অম্বিকা নগরে ক্ষুদিরাম, নরেন গোঁসাই প্রফুল্ল চাকীদের অনুশীলন কেন্দ্র সহ অস্ত্র কারখানা গড়ে উঠেছিল ঝিলিমিলি থেকে ঊনিশ কিলোমিটার দূরে। জলাশয়ে ভরা অরণ্য আচ্ছাদিত পাহাড় ছেন্দাপাথরে। আমতলায় বসে বোমা বাধতেন বিপ্লবীরা। গুহাপথে যাতায়াতের ব্যাবস্থা। ১৮০৮ সালে ফাঁস হয়ে যায় ব্রিটিশদের কাছে। খাতড়া-ঝিলিমিলি তে রানিবাঁধ থেকেও পথ গিয়েছে। বাস যাচ্ছে বাঁকুড়া থেকে খাতড়া, রানিবাঁধ হোয়ে বারিকুলে। বারিকুল থেকে আট দশ কিমি দুরে ছেন্দাপাথর, জিপ চলে এই পথে। থাকার ব্যবস্থা ছেন্দাপাথরে FIB তে বা বিদ্যালয়ে, রানিবাঁধে জেলা পরিষদের বাংলোতে অথবা কুড়ি কিলোমিটার দুরে রিমিলে হোটেলে।
| Mukutmanipur tourist spot:- |
Ranibandh:- শাল, শিশু, কেন্দু, মহুয়া, পলাশের সাথে বহেড়া, আমলকি, অর্জুন পিয়ালের জঙ্গল সহ ডজন খানেক পাহাড়ে, ওড়াওঁঁ, মুন্ডা, ভূমিজ, সাঁওতাল আদিবাসীদের বসবাস। কিছুটা দুরে পাহাড়ের আদলে আদিবাসীদের দেবতা। পাহাড় থেকে দেখা যায় কংসাবতীর জলধারা। নিজ উদ্যোগে ranibandh থেকে বারোমাইল হয়ে তালবেড়িয়াও ঘুরে নেওয়া যায়। নির্জন নিবিড় জঙ্গলে টিলা বন্দী বাঁধে জলাশয়। রানিবাঁধ হয়েই পথ চলে গেছে ঝিলিমিলি পেরিয়ে বাঁশপাহাড়ি-শিলদা-ঝাড়গ্রাম। কাঁকড়াঝোড়ের পথ গিয়েছে শিয়ারবেঁদা ও ভোলাবেদা থেকে। ঝিলিমিলি থেকে কুইলাপাল-বান্দোয়ান হয়ে ১০ কিমি দুরে পুরুলিয়া। রানিবাঁধ থেকে জিপও পাওয়া যায়।
থাকবেন "রানিবাঁধ ফরেস্ট রেস্ট হাউসে-এ" যোগাযোগ:- DFO- South Bankura, Bankura. এছাড়া পঞ্চায়েত সমিতির "বলাকা পর্যটন নিবাস" ও জেলাপরিষদের বাংলো আছে রানিবাঁধে।
Sutan Forest:- নির্জন বনভূমি, অনুচ্চ পাহাড়ে ভূমিজ-মুন্ডা-সাঁওতাল-আদিবাসীদের বসবাস। শাল-পিয়াল-পলাশ-শিমুল-মহুয়ার গহনায় মোড়া সুন্দরী Sutan। দিনে কৃষ্ণচূড়া ও পলাশের লালে লাল আর রাতের জ্যোোৎস্নায় ঝিঁঝিঁর সাথে মাদলের বোলে মাতোয়ারা বনভূমি। রানিবাঁধ-ঝিলিমিলি সড়ক ধরে আট কিলোমিটার গিয়ে বামে ছয় কিলোমিটার জঙ্গলের ভিতরে সুতাকাটার জায়গা Sutan। সিঁড়ি নেমে গেছে বাংলো থেকে লেকে। সেই লেকের মাথায় চল্লিশ ফুট উচু টাওয়ার থেকে দেখা যায় জঙ্গল মহলের রূপমাধুরী। জ্যোৎস্না রাতে বাতাসের সাথে ভেসে আসা মহুয়ার মাতাল গন্ধ। বন্য