল মুম্বাই সেন্ট্রাল থেকে দ্বারকা হোয়ে ওখা যাচ্ছে। প্রতি রবিবার উত্তরাঞ্চল এক্সপ্রেস দেরাদুন থেকে দ্বারকা গিয়ে সোমবার ওখা পৌছায়। পুরী ছেড়ে রবিবার পুরী-ওখা এক্সপ্রেস দ্বারকা পৌঁছে ওখা যাচ্ছে। সপ্তাহের তৃতীয় ও পঞ্চম দিন এর্নাকুল থেকে দ্বারকা গিয়ে সপ্তাহের পঞ্চম এবং সপ্তম দিনে ওখা যাচ্ছে এর্নাকুলাম-ওখা এক্সপ্রেস। বৃহস্পতিবার গোরক্ষপুর থেকে শনিবার দ্বারকা পৌঁছে ওখা যাচ্ছে ১৫০৪৫ এক্সপ্রেস। সোমবার পোরবন্দর থেকে বাস যাচ্ছে দ্বারকা। দ্বারকা থেকে বাস যাচ্ছে আসছে আমেদাবাদ, ডাকোর, মাহেসানা, সোমনাথ, জুনাগড়, পোরবন্দর ও ওখা-তে। আমেদাবাদ থেকে দ্বারকা যাওয়া বহু বাস রয়েছে এখানে ক্লিক করে লিস্ট ও খরচ দেখে নিন।

Taxi service in Ahmedabad to Dwraka :-
Lalubhai Travels,  Phone:- 9327008301
Cab Bazar, Phone:- 777788088
Global one way taxi, Phone:- 9773468623

Car Service in Dwraka :- 
Dwarka Travels,  Phone:- 07096508000
Buddha Tour and Travels,  Phone:- 07874544744
Dwarka Taxi & Cab Service, Phone:- 08511580163.

Hotels in Dwraka :-
There are Some Dwraka hotels and Dwarka Hotels contact numbers.

Hotel Meera, Phone:- 09824233706. Hotel Guruprerana, Phone:- 02892 234512. Foul, Phone:- 02892 234154. Muralidhar, Phone:- 02892 234317. Hotel Chandi, Phone:- 09426988681. Hotel City Palace, Phone:- 02892 234312. Ekanta Apan, Phone:- 9433003245. Hotel Darshan, Phone:- 09879726680. Hotel Sundar Place, Phone:- 02892 234372. Hotel Debang, Phone:- 02892 234071. Hotel Swastik, Phone:- 02892 234132. Bharat Sebasram Sangha, Station Road- 361336, Phone:- 02892 234157.

Hotels in Ahmedabad :- 
Holiday Inn, Phone:- 07949004141. Hotel Ashish, Phone:- 07925505015. Hotel Volg, Phone:- 07925509497. The Park Residency Hotel, Phone:- 08980033424. Hotel Satelite Inn, Phone:- 07490894828. Hotel Furaat Inn, Phone:- 07926462001. Urbane the Hotel, Phone:- 07926446001. Silver Cloud Hotel & Banquets, Phone:- 07926446001.

Package tour Arranger for Dwraka :-  
দ্বারকা, বেট দ্বারকা, নাগেশ্বর ও গোপীতলা দেখাতে নিয়ে যায় এঁরা বুকিং:- Dwarka Nagar Palika, Phone:- 02892234449.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Rameswaram tour guide : রামেশ্বরম ভ্রমণ / Rameswaram, Tamilnadu

Rameshwaram temple :- রাম, রাবণকে নিধন করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে লঙ্কা থেকে ফেরার পথে শিবের পুজা করার সিদ্ধান্ত নিলেন। শি...