Translate into your language

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

Tezpur Tourism Guide:- তেজপুর ভ্রমণ।

লেক, পার্ক, আর গাছগাছালিতে ছাওয়া সুন্দর সাজানো শহর তেজপুর। শীত ও গ্রীষ্মের তেমন প্রভাব নেই এখানে, জলবায়ু স্বাস্থ্যকর। এক সময়ে ব্রিটিশদের প্রিয় ছিলো এই শহর। রেস কোর্স, পোলো গ্রাউন্ড ব্রিটিশদের তৈরি। ১৯৪২-এ জাতীয় পতাকা উত্তোলন করে ব্রিটিশদের বুলেটে শহীদ হন ১৪ বছর বয়সে কনকলতা তেজপুরের কাছে গহপুরে। ১৯৬২ চিন ভারত দ্বৈরথের সময় চীনও পৌঁছে যায় তেজপুরের কাছে ফূটহিলসে। তেজপুরে মানসিক রোগের হসপিটালটির সুখ্যাতি রয়েছে।

ব্রহ্মপুত্রের উত্তর তীরে শোণিতপুর জেলার জেলা সদর তেজপুর। তেজপুর কে চায়ের শহর বলা হয়।এখানে ৫৫ টির মত চা বাগিচা রয়েছে। ভৈরবনাথের ভক্ত অসুরদের রাজা বাণ-এর রাজত্ব ছিলো বলে কথিত আছে। অসুর রাজ কন্যা ঊষা স্বপ্নে দেখেন দ্বারকাধিপতি কৃষ্ণের নাতি অনিরুদ্ধ কে, বিবাহ হয় অনিরুদ্ধ এবং ঊষার। কিন্তু বাণ কারাগারে নিক্ষেপ করে অনিরুদ্ধ কে। শ্রী কৃষ্ণ আসেন নাতিকে উদ্ধার করতে এবং শিবও আসেন বাণ কে রক্ষা করতে। শিব ও কৃষ্ণের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয় বলেই এই জায়গার নাম হয়ে যায় শোণিত পুর। পরবর্তীতে ঊষা ও অনিরুদ্ধ ঘরসংসার পাতেন শোণিত পুর থেকে ৫ কিমি দুরে বামুনী পাহাড়ে। পাহাড়ের চূড়ায় ঊষা হরণের আখ্যান পাথরে খদিত রয়েছে। সাতটি মন্দির ছিলো শিব ও বিষ্ণুর উপাসনার এখানে। তেজপুর দুই পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্রের দৃশ্যও পাহাড় থেকে দেখতে অনবদ্য লাগে। ব্রহ্মপুত্রের স্নানের ঘাটে মন্দিরে খোদাই করে তৈরি হওয়া গণেশ মুর্তিটাও দারুণ। উল্টো দিকে মনোহর বাগিচায় ঊষা ও অনিরুদ্ধের মুর্তি রয়েছে। এর সামনে অগ্নিগড় যেখানে অসুরাধিপতি নিজ কন্যা কে বন্ধী করেছিলেন। ১৭৫ ধাপ সিঁড়ি উতাল ব্রহ্মপুত্রের রূপ ছুঁয়ে আনে শহরে। সন্ধ্যার অস্তমিত সূর্যের রক্তিম আভা পরিপূর্ণ করে এখানের পরিবেশ। এখানে ঊষা এবং তার প্রিয় সখি পত্রলেখার মুর্তিও তৈরি হয়েছে। কাছারির কাছে আছে ডিসট্রিক মিউজিয়াম ঘুরতে ফিরতে দেখে নিতে পারেন দশটা থেকে পাঁচটার মধ্যে। শহরের অপর পাশে মহাভৈরব শিব মন্দিরটিও দেখা যেতে পারে। তেজপুর থেকে ৫১ কিমি দুরে বিশ্বনাথ মন্দিরের ধ্বংসস্তূপটি অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে। 
তেজপুর থেকেে ৬০ কিমি দুরে আরণ্যক সবুুজ ভালুুকপঙ ঘুরে নেওয়া যায়। শোণিত পুর জেলার আর এক বন্যজন্তু সংগ্রহশালা ১৭৫ বর্গকিলোমিটার বিস্তৃত সোনাই ও রূপাই-এর উপর দিয়ে রাস্তা চলে গেছে অসম ও অরুণাচল রাজ্যের সীমানায় জোড়া শহর ভালুকপঙে। 
পথ গিয়েছে ভালুকপঙ রেখে আরোও এগিয়ে ১০০ কিমি দুরে বমডিলায়। আগ্রহীরা রেভিন্যু অফিসার অরুণাচল, পার্বতীনগর থেকে ILP করে ঘুরে নিতে পারেন অরুণাচল প্রদেশ। তেজপুর থেকে বাসে।