হরিণ, হাতি, শুয়োর, বনমোরগ ও তিতিরের মেলায় হারিয়ে যাওয়ার মত, অবকাশ যাপনের স্বপ্নের পরিবেশ। পাহাড়ের চূড়ায় বনবাংলো ১২ বেডের। যোগাযোগ:- DFO, Central circle, Bankura. Call:- 03242-250307. পুলিশ চৌকি বসেছে বাংলোতে। ট্রেকার্স হাটও হয়েছে জঙ্গলের নয় কিমি ভিতরে। সরাসরি যেতে পারেন ঝাড়গ্রাম থেকে কুইলাপাল/বান্দোয়ান/পুরুলিয়ার বাসে ৬৯ কিমি দুরে "পাহাড়ি মোড়" সেখান থেকে jhilimili বা ranibandh এর পথে ১৪ কিলোমিটার দুরে "Sutan"।
Jhilimili :- শান্ত-স্নিগ্ধ সমীরে কাঁসাই নদীর ছোটছোট ঢেউ ঝিলমিল করে সূর্যালোকে ঝিলিমিলিতে। নামের সঙ্গে সংগতি পূর্ণ প্রাকৃতিক পরিবেশ। আকাশ ছাওয়া সূর্য তারা অদৃশ্য হয় আমলকি-হরীতকী-বহেড়া, এই ত্রিফলা সহ শাল-পিয়ালের শাখায় শাখায়। মকড় সংক্রান্তিতে কাঁসাইয়ের তিরে বসে টুসু পরব। সেও এক বৈচিত্র্যের গাথা বাঁকুড়া-পুরুলিয়া-মেদিনীপুর জেলার নানান কিংবদন্তীতে মোড়া আদিবাসী সমাজের। দুর-দুরান্ত থেকে পসরা সাজিয়ে আসে আদিবাসীরা। মাদলের তালের সাথে নাচ-গানের আসর বসে। জানা অজানা পাখির কাকলিতে ভরে ওঠে চারিধার। দলমা থেকে দামাল হাতিরা ছুটে আসে Jhilimili-র যৌবন জলতরঙ্গের রঙিন হাতছানিতে। ওয়াচ টাওয়ার থেকে সেই দৃশ্য সত্যিই নয়ন ভোলানো। Mukutmonipur থেকে বাস বা ট্রেকারে "খাতরা" ফিরে আবার বাসে করেই যাওয়া যায় ঝিলিমিলিতে। এছাড়া বাঁকুড়া থেকে বাস যাচ্ছে অহরহ। থাকার জন্য হোটেল পাবেন বাসস্ট্যান্ড থেকে পাঁচ মিনিট দুরে "রিমিল পর্যটন নিবাস", ঝিলিমিলি, বাঁকুড়া। হোলিডে ম্যানেজার Call:- 9748114667. ৩ কিমি দুরে বনছায়ে ছোট্ট টিলা ঘেরা "তালবেড়িয়া জলাশয়" চড়ুই ভাতির উপযুক্ত স্থান। এ পথেই বাঁশপাহাড়ি-কাঁকড়াঝোড়-বেলপাহাড়ি-ঝাড়গ্রাম। আবার খাতরা থেকে পাকদণ্ডি পথে ট্রেকারে "মশক পাহাড়ে" শিব মন্দির দেখে খাতড়া ফেরা যায়। খাতড়া ও বাঁকুড়ার বাস পথে হাতিরাম পুরের বামে ক্যানেল পথের কদম দেউলে শিলাবতী নদীতে বাঁধ হয়েছে। মুকুটমণিপুরের সমান মনরম প্রকৃতি এখানে দেখা যায়। সেচ দপ্তরের রেস্ট হাউজ আছে এখানে। সুপুর-তিলাবনি মোড় হয়ে খাতড়া থেকে ১৩ কিলোমিটার দুরে হিড়বাঁধ। সুসজ্জিত বনবাংলো আছে হিড়বাঁধে, বুকিং:- DFO, South Bankura, Call:- 250307.
