Darjeeling :-
কলকাতা থেকে ৬৬৩ আর শিলিগুড়ি থেকে ৮০ কিমি দুরে ৭১০০ ফুট উচ্চতায় বাঙালির প্রিয়তমা দার্জিলিংয়ের অবস্থান। রূপের রানির অপরূপ শোভাবর্ধনে আনচান করে মন। শুধুই মনে হয়, "কবে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ"। মেঘেরা এসে জানালায় প্রেমরাগে ফিসফিসায়, "কানে কানে বলি আমি শোনো বারবার, তোমার যে ভালোবাসি বলছি আবার"। সামনেই চির সবুজ পরিমণ্ডিত সুমহান কাঞ্চনজঙ্ঘা শুভ্র তুষারাচ্ছাদিত, সকালের সূর্য কিরণে উদ্ভাসিত সোনালী রশ্মিচ্ছটায়।Perfect time to visits Darjeeling :-
General weather of Darjeeling is..
এপ্রিল-মে মাসে বৃষ্টি হঠাত্ হঠাত্ বাধার সৃষ্টি করলেও ম্যাগনোলিয়া ও রডোডেনড্রন ফুলেরা প্রেমের বাসর সাজায়। জুন থেকে সেপ্টেম্বরে মেঘ, অতি বৃষ্টি সহ ধ্বস নামতে পারে পাহাড়ে, বন্ধ হয়ে যেতে পারে যোগাযোগ ব্যবস্থা। তবে বৃষ্টিতে মিষ্টি লাগে পরিবেশ, বনভূমি আর শৈলমালায় মেঘ জড়িয়ে। সেপ্টেম্বর ও অক্টোবরের প্রথম দিকে গগনবিহারী মেঘেদের আনাগোনা। অক্টোবরের শেষ থেকে নভেম্বর পর্যন্ত পরিস্কার স্বচ্ছ আকাশ ও শীতের প্রকোপ থাকে এবং ডিসেম্বরে বরফ পড়তেই পারে দার্জিলিং-এ। perfect time for Darjeeling tour এপ্রিল-মে এবং অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত। Temperatures of Darjeeling শীতে ১ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস ও গ্রীষ্মে ৮ ডিগ্রি থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস Darjeeling Temperature ওঠানামা করে।
places to visit in Darjeeling :-
Lalkuthi:- ১৯ শে মে ১৯৮৯-এ Darjeeling Gorkha Hill Council-এর সদর দপ্তর তৈরি হয়েছে কোচবিহারের মহারাজার একসময়ের গ্রীষ্মাবাস Lalkuthi তে। কুঠিরে প্রবেশ অবারিত না হলেও সুন্দর সাজানো গোছানো Darjeeling এর Lalkuthi চত্বর ঘুরে দেখা যায়। চারিদিকে পাহাড়ি ঢাল জুড়ে বাড়িঘর, দূরে বহুদূরে পথ চলে গেছে এঁকেবেঁকে। গান্ধী রোডের শেষে, আচার্য জগদীশ চন্দ্র বসু রোড গিয়েছে Lalkuthiতে।
Nipponzan Myohoji Tenple:- লালকুঠির পথেই আরো কিছুটা গিয়ে শহর থেকে ৫ কিমি দুরে ১৯৭২-এ জাপানি বৌদ্ধদের তৈরি Nipponzan Temple থেকে কাঞ্চনজঙ্ঘা সুন্দরভাবে দেখা যায়। কিছুটা দুরে শান্তি স্তূপও হয়েছে। কার্ট রোড রেখে ম্যালের দিকের রাস্তায় মাউন্ট এভারেস্ট হোটেলের নিচে তেনজিং নোরগের বাড়িটিতে মিউজিয়াম তৈরি হয়েছে।
Ropeway:- চা বাগানের উপর দিয়ে রঙ্গিত নদী পার হোয়ে ৮ কিমি দীর্ঘ রঙ্গিত উপত্যকায় ভারতের প্রথম যাত্রী রোপওয়ে তৈরি হয় darjeeling-এ। ছয় যাত্রীর ১২ কেবিনের রোপওয়েটি বর্তমান ৫ কিমি দুরের TUK Bar-এর সাথে যোগাযোগ তৈরি করেছে Darjeeling এর। রোপওয়ে স্টেশন Singmari পর্যন্ত বাস যাচ্ছে শহরের বাজার বাসস্ট্যান্ড থেকে। পথেই পড়ে স্নো লেপার্ড ব্রিডিং ফার্ম, ৯ থেকে ১১টা ও ২ টো থেকে ৪টের মধ্যে ফার্মটি দেখে নেওয়া যায়। আর পর্যটন মরশুমে সাদ নিয়ে নেওয়া উচিত হবে, Darjeeling-Ghum-Darjeeling Joy Ride-এর।
Tiger Hills:- উদিত সূর্যের ডোরাকাটা আলোক বিচ্ছুরণ থেকেই Tiger Hill নাম। Darjeeling Town থেকে ঘুম পার হয়ে, জোরবাংলো থেকে ১২ কিমি দুরে ২৫৯০ মিটার উচ্চতায় Tiger Hill। যাত্রীরা আসে দেশ বিদেশ থেকে হিমালয়ের এই রোমাঞ্চকর যাদুঘরে। যেখানে আলোকচিত্র শিল্পী সূর্য, প্রতিমুহূর্তে রঙ বদলিয়ে রঙিন ছবি এঁকেই চলে বিরামহীন ভাবে। মেঘহীন দিনে Mount Everest দৃশ্যপটে চলে আসে। এখান থেকে ৬৪ কিমি দুরের ৫ শিখরের Kanchanjangha -য় প্রতিফলিত হয় সূর্য। জিপ যাচ্ছে ঘন্টায় ঘন্টায় Darjeeling Town থেকে। যাত্রীর খোঁজে হোটেল হোটেলে আসেন জিপের মালিকেরা।
Senchal Lake:- দার্জিলিং শহরে জলের যোগান দেয় ১০ কিমি দক্ষিণ-পূর্ব দিকের কৃত্রিম লেক Senchal। Ghum Rail Station থেকে ২ কিমি দুরের Senchal Lake কে কেন্দ্র করেই তৈরি হয়েছে ভার্জিন ফরেস্ট Senchal Wildlife Sanctuary, ১৯১৫ সালে। ওক, কাপাসি, কাটুস, কাওলার জঙ্গলে বার্কিং ডিয়ার, বন্য শূয়োর ও কালো ভাল্লুকের বসবাস Senchal Wildlife Sanctuary তে। এখানেই বিশ্বের সর্বোচ্চে গলফ কোর্স তৈরি হয়েছে।
Batasia Loop:- Tiger Hill থেকে সূর্যোদয় দেখে ফেরার পথেই দেখে নেওয়া যায় Batasia Loop. ঘুম থেকে ৩ কিমি আর শহর থেকে ৫ কিমি আগে রেল পথ কে বিস্ময়কর ভাবে ঘুরিয়ে তোলা হয়েছে এই Loop এ। এই Loop থেকে শহর ও কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ এক অবিস্মরণীয় অধ্যায়ের, সাক্ষী হয়ে গেঁথে থাকে পর্যটকদের হৃদয়ে।
Ghum Monastery:- শহর থেকে ৮ কিমি দুরে, শিলিগুড়ি/ কালিম্পং/ দার্জিলিং রাস্তার ত্রিমোহিনীতে মেঘাচ্ছন্ন মনোমুগ্ধকর পরিবেশে ঘুম রেল স্টেশনের নিচে বাজার ছাড়িয়ে ২৫৫০ মিটার উচ্চতায় গেলুগ-পা সম্প্রদায়ের তিব্বতীয় বুদ্ধিস্ট মনাস্ট্রিটি হল Ghum Monastery.
Mall Darjeeling:- অবজারভেটরি হিলের সামনে, চৌরাস্তায় শহরের কেন্দ্রস্থলে পর্যটকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পসরা সাজিয়ে তৈরি হয়েছে Mall। ঘোড়া চলছে যাত্রী নিয়ে। দুরে নিরবে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা প্রাচীরের মতো। চৌরাস্তার সামান্য দক্ষিণ দিক থেকে বিশ্বের তৃতীয় উচ্চতম বিস্ময়কর কাঞ্চনজঙ্ঘা চলে আসে দৃষ্টিরেখাকে উল্লসিত করে Mall Darjeeling থেকে।
Observatory Hill:- ম্যালেরই কাছাকাছি Obseevatory Hill। এর আকর্ষণের প্রধান কারণ কাঞ্চনজঙ্ঘার শোভা দর্শন। পূবে দার্জিলিং শহর সহ রাতে কালিম্পং-এর আলোকসজ্জাও দেখা যায় observatory hill থেকে। অবজারভেটরি হিলের অন্য আর একটি আকর্ষণ মহাকাল গুহা। ভুটিয়া মনাস্ট্রি ১৯ শতকে ধ্বংস হওয়ার পর, শিব মন্দির তৈরি হয়েছে। কিছুটা দুরে ব্রিটিশদের তৈরি করা জিমখানা ক্লাবটি আজ জীর্ণ। এর নিচে ম্যাল থেকে মিনিট ৩ থেকে ৪এর দুরত্বে ন্যাচারাল হিস্টরি মিউজিয়াম। বৃহস্পতিবার ছাড়া ১০টা থেকে ৪ টে পর্যন্ত খোলা থাকে মিউজিয়াম। বুধবারে খোলা থাকে ১০টা থেকে ১টা পর্যন্ত। মথ, প্রজাপতি, সরীসৃপ, পাখি ছাড়াও চার হাজারেরও বেশি মৃত জীবের জীবন্ত রূপ দেখে নেওয়া যায় এখানে। চৌরাস্তা থেকে পথ নেমে গেছে তিব্বতীয় ভূটিয়া বস্তির।
Step Aside:- ভুটিয়া বস্তির রাস্তাতেই তিন মিনিটের দুরত্বে Step Aside। ১৬ই জুন ১৯২৫, মৃত্যু হয় Step Aside এ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। ভাওয়ালের রাজা চক্রান্তের শিকার হয়ে বিষক্রিয়ায় জর্জরিত হয় এই বাড়িতে। আরও যেতে রয় ভিলা। ভগিনী নিবেদিতার জীবনাবসান ঘটে ১৩ই অক্টোবর ১৯১১তে রয় ভিলায়। রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশন অ্যান্ড কারচারাল সেন্টার গড়ে উঠেছে।
Tibetan Refugee Self-Help Centre:- রয় ভিলারই পথে মিনিট ১৫ থেকে ২০র মিনিটে চীনের তিব্বত দখলের পর দলাইলামার সঙ্গে চলে আসা উদ্বাস্তুদের পুনর্বাসন দিতে ১৯৫৯ সালে তৈরি হয় এই Tibetan Refugee Self-Help Centre। কার্পেট, পশমের পোশাক, উড কার্ভিং, থঙ্কাস, তিব্বতীয় মুদ্রা ছাড়াও নানান কিছু হাতের কাজ দেখার ও কেনার সুযোগ পাওয়া যায় এই Self-Help Centre-এ।
Bhutia Monastery:- জলাপাহাড়ের রাস্তায় ইয়ুথ হোস্টেল রেখে ১৭৬৫তে তৈরি Bhutia Monastery। ১৮১৫য় নেপালিরা লুটপাটের সাথেসাথে ধ্বংস করে Monastery। ১৮৬১তে নতুন করে মনাস্ট্রি তৈরি হয় সেন্ট অ্যান্ড্রুজ চার্চের পাশে। সিকিমের ফোদং থেকে স্থানান্তর ঘটে ১৮৭৯তে Bygmapa Sect-র এই মনাস্ট্রি।
Tenzing Norgay Mountaineering Institute:-
১৯৫৪ সালে হিমালয়ান Himalayan Mountaineering Institute নাম বদল করে হয় Tenzing Norgay। পাহাড়ে চড়ার শিক্ষা ও সাজ সরঞ্জামের সাথে এভারেস্ট সহ বিভিন্ন শিখর অভিযান পর্যায়ক্রমে তুলে ধরা হয়েছে ইনস্টিটিউটের Everest Museum এ। উদ্ভিদ ও প্রাণীর সংগ্রহও উল্লেখ্য এই মিউজিয়ামে। নেপালের মহারাজা কে দেওয়া এডলফ হিটলারের উপহারিত টেলিস্কোপে চোখ রেখেও কাঞ্চনজঙ্ঘা উপভোগ করা যায় Tenzing Norgay Mountaineering Institute এর Museumথেকে
তেনজিং নোরগে রকে শিখে নেওয়াও যায় পাহাড়ে চড়ার কলাকৌশল। মঙ্গলবার ছাড়া সকাল ৯টা থেকে ১টা ও বিকাল ২টো থেকে ৪টে ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে মিউজিয়াম।
Padmaja Naidu Himalayan Zoological Park:- মাউন্টেরিয়ানিং ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে Padmaja Naidu Himalayan Zoological Park. সাইবেরিয়ান টাইগার, তিব্বতীয় নেকড়ে, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, রেড পান্ডা, হরিণ, প্যান্থার, লেপার্ড রয়েছে এই Parkটিতে। খোলা থাকে সকাল ৮ টা থেকে বিকাল ৪টে পর্যন্ত।
Sightseeing of Darjeeling:-
লয়েড বটানিক্যাল গার্ডেন, ভিক্টোরিয়া ফলস, আভা আর্ট গ্যালারি, হ্যাপি ভ্যালি টি এস্টেস, ধীরধাম, রক গার্ডেনস, চুন্ন সামার ফলস, গঙ্গা মায়া পার্ক, পশুপতি নগর, রেস কোর্স, অবজারভেটরি পয়েন্ট, ধীরধাম, ছত্তক পুর।।
Hotels in Darjeeling:-
There some Information about Darjeeling Hotels and their contact number. You may contact these Darjeeling hotels for further Information what you need about Hotels of Darjeeling.
STD of Darjeeling-0354.
দার্জিলিংয়ের হোটেল গুলো থাকা ও খাওয়া মিলিয় অথবা শুধু মাত্র থাকার জন্য রেট তৈরি করে। দিনের শুরু হয় দুপুর ১২টা থেকে দার্জিলিংয়ের হোটেল গুলিতে।
1) Reliable Travels, Call:- 25136161. 2) Hotel Prestige, Call:- 9932112372. 3) Mayfair, Call:- 2256376. 4) Hotel Capital, Call:- 2254160. 5) Hotel Spring Burn, Call:- 2252054. 6) Ramkrishna, Call:- 23509199. 7) Sunrise, Call:- 23541436. 8) Hotel Sunflower, Call:- 9832061545. 9) TTMI, Call:- 22845062. 10) Diamond, Call:- 22259639. 11) Elegant, Call:- 22107954. 12) Anwesa, Call:- 25123723. 13) Postal Re Club, Call:- 9433126902. 14) Canara Bank Staff Re Club, Call:- 22427170.
ভারতীয় প্রথায় উপরের হোটেল গুলিতে এক দিনে এক জনের খরচ ৫০০ থেকে ২২০০টাকা পর্যন্ত হতে পারে।
1) Hotel Sinclairs, Call:- 2256432. 2) Hotel Shikhar, Call:- 2253490. 3) Hotel Zodiac, Call:- 2256229. 4) Hotel Dekeling, Call:- 2254159. 5) Hotel Lunar, Call:- 2254194. 6) Hotel Bellevue, Call:- 2254178. 7) Dolphin, Call:- 25550702. 8) Main Olde Bellevue Hotel, Call:- 2254178. 9) Cedar Inn, Call:- 2254446. 10) Hotel Ascot, Call:- 2259514. 11) Apsara Hotel, Call:- 2252242. 12) Windamere Hotel, Call:- 2254211.
হোটেল গুলিতে পাশ্চাত্য প্রথায় থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। খরচ ১২০০ থেকে ৪০০০টাকা প্রতিদিন প্রতিজনের জন্য হতে পারে।
How to go Darjeeling:-
কলকাতা শিয়ালদহ রেল স্টেশন থেকে রাত ১০টায় দার্জিলিং মেল। টিকিট নেবেন ট্যুরিস্টদের জন্য নির্ধারিত কাউন্টার ফেয়ারলি প্যালেস থেকে। পরদিন সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি স্টেশন। এখান থেকে রিকশায় শিলিগুড়ি জিপ স্টেশন। কলকাতা থেকে বিকাল ৪টা বা সন্ধ্যা ৬/৭ টায় পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ছেড়ে, সকালে পৌঁছায়। সেখান থেকে দার্জিলিংয়ে। NJP রেল স্টেশন বা শিলিগুড়ি সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বাস, মিনিবাস, ট্যাক্সি, ল্যান্ডরোভারে দার্জিলিং যাওয়া যায়। HILL REGION MINI BUS OWNERS ASSOCIATION-এর বাস যাচ্ছে স্ট্যান্ড থেকে ৩০ মিনিট বাদেবাদে। উল্টো ডাঙার VIP টার্মিনাল থেকে NBSTC-র বাসের সরাসরি টিকিট কেটে শিলিগুড়ি থেকে লিঙ্ক বাসে যাওয়া যায় দার্জিলিং। ফেরার পথেও শিলিগুড়ি হোয়ে কলকাতার টিকিট পাওয়া যায়। NBSTC, 1st floor, Super Market দার্জিলিং থেকে। শিলিগুড়ি-দার্জিলিং সার্ভিস বাসও চলছে সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে। কলকাতা থেকে NH34, ডালখোলা থেকে NH31-এ বাগডোগরা হোয়ে শিলিগুড়ি পৌঁছে NH55য় দার্জিলিং।
2 night 3 day Darjeeling tour Plan:-