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
ওরাং:-
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

তেজপুর গুয়াহাটি সড়কে ৪৫ কিমি দুরে ওরাং চারিয়ালি গিয়ে চারিয়াল থেকে ১৮ কিমি দুরে বন্যজন্তু সংগ্রহশালা ওরাং। চারিয়ালি থেকে সকাল ও সন্ধ্যায় মোট দুটি বাস যাচ্ছে ওরাং। বাসে করে ঘুরত চাইলে এক রাত্রি ওরাং-এ থাকার দরকার হয়ে পড়ে সুতরাং তেজপুর থেকে জিপ ভাড়া করে এক দিনেই ঘুরে ফেরার পরিকল্পনা সুবিধাজনক। ওরাং-এর বর্তমান নাম রাজীব গান্ধী অভয়ারণ্য। তেজপুর থেকে চারিয়ালি হয়ে ওরাং-এর দুরত্ব ৯০ কিমি আর গুয়াহাটি থেকে বাইহাটা-চারিয়ালি হয়ে ১৪২ কিমি দুরে ওরাং। শাল-শিমুল-সেগুন-ইউক্যালিপ্টাসে মোড়া ব্রহ্মপুত্রের উত্তর তীরে ৭২ বর্গকিলোমিটার জুড়ে একসিং গন্ডার, লেপার্ড, হাতি, শম্বর, হরিণ ছাড়াও নানান ধরণের বন্যপ্রাণীর বাস। রাতে থাকার জন্য দুটো ফরেস্ট বাংলো রয়েছে। জঙ্গলে ঢোকার পথে শিলাবাড়ি ফরেস্ট বাংলোটিতে থাকা সুবিধাজনক হবে। আছে সাত কিমি জঙ্গলের ভিতরে শিমুল বাংলো। যোগাযোগ করে নিতে হবে বাংলোতে থাকার জন্য DFO, Western Asam Wildlife Division, Tezpur-এর সাথে। খাবারের ব্যবস্থা নিজেদের করে নিতে হবে এখানে।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
How to go Tezpur
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

রঙ্গিয়া জংশন থেকে রাঙ্গাপাড়া নর্থ হয়ে তেজপুর যাচ্ছে রঙ্গিয়া-তেজপুর এক্সপ্রেস। কলকাতা সহ সারা ভারতের থেকে নিউ বঙ্গাইগাঁও-গুয়াহাটি রেলপথে রঙ্গিয়া জংশন। রাঙ্গাপাড়া নর্থ থেকে প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছে ২৭ কিমি দুরের তেজপুরে। 
ASTC-র বাস সরাসরি যুক্ত কাজিরাঙ্গা, জোড়হাট, শিবসাগর থেকে তেজপুরে। বিমান সার্ভিসের জন্য ফোন করতে পারেন তেজপুরের ATP, 03712-258353. CD, 03712-220083. একই দিনে শহর দেখে বাসে রঙ্গিয়া ফিরে আসুন বা রাতের বাসে ইটানগর গিয়ে তেজপুর থেকে বা মানস ব্যাঘ্রপ্রকল্প ঘুরে বাসেই চলে জান তেজপুর।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Accommodation at Tewzpur:-
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1) Green View, Call:- 223685. 2) Shantiniketan, Call:- 09435088736. 3) Madhumita, Call:- 221180. 4) Indralaya, Call:- 232918. 5) Centre Point, Call:- 232359. 6) Kanyapur, Call:- 08486851069/220261. 7) Aniruddha, Call:- 252590. 8)  Dhurba, Call:- 224276. 9) Blue Star, Call:- 220682. 10) Basanta, Call:- 230831. 11) Tawang, Call:- 230686. 12)  Parijat, Call:- 220565. 13) Parijat, Call:- 220565. 14) Prasaanti Tourist Lodge, Call:- 22295094/8331. STD OF TEZPUR:- 03712.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Rameswaram tour guide : রামেশ্বরম ভ্রমণ / Rameswaram, Tamilnadu

Rameshwaram temple :- রাম, রাবণকে নিধন করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে লঙ্কা থেকে ফেরার পথে শিবের পুজা করার সিদ্ধান্ত নিলেন। শি...