SBSTC-এর বাস যাচ্ছে ধর্মতলা ছেড়ে বাঁকুড়া পৌঁছে মুকুটমণিপুর গিয়ে রানিবাঁধ হয়ে ঝিলিমিলিতে। ঝাড়গ্রাম-ঝিলিমিলি বাসও যাচ্ছে Mukutmonipur/আখোঠা হয়ে। ঝাড়গ্রাম-রঘুনাথপুর বাস যাচ্ছে /Mukutmonipurলিমিলি/বাঘমুণ্ডি হয়ে। আবার ঝাড়গ্রাম-খাতড়া/ বাঁকুড়া বাসে রাইপুর নেমে জিপ বা ট্রেকারে যাওয়া যায় মুকুটমণিপুর। দুরত্ব রানিবাঁধ১৯, খাতড়া৩৬, মুকুটমণিপুর৩৭, বাঁকুড়া৮১ কিলোমিটার। থাকার ব্যবস্থা ঝিলিমিলিতে "ফরেস্ট রেস্ট হাউজ"-এ।
How to go Mukutmonipur:-
1) হাওড়া স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেনে বাঁকুড়া। বাঁকুড়া থেকে বাসে অথবা চার চাকার ভাড়ার গাড়িতে মুকুটমণিপুর।
2) কলকাতা -ধর্মতলা থেকে দিনে/রাতে, সাধারণ/বাতানুকূল, সরকারি/বেসরকারি বাসে সরাসরি মুকুটমণিপুর।
3) নিজের গাড়িতে কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে দুর্গাপুর, বাঁকুড়া, খাতড়া হয়ে মুকুটমণিপুর।
কলকাতা থেকে ট্রেনে বা বাসে বাঁকুড়া পৌঁছান বিভিন্ন ট্রেন যাচ্ছে হাওড়া থেকে বাঁকুড়া। ট্রেন "রূপসী বাংলা", হাওড়া-বোকারো প্যাসেঞ্জারের স্লিপার ক্লাস। এম্যু লোকালে খড়্গপুর পৌঁছে খড়্গপুর থেকে খড়্গপুর-আসানসোল প্যাসেঞ্জার, খড়্গপুর--হাতিয়া প্যাসেঞ্জার, খড়্গপুর-গোমো প্যাসেঞ্জার, খড়্গপুর-আদ্রা প্যাসেঞ্জারে বাঁকুড়া যেতে পারেন। বাঁকুড়ার মাচানতলা থেকে ঘন্টায় ঘন্টায় বাস মুকুটমণিপুর যাচ্ছে। দুর্গাপুর স্টেশন থেকে সরাসরি বাস যাচ্ছে SBSTC ও প্রাইভেট। দুর্গাপুর ব্যারেজ/বাঁকুড়া/খাতড়া/মুকুটমণিপুর হয়ে গোড়াবাড়ি। কলকাতার যাত্রীদের রবিবার বাদে হাওড়া থেকে রাচি-শতাব্দী এক্সপ্রেসে বা ব্লাকডায়মন্ডে দূর্গাপুর পৌঁছে বাসে মুকুটমণিপুর যাওয়াই সুবিধার। আরোও বিভিন্ন ট্রেন যাচ্ছে হাওড়া থেকে দুর্গাপুরে। সরাসরি বাসও যাচ্ছে CSTC এর শহীদ মিনার থেকে আরামবাগ-বিষ্ণুপুর-বাঁকুড়া-খাতড়া হয়ে মুকুটমণিপুর।
Hotels in mukutmanipur:-
There are some hotels of Mukutmonipur and Mukutmonipur hotels contact numbers.
থাকার জন্য সেচ ও জলপথ দপ্তরের "কংসাবতী ভবন" পাঁচশো থেকে সাতশো টাকা খরচ, যোগাযোগ:- Supdt Engr, Kansabati Project, Bankura ও ইরিগেশন অ্যান্ড ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট, রাইটার্স বিল্ডিংস, কলকাতা। "ইয়ুথ হোস্টেল"-এর ডর্মিটরি, অধিকর্তা, যুব কল্যাণ দপ্তর, ৩২/১ বিবাদী বাগ, ফোন:- ২২৪৮০৬২৬. বন উন্নয়ন নিগমের Sanajhuri Prakriti Bhraman Kendra A/C ৯০০ দিন, A/C কটেজ ১২০০ দিন, বাসস্ট্যান্ডে Hotel Amrapali, Call:- 03243- 253208 or 9434628962 দিন ৭০০ থেকে ১৫০০, ওপেন এয়ার রেস্তরাঁও আছে Amropali-এর বাঁধ-টপে। TTMI, Call:- 22845062, Holiday Manager call:- 9748114667. Elegant, Call:- 22107954/Reliable Travels, Call:- 25394422. লেকের অন্য পাড়ে Peerless Resort, Call:- 03243-253214 or 9434052430 or 9932787993 দিন ২৯০০ থেকে ৩৩০০। Peerless Inn, Call:- 44003900. Dimond, Call:- 22259639. লকগেটের মুখে গোড়াবাড়ি গ্রামপঞ্চায়েত ভবন। সেখানে Hotel Monalisa, Call:- 9932546968 দিন ৬০০ টাকা, গোরাবাড়ি বাজারে এদেরই Sana Lodge দিন ৫০০। Hotel Green Park, Call:- 9002423342 or 9748114667.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন