Translate into your language

বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

Mirik : মিরিক ট্যুর / Mirik Tourist Spots

Mirik:- 
দার্জিলিং থেকে মিরিকের দুরত্ব ৪৯, ঘুম থেকে দুরত্ব ৪১, কার্সিয়াং থেকে ৪৬, বাগডোগরা থেকে ৫৫ এবং শিলিগুড়ি থেকে Mirik এর দুরত্ব ৫২ কিমি। মিরিকের আবহাওয়া মনোরম, দার্জিলিংয়ের মত হিমশীতল নয়। temperatures of Mirik গ্রীষ্মে তাপমাত্রা সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং শীতে তাপমাত্রা সর্বনিম্ন ৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৭৯তে দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে শৈল সৌন্দর্য উপভোগ করতে নতুন করে তৈরি হয় Mirik Hill Station।  দার্জিলিং-র দক্ষিণ-পচ্শিমে সিঙ্গলীলা পাহাড়ের বুকে ১৭৬৭ মিটার উচ্চতায় আগুনের শহর Mirik Valley। মিরিকের মূল আকর্ষণ পাহাড়ি ঝোরা, বর্ষার জলে পুষ্ট লেক। লেকের জলে প্রতিফলিত কাঞ্চনজঙ্ঘা। প্যাডল, রোয়িং, স্পিডবোটে বোটিং-এর ব্যবস্থাও আছে Mirik এ। লেকের জলে মাছেদের জলক্রীড়া, পাড়ে মনোরম বাগিচা। পচ্শিম পাড়ে সুউচ্চ পর্বতমালার ঢালে কমলা, এলাচ, অর্কিড সহ পাইনের ঘন সবুজ অরণ্য। সামেন্দু লেক রেখে পাহাড় চড়ে রামিতেদাঁড়া থেকে সোনালী-সাদা কাঞ্চনজঙ্ঘা ভিষন সুন্দর দৃশ্যমান। সূর্যাস্ত-সূর্যোদয় এবং উপত্যকা উপভোগ করা যায় রামিতেদাঁড়া থেকে। মিরিকের পানীয় জল আসছে রাইধাপ থেকে। দার্জিলিং-এর কমলা লেবুর বেশির ভাগই মিরিকে উৎপাদিত হয়। বিখ্যাত চা বাগিচা খার্বোও এখান থেকে দুই কিলোমিটার দুরে। উল্টো দিকে দেবী সিংহলীলার মন্দির। বাসস্ট্যান্ডের বিপরীতে মিরিক গুম্ফা। Mirik থেকে ১১ কিমি দুরে নেপালের পশুপতি নগরে বিদেশী পণ্যের পসরা সাজিয়ে দোকানিরা। দার্জিলিং-ঘুম-মিরিকের রাস্তায় পচ্শিবঙ্গ-সিকিম-ভূটান সীমানায় ১০৫০০ ফুট উচ্চতায় জোড়পোখরি। কংক্রিটের পাঁচ-ফণার নাগরাজ কে ঘিরে পুকুরে রাজহাঁসের জলকেলি অনন্য। নেওড়া ভ্যালির সর্বোচ্চে মনোমুগ্ধকর প্রকৃতির সঙ্গে বরফাবৃত হিমালয়ের রূপ বিমোহিত করে। সন্দকফুর যাত্রীরা যাচ্ছে ঘুম-জোড়পোখরি-সুকিয়াপোখরি-মানেভনজং হয়ে। দোকানপাট, থানা, ব্যাঙ্ক, পোস্ট অফিস নিয়ে জমজমাট সুখিয়াপোখরি। চাড়াই বেয়ে পথ উঠে গেছে সুখিয়া থেকে জোড়পোখরির। পথেই পড়ে লেপচা জগৎ। বামে সিকিম, সামনে দার্জিলিং, কাছেই সুখিয়া। রাতে দার্জিলিংয়ের আলোকসজ্জা পুলকিত করে। কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় লেপচায়। দলছুট মেঘেরে ভেসে বেড়ায়। মেঘ-বৃষ্টি-রোদ্দুর লুকোচুরি খেলে। পাখিদের কলতান মিলেমিশে যায় প্রকৃতির রূপ-রস-গন্ধে ভাসে মন।

ছোট্ট অবকাশযাপনের মনোমুগ্ধকর পরিবেশ Mirik। দার্জিলিং বা শিলিগুড়ি থেকে এক দিনেই ঘুরে নেওয়া যায় Mirik। দার্জিলিং থেকে সকালে মিরিক ঘুরে শিলিগুড়ি ফিরে যাওয়া যায়।

How to go Mirik:-
শিলিগুড়ি তেনজিং নোরগে সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে বাস যাচ্ছে আড়াই ঘন্টায়। মিরিকের সবচেয়ে কাছের বিমানবন্দর বাগডোগরার দূরত্ব ৫২ কিমি এবং নিউ জলপাইগুড়ি-সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন।
মিরিক থেকে অল্পসংখ্যক বাস শিলিগুড়ি ও দার্জিলিং যাতায়াত করে। মিরিক থেকে শিলিগুড়ি পর্যন্ত শেয়ার টাক্সি চালু আছে। দার্জিলিং মোটর স্টান্ড থেকে মিরিকের কৃষ্ণনগর(Mirik Lake এর ঠিক পাশেই) পর্যন্ত শেয়ার টাক্সি চালু আছে। এটি Mirik tour and Travels দ্বারা পরিচালিত। মিরিকের মধ্যেও ভ্রমণ করার জন্য শেয়ার টাক্সি চালু আছে। Mirik Lakeথেকে Mirik Bazar পর্যন্ত।
Places to visit in Mirik :- 
Sumendu Lake- এই লেকটির উপর দিয়ে একটি ৮০ ফুট দীর্ঘ সাঁকো রয়েছে। লেকের জলে বোটিং ছাড়াও টাট্টু ঘোড়ায় চেপে লেকের চারপাশ ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে।

Rameetay Dara :-  শহরের কাছে অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে চারপাশের পাহাড় ও বিস্তর্ণ সমভূমি অঞ্চল সুন্দর ভাবে দেখা যায়।

Bokar Ngedon Chokhor Ling Monastery:-বৌদ্ধধর্ম চর্চার কেন্দ্র হিসাবে পরিচিত বোকারো গুম্ফা রামিতেদারা যাওয়ার রাস্তায় পড়ে।

Raidāk :-  এটি একটি পিকনিক স্পট এবং সমগ্র মিরিকের পানযোগ্য জলের অন্যতম উৎস।

Debistan :- হিন্দু দেবীর মন্দিরটি সুমেন্দু লেকের পাশেই টিলার উপরে অবস্থিত।

Tingling View Point :-  ৩৬০ ডিগ্রী প্যানারমিক ভিউ পাওয়া যায় এখান থেকে চা-বাগিচাগুলির।

Mirik Busty Orange Garden, Mirik :- মিরিক বস্তি, মুরমা ও সৌরেনি বস্তি অঞ্চলে কমলালেবুর বাগান গুলো অবস্থিত এবং মিরিক উৎকৃষ্ঠ মানের কমলালেবু উৎপাদন করে।

Archid Garden Mirik :- আন্তর্জাতিক মানের সিমবিডিয়াম চাষের জন্য মিরিকের জলবায়ু খুবই উপযোগী এবং মিরিকের রাতো মেটে একটি সিমবিডিয়াম অর্কিডের বাগান রয়েছে যার নাম "দার্জিলিং গার্ডেন্স প্রাইভেট লিমিটেড"।

Jayanti Nagar- এই অঞ্চল ইকোট্যুরিজমের একটি জনপ্রিয় অঞ্চল এবং ইকোট্যুরিজম কে এই অঞ্চলে উৎসাহিত করা হয়।

Pasupati Nagar:- নেপালের সীমান্তবর্তী এই অঞ্চল  জামাকাপড়, ইলেকট্রনিক্স এবং ঘরোয়া সামগ্রীর  বাণিজ্যিক কেন্দ্র।


Swiss Cottage :- শহরের ভিড় থেকে দূরে মিরিকের সর্বোচ্চ উচ্চতায় তৈরি এটি একটি খুবই সুন্দর লজ।

Hotel & Lodge in Mirik:-

STD of Mirik- 0354.

1) Mirik Tourist Lodge, Call:- 2243371.

2) Tourist Hostel, Call:- 2255351/2254879.

3) Hotel Sadbhawana, Call:- 9126009163.

4) Hotel Mchlung, Call:- 2243300.

5) Elegant, Call:- 22107954.

6) Diamond, Call:- 22259639.

7) Ashirbad Lodge,  Call:- 2243272.

8) Parijai Lodge, Call:- 9932370915.


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Rameswaram tour guide : রামেশ্বরম ভ্রমণ / Rameswaram, Tamilnadu

Rameshwaram temple :- রাম, রাবণকে নিধন করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে লঙ্কা থেকে ফেরার পথে শিবের পুজা করার সিদ্ধান্ত নিলেন। শি...