প্রথম দিন:- সকালে শিলিগুড়ি থেকে টাটাসুমো, ট্যাক্সি, জিপ, টয়ট্রেন করে একক ভাবে বা দলবদ্ধ ভাবে ৩ ঘন্টার জার্নিতে দার্জিলিং পৌঁছান। দুপুরে হোটেলে প্রবেশ করে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে বিকাল থেকে রাত্রি পর্যন্ত দার্জিলিং শহর ঘুরে দেখা হাটি হাটি পায়ে পায়ে। রাত্রিতে হোটেলে ফিরে রাতের খাওয়া এবং রাত্রি যাপন।
দ্বিতীয় দিন:- সকালে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়া। দার্জিলিংয়ের রক গার্ডেন, জ্যুলজিক্যাল পার্ক, তেনজিং নোরগে রক, টি গার্ডেন, রোপওয়ে, জাপানি টেম্পল, পিস প্যাগোডা ঘুরে হোটেলে ফিরে দুপুরের খাবার খেয়ে রেস্ট নিয়ে সন্ধ্যা থেকে শহর ঘুরে দেখা এবং রাত্রিতে হোটেলে ফিরে খাওয়া দাওয়া শেষে রাত্রিতে রেস্ট।
তৃতীয় দিন:- ভোরের আগে বেরিয়ি পড়া টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে টাটা সুমো বা জিপে করে। সূর্যোদয় দেখে ফেরার পথে ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ ঘুরে হোটেলে ফিরে খাওয়া দাওয়া শেষে শিলিগুড়ির উদ্দেশ্য বেরিয়ে পড়া।
Costing for Darjeeling tour:- দার্জিলিং ভ্রমণ খরচ।
কলকাতা-শিলিগুড়ি ট্রেন বা বাস টিকিট= কলকাতা থেকে শিলিগুড়ি ট্রেন ভাড়া ৩৬০ টাকার মধ্যে। কলকাতা শিলিগুড়ি বাস ভাড়া ১৩০ টাকা থেকে ৯৫০ টাকার মধ্যে।
শিলিগুড়ি-দার্জিলিং ট্রান্সপোর্ট ভাড়া= বাস ভাড়া ১৩০ থেকে ৯৫০ এর মধ্যে। জিপ, টাটাসুমো ট্যাক্সি শেয়ার ৩০০ টাকার মধ্যে, টয়ট্রেন ৭০০ টাকার মধ্যে শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে খরচ।
হোটেল খরচ= প্রতিদিন হোটেলে থাকা খরচ ৭০০ থেকে ৯০০টাকা, দুইদিন= ১৮০০ টাকা।
খাবার খরচ= টিফিন ৬০+ দুপুরের খাবার=২০০+রাতের খাবার= ২০০ মোট= ২০০+২০০+৬০×২= ৯২০টাকা।
দার্জিলিং-এর উল্লেখযোগ্য জায়গায় গুলো ভ্রমণ খরচ:- ৫০০ টাকা।
টোটাল কলকাতা-শিলিগুড়ি-দার্জিলিং, যাওয়া আসা খরচ:- ১৩২০ টাকা।
এক জনের মোট কলকাতা থেকে দার্জিলিং ভ্রমন খরচ = ১৩২০+৫০০+৯২০+১৮০০= ৪৫৪০টাকা।
প্যাকেজ ট্যুর ও দার্জিলিং সহ দার্জিলিং থেকে অন্যান্য জায়গায় ভ্রমণের গাড়ি ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন, Tourist Bureau, GTA Tourism, 1 Nehru Road, Chowrasta, Darjeeling- 734101, ফোন:- 2254214.
প্যাকেজ ট্যুরে GTA, দার্জিলিং/মিরিক-পশুপতি নগর/টাইগার হিল ঘুরিয়ে আনে।
দার্জিলিং থেকে কাঠমান্ডু/পোখরা যাওয়ার সরাসরি টিকিট না পাওয়া গেলেও সিট পাওয়া যায় অগ্রিম বুকিং-এ। বুকিং করছে বিভিন্ন সংস্থা দার্জিলিং থেকে কাঠমান্ডুর। নিজিস্ব বাস না থাকলেও আংশিক ভাড়া নিয়ে সিটের নিচ্শয়তা দেয় এরা। যাত্রীদের পৌঁছাতে হয় একক ভাবে দার্জিলিং থেকে শিলিগুড়ি হোয়ে বাসে ভারতের পানিট্যাঙ্কি, পানিট্যাঙ্কি থেকে রিকশায় নেপালের কাঁকারভিটা। কাঁকারভিটা থেকে বাস যাচ্ছে কাঠমান্ডু ও পোখরার। কাঁকারভিটা থেকে বিভিন্ন বাস ৪ টে থেকে ৫টার মধ্যে ছেড়ে পরের দিন সকাল ৯টা থেকে ১১টায় কাঠমান্ডু যাচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন