Translate into your language

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

Port Blair Tourist Places / Andaman / পোর্ট ব্লেয়ার ভ্রমণ।

Andaman বেড়ানোর সঠিক সময় অক্টোবর থেকে মে-এর মাঝামাঝি হলেও, নভেম্বরের মাঝামাঝি থেকে মার্চ মাস পর্যন্ত perfect time to Andaman tour. Port Blair-এর রুপের তুলনা হয় না। সূর্যকরোজ্জ্বল দিন, মৃদু-মন্দ নির্মল বাতাস। দিগন্ত বিস্তৃত নীলকাশের নীলে গোলা অথৈ বঙ্গোপসাগর।অগভীর সমুদ্রে রঙিন মাছেদের জলকেলি, মোহময় প্রবালের অবর্ণনীয় মাধুরী, চিত্তাকর্ষক করে তোলে Port Blair-কে। Andaman & Nicobar-এর Capital City Port Blair, নীল জলের পরিখা ঘেরা সবুজ অরণ্যের ছাওয়ায় মোড়া একটি আধুনিক শহরের রূপ পাচ্ছে দ্রুতই।
Port Blair-এর অ্যাবারডিন জেটি থেকে উদিত সূর্য, মেরিন হিল থেকে সমুদ্রের রূপ, বাম্বু ফ্লাট, রাইট মাও, উইমকো ফ্যাক্টরি, বোটানিক্যাল গার্ডেন, ফুচি চাঙ বৌদ্ধ মঠ, টাওয়ার ক্লক, কালীবাড়ি, শাদিপুর, কয়ার ইন্ডাস্ট্রি, রামকৃষ্ণ মন্দির, মুরুগাঁও মন্দির, দেখে নেওয়া উচিত। দেখে নেওয়া যেতে পারে ফাইবার গ্লাস লাগানো বোটে জলিবয়, রেড স্কিন ও সিল্ক দ্বীপের অগভীর স্বচ্ছ জলে নানান রঙের প্রবাল, মাছ ও অন্যান্য সামুদ্রিক প্রাণী।

♤♤♡♡♤♤♡♡♤♤♡♡♤♤♡♡♤♤♡
  Places to visit port blair:-
♤♤♡♡♤♤♡♡♤♡♡♤♤♡♡♤♤♡♡ Cellular Jail :- 
তিনতলা এই কুখ্যাত Cellular Jail-টিতে ৭ টি উইং-এ সারিবদ্ধ ভাবে ৬৯৮ টি সেল ছিলো। এর মধ্যে জাপানি হানা ও ভূমিকম্পে ৪ টি উইং বিধ্বস্ত হয়। ১৮৫৮-১৯৩৮ পর্যন্ত ব্রিটিশরা রাজদ্রোহের অপরাধে ভারতীয় বিপ্লবীদের দ্বীপান্তরে পাঠাতো এই Cellular Jail-এ। টাওয়ারের দ্বিতীয় তলার দেওয়ালে ১৩ টি ফলকে নাম লেখা আছে ৩৩৬ জন বীর শহীদের। স্বাধীনতার পরে Gobinda Ballav Panth Hospital তৈরি হয়েছে Cellular-এ। তিনটির একটিতে সাধারণ জেল, আর অন্য দুটিতে জাতীয় স্মৃতি মন্দির ও ন্যাশনাল মেমোরিয়াল আর্ট গ্যালারি বসেছে। দর্শকদের জন্য খোলা থাকে সোম ও জাতীয় ছুটি ছাড়া ৯ টা থেকে ১২টা এবং ১টা থেকে ৫টা পর্যন্ত। ২০ শে অক্টোবর ১৯৯০ থেকে Son-et-Lumiere প্রদর্শনীতে ৬টায় হিন্দী, ৭-১৫ টায় ইংরেজি ধারাভাষ্যে দশের অধিক দর্শক হলে এক ঘন্টায় দেখে নেওয়া উচিত। থ্রিলে ভরা বীর সাভারকর থেকে উল্লাসকর দত্তের আমৃত্যু সংগ্রামের সাথে, নেতাজি সুভাষের আন্দামান আসার বাস্তব গল্প। অগ্রিম টিকিটের জন্য ৮-৩০টা থেকে ১০টার মধ্যে Tourist Information Centre, Teal House, Delanipur, Haddo, Call:-232747/230933/232694 যোগাযোগ করা যেতে পারে। এছাড়া সেলুলার জেলেও টিকিট পাওয়া যায় Son-et- Lumiere প্রদর্শনীর।

Andman Water Sports Complex:-
এক সময় পানীয় জলের একমাত্র উৎস ছিলো কমপ্লেক্সের Dilthaman Tank. সেলুলার জেলের নিচের দিকে শহরের কেন্দ্রবিন্দু এই Water Complex.।সমুদ্রের জলে সুইমিং পুল, পেডাল ও রোয়িং বোটের ব্যাবস্থা গ্রহণ করা যেতে পারে, ১২-৩০ টা থেকে ৫টা পর্যন্ত Water Complex-টিতে। Water Complex-এর প্রবেশ পথে মেমোরিয়াল অব দি ব্যাটেল অব অ্যাবারডিন রয়েছে আন্দামানিদের যুদ্ধের স্মারক হিসেবে। সেতুর ধারে ডাইনে মেরিন পার্কে টয়ট্রেন, নাগরদোলা সহ শিশু বিনোদনের নানান পসরা সাজানো। রয়েছে Children Traffic Park. ট্রাফিক নিয়ম শিক্ষার সাথেসাথে ছোটদের মন মাতানোর নানান ব্যবস্থা Traffic Park-এ। জাপানি এক মন্দিরও রয়েছে Water Complex-এ। চড়ুইভাতির জন্য আদর্শ জায়গা দিলথামান। পাহাড় বেয়ে সিঁড়ি উঠেছে সেলুলারে। কাছেই Netaji Stadium ও মেরিনার মাথায় রামকৃষ্ণ মিশন।

Gandhi Park:- Port  Blair ভ্রমণে শহরের আকর্ষণ চিলড্রেন পার্ক, অ্যামিউজমেন্ট পার্ক, ডিয়ার পার্ক, ওয়াটার স্পোর্টস, জাপানিজ টেম্পল, গার্ডেন, রেস্তরা ছাড়াও সব বয়সের বিনোদনের নানান পসরা নিয়ে গড়া উদ্যান Gandhi Park. রবিবার ১০ থেকে ১২টা এবং ৪টে থেকে ৮টা পর্যন্ত খোলা এবং অন্যান্য দিন ৪টে থেকে ৮টা পর্যন্ত খোলা Gandhi Park. পাশেই গভর্নর হাউস রয়েছে।

Gymkhana Ground, Port Blair:- ১৯৪৩-এর ৩০ শে সেপ্টেম্বর স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা তোলেন আজাদহিন্দ বাহিনীর সর্বাধিনায়ক সুভাষ বোস। মেরিনার উল্টো দিকে মহাবির সিং রোডে অতীতের Gymkhana Ground-এ। পায়ে পায়ে খুজে দেখা যেতে পারে অতীতের ঐতিহাসিক পদচিহ্ন।

Zoological Museum:- শহরের মধ্যমণিতে ২০০ প্রজাতির প্রাণীর প্রদর্শনশালা Zoological Museum. কাছেই কটেজ ইন্ডাস্ট্রিজ এম্পোরিয়ামে দ্বীপবাসীদের হস্তশিল্প শঙ্খ, ঝিনুক, মুক্ত, দারুর তৈরি "হরেক মাল" দেখার ও কেনার ব্যবস্থা রয়েছে। রবিবার ও ছুটির দিনগুলি ছাড়া ৯টা থেকে ৫টা পর্যন্ত খোলা। এই মিডল পয়েন্টের মাথায় হাড্ডোর দিকের রাস্তায় ফিনিক্স বে-তে অ্যানথ্রোপলজিক্যাল মিউজিয়াম। মডেলে ও আলোকচিত্রে দ্বীপবাসীদের জীবনযাত্রা ও প্রকৃতি বিজ্ঞান উপস্থাপিত হয়েছে। পোর্ট ব্লেয়ার ঘুরতে গিয়ে না দেখা ট্রাইবস লাইফ, অস্ত্রশস্ত্র ও বেশভূষা দেখে নেওয়া যেতেই পারে এখানে। সোম ও জাতীয় ছুটির দিনগুলি ছাড়া ৯টা থেকে ১২-৩০ ও ১টা থেকে ৪-৩০ পর্যন্ত খোলা থাকে।

Samudrika Marine Museum:- দিলানিপুরে টিল হাউসের উল্টো দিকে নাভাল মেরিন মিউজিয়ামে সামুদ্রিক প্রাণীর সঙ্গে সঙ্গে সমুদ্রে জন্মানো বিভিন্ন কিছু প্রদর্শনীর ব্যবস্থা আছে। উল্খেযোগ্য কোরালের সংগ্রহের সাথে সাথে দ্বীপ ভূমি সম্পর্কিত তথ্য ভান্ডার গড়ে তোলা হয়েছে Samudrika নামের এই Museum-এ।

Mini Zoo:- সামুদ্রিকার কিছুটা দুরে জেটির দিকে Haddo-য়  Mini Zoo রয়েছে। সামুদ্রিক কুমির ফার্ম সহ আন্দামান নিকোবরের দুই শতাধিক জীবজন্তু ও পাখি দেখে নেওয়া যায় Haddo Mini Zoo-তে। সোমবার ছাড়া প্রতিদিন ৮টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে Mini Zoo. এই পথেই সামান্য গিয়ে Forest Museum-টি রয়েছে যেখানে মডেলে জীবজন্তু ও পাখি সহ জঙ্গলের বাহারি কাঠ প্রদর্শিত হয়েছে। এখান থেকে কিছুটা উত্তরে, পাহাড় চড়ে হাড্ডো। যেখান থেকে বঙ্গোপসাগর দৃশ্যপটে চলে আসে। Haddo থেকে ২ কিমি দুরে এশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তর চাথাম স মিল। সেতুতে খাঁড়ি পার হয়ে চাথামে দ্বীপপুঞ্জের বিভিন্ন ধরণের দুষ্প্রাপ্য ট্রপিক্যাল বৃক্ষের সাথেসাথে পাড়ুক, মার্বেল, সাটিন দেখতে পাওয়া যায়।

Corbyn Cove Beach:-
শহর থেকে ৭ কিমি দুরে সব থেকে দক্ষিণে তাল-নারকেল ঘেরা পথে নিরালা নির্জনে শুভ্র-মিহি বালুর সৈকত বেলা Corbyn's Cove. আকাশের নীলে, নীলাভ জলে নীলে ভরা Corbyn's-এ সমুদ্র স্নানে রোমাঞ্চিত করে। পাশেই ব্লাক আইল্যান্ড এবং কিছুটা দুরে স্নেক আইল্যান্ড ডুঙিতে যাওয়া যায়। শহর থেকে অটো যাচ্ছে। বাসেও যাওয়া যায়। Corbyn Cove Beach-এ রেস্টুরেন্ট, গেস্টহাউস, রেস্তরা রয়েছে। 

Chidiya Tapu Beach-
অগভীর নীল জলে প্রবালদের সাথে মৎসকন্যাদের জলকেলি, গাছেদের ডালে ডালে রঙিন পাখির মেলা ও প্রজাপতির বর্ণালী Chidiya Tapu Beach-এর। পাহাড়ের কঠিন হৃদয় ঢাকা নরম সবুজ ম্যানগ্রোভে, অরণ্য ছাওয়া সঙ্কীর্ণ খাঁড়ি Chidiya Tapu-র। চড়ুইভাতির অন্যান্য পরিবেশ সাজানো Chidiya Tapu যেন চিত্ত সুন্দরী। পোর্ট ব্লেয়ার থেকে ২৫ কিমি দুরে দক্ষিণ আন্দামানের দক্ষিণে Chiriya Tapu. অ্যাবারডিন বাজার থেকে বাস, অটো, ট্যাক্সিতে করে ১ ঘন্টায় পৌঁছে যাওয়া যায় Chidiya Tapu Beach। থাকার ব্যবস্থা যদিও আছে Chidiya Tapu-তে যোগাযোগ করতে হবে Chif Wildlife Warden, Van Sadan, Haddo, Port Blair, Call:- 233549-এর সঙ্গে। তবুও ঘুরে ফিরে আসুন পোর্ট ব্লেয়ারে নিজের হোটেলে।

Chinque Island :- 
Port Blairথেকে ৩৯ কিমি দুরে Chinque Island-এ স্বচ্ছ নীল জলে ডলফিনদের সাথে সাথে রঙবাহারি প্রবালদের মেলা বসেছে এখানে। পাশাপাশি দুটি দ্বীপের সঙ্গে বালির চর সংযোগ তৈরি করেছে। চিড়িয়টাপু থেকে বোটে ঘুরে নেওয়া যায় ঘন্টা দুইয়েকে Chinque। ফিনিক্স বে থেকেও বোট যায় Chinque Island.

Viper Island :- 
Viper একটি জাহাজের নাম ছিলো যেটি ডুবে যায় এই Island-এর কাছেই এবং সেখান থেকে নাম হয় দ্বীপটির Viper. সেলুলার তৈরি হওয়ার আগে Viper Island-এ রাজ বন্দীদের জন্য কারাগার ছিলো। Viper নামের জাহাজে করে আর্কিবল্ড ব্লেয়ার আসেন আন্দামানে। লর্ড মেয়োকে খুনের দায়ে শের আলী সহ অনেকেরই ফাঁসি দেওয়া হয় এই Viper Island-এ। ভাঙাচোরা ফাঁসিকাঠ গুলো আজও দাড়িয়ে অতীত ইতিহাসের সাক্ষী হয়ে Viper-এ। কিছুটা দুরেই ওঙ্গিদের বসবাস। ফিনিক্স বে জেটি থেকে বোটে অথবা জংলিঘাট থেকে প্রাইভেট বোট ভাড়া করে যাওয়া যায় দ্বীপটিতে।

Ross Island :- 
বসতিহীন Ross Island-এ জাপ ও ব্রিটিশ ঔপনিবেশিক অতীত ইতিহাসের সাক্ষী হয়ে বিধ্বস্ত লাইট হাউস, চিপ কমিশনার হাউস, চার্চ, হাসপাতাল, টেনিস কোর্ট এবং সিমেট্রি দাড়িয়ে রয়েছে। বিভিন্ন সৌধে বৃক্ষের আস্তরণ পড়েছে ross island-এর। স্মৃতিকা মিউজিয়ামে ভারতীয় নেভী অতীত ইতিহাস তুলে ধরেছে। উঁচু গর্জন জঙ্গলে চিত্রাহরিণ ও ময়ূরেরা বসবাস করে। দেশি-বিদেশি সবাইকেই রস আইল্যান্ড রস আস্বাদনে আমন্ত্রণ করে। ফিনিক্স বে জেটি থেকে লঞ্চে যাওয়া যায় ross Island. গুটিগুটি পায়ে সবটা দেখে নিতে ঘন্টা দুয়েক সময় যথেষ্ট। জল ও খাবার সঙ্গে রাখা উচিত হবে ross Island ঘুরতে যাওয়ার সময়। যদিও কাফেটেরিয়া রয়েছে এখানে।

Mount Harriet National Park:- Mount Harriet থেকে সূর্যোদয়, সমুদ্র, পোর্ট ব্লেয়ার শহর মনোরম লাগে। দক্ষিণ আন্দামানের সর্বোচ্চ  Mount Harriet National Park-এর প্রাকৃতিক শোভাও অনবদ্য। পোর্ট ব্লেয়ার থেকে বাস, ট্যাক্সি করে ৫৮ কিমি দুরের Mount Harriet যাওয়া যায়। জাতীয় উদ্যানের মর্যাদা পাওয়া মাউন্ট হ্যারিয়েটে থাকার জন্য ফরেস্ট রেস্ট হাউসে যোগাযোগ করা যেতে পারে, ফোন:- 230152.

Sippighat :- 
৮০ একর জায়গা বিস্তৃত Sippighat Agricultural Farm, বিভিন্ন রকমের ফল-ফুল-মশলা ও বৃক্ষ গবেষক কেন্দ্র গড়ে উঠেছে Sippighat-এ। নারকেল, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, রাবার, জায়ফল কিনতে পারেন Sippighatথেকে। পোর্ট ব্লেয়ার থেকে ১৫ কিমি দুরে সিপ্পিঘাটে বাস যাচ্ছে আধঘন্টা বাদেবাদে port blair থেকে। এর এক কিমি দুরে সাই ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। কায়াক, বোট ও মটর বোটে নীল আকাশের চাঁদোয়া মোড়া নীল জলে জলক্রীড়া সেরে নিতে পারেন।

Wandoor:- সকাল থেকে ঘন্টায় ঘন্টায় বাস যাচ্ছে Port Blair Busstand থেকে গোলঘরের উপর দিয়ে Wandoor। wandoor-এর প্রধান আকর্ষণ Mahatma Gandhi Marine National Park-এর অংশ Jolly buoy  যদিও ১৫ টি দ্বীপের সমষ্টি এই Mahatma Gandhi Marine National Park-টি। সোনালী বালুকাবেলা, নীল জলে প্রবালের অলঙ্করণ, অ্যাঞ্জেল ফিশ, স্টার ফিস, সবুজ টিয়া, হলুদ প্রজাপতি, রূপোলি শিয়াল, কাঠবিড়ালি সবে মিলে অনবদ্য প্রাকৃতিক সম্ভারে পরিপূর্ণ। তবে এই ১৫টি দ্বীপের মধ্যে প্রাকৃতিক অ্যাকোয়ারিয়াম বা কোরাল দ্বীপ জলি বয়ের আবেদন সর্বাগ্রে। পোর্ট ব্লেয়ার থেকে ৩০ কিমি দুরে অবস্থিত Jolly buoy. প্রতিদিন প্রাইভেট বোট, মিনি লঞ্চ যাচ্ছে ওয়ান্ডুর জেটি থেকে জনবসতিহীন জলিবয় দ্বীপে। দুপুর ২টোয় Jolly Buay থেকে বোট ফিরে আসে Wandoor এবং wandoor থেকে বিকাল পাঁচটায় পোর্ট ব্লেয়ারের শেষ বাস। থাকার বিভিন্ন ব্যাবস্থা রয়েছে ওয়ান্ডুরে। তবে ফরেস্ট ও পঞ্চায়েতের থাকার ব্যবস্থার সুবিধা নিতে যোগাযোগ করুণ যথাক্রমে,  ২৩৩৫৪৯ ও ২৩৩১৪০ এই দুটি ফোন নম্বরে।

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

Havelock Island :-

১০০ বর্গকিলোমিটার বিস্তৃত Havelock Island-এর সবুজে ছাওয়া সাদা বালিচর ছুঁয়েছে অগভীর নীল জলে, অগুন্তি প্রবালের রঙ আকর্ষণীয়। Havelock-এ বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা বাঙালি শরণার্থীদের বসবাস। Havelock Island গিয়ে কিং কোকোনাটের স্বাদ না নিলে অতৃপ্ত রয়ে যাবে আত্মা। দেশি বিদেশি সবার জন্যই উন্মুক্ত দ্বার Havelock-এর। ফিনিক্স বে জেটি থেকে প্রতিদিন রঙ্গত নামের লঞ্চ ২ ঘন্টায় হ্যাভলক দ্বীপে যাচ্ছে। সাড়ে ছটায় যাত্রা করে সাড়ে নটায় ফিরে আসে রঙ্গত। ফিনিক্স বে জেটি থেকে প্রতিদিন M. V Makruzz Havelock যাচ্ছে ও ফিরছেও সেই দিনেই। ঘন্টা চারেক সময় পাওয়া যায় হ্যাভলক বা Radhanaga Beach দেখার জন্য। জেটিঘাট থেকে বাস, ট্যাক্সি, জিপ যাচ্ছে Radhanagar. Havelock-এ একদিন থাকাটা জরুরি হয়ে পড়ে। কিন্তু যারা দিনে দিনে ফিরতে চান তারা রবিবারের বিশেষ লঞ্চে havelick ঘুরে আসতে পারেন। শুধুমাত্র রবিবার ৬-১৫টায় রামানুজ পোর্ট ব্লেয়ার ছেড়ে ১০টায় হ্যাভলক পৌঁছায় আবার দুপুর ২টোয় হ্যাভলক ছেড়ে ৫-৩০ শে পোর্ট ব্লেয়ার ফিরে আসে। অনুসন্ধানে ফোন করুণ:- 03192-212355/236677 M/S Mak Logistics.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Hotels in Havelock
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
There are some hotels of havelock Information and havelock hotels contact numbers.

1) The Kingdom, Call:- 9933263090. 2) Sun Daze Inn Beach Resort, Call:- 9933270830. 3) Green Valley Resort, Call:- 9476002984. 4) Diamond, Call:-03192- 22259639. 5) Dolphin Resort, Call:- 03192-282411/235. Etc.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

Neill Island :- 
আকারে ছোট ১৮.৯ বর্গ কিমি Neill Island. Neill-এ Sitarampur Beach-টি উল্লেখযোগ্য। পোর্ট ব্লেয়ার থেকে ৩৬ কিমি জলপথে বাঙালি প্রধান Neill Island যেতে চাইলে ফিনিক্স বে জেটি থেকে বোটে যেতে হবে। সবুজ ত্রিভূজাকার নীল দ্বীপে। অগভীর সমুদ্র, মনোরম বালুকাবেলা। হ্যাভলক থেকে নীলদ্বীপ যেতে সময় কম লাগে। 
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

Mayabunder :- 
পোর্ট ব্লেয়ার থেকে ১১০ কিমি দুরে জারোয়া রিজার্ভ Mayabunder. প্রতিদিন সরকারি বাস যাচ্ছে Trunk Road ধোরে Mayabunder-এ। ঝিরকাটাং চেক পোস্টে গিয়ে সশস্ত্র বাহিনী সঙ্গে নিয়ে বাস চলে Jarawa Reserve-এর মধ্য দিয়ে। চলার পথে, এই আদিম অরণ্যে দেখতে পাওয়া যায় জারোয়াদের। যাত্রীরা ভালোবেসে উপহার দিচ্ছে লেবু, কলা সাথে পোষাকও Jarawa-দের। আধুনিক সভ্যজগতের সাথে খাপখাইয়ে নিয়েছে পথের পাশের এই Jarawa-রা। তবে যাত্রীদের জারোয়াদের প্রিয় লাল পোষাক বা অন্য কিছু ব্যবহার করা উচিত নয় ,বিপদ ঘটতে পারে তাহলে Jarawa Land-এ। যাত্রী ও বাস বার্জে সমুদ্র পাড়ি দেয় মিডল স্ট্রিট জেটি থেকে নীলাম্বুর জেটি আবার গান্ধীঘাট জেটি থেকে কদমতলা ঘাটে। পোর্ট ব্লেয়ার থেকে ১৭০ দূরে রঙ্গত। বাঙালি প্রধান রঙ্গতের মুল আকর্ষণ তার সাগরসৈকত। ডিসেম্বর থেকে এপ্রিল মাসে হাজার হাজার কচ্ছপ আসে রঙ্গতে ডিম পাড়তে। বাসযাত্রীরা বাসের সঙ্গে আগে থেকে কথাবার্তা বলে রাখলে। এই পথে হকস বিল নেস্টে নামতে পারবেন। বেড়িয়ে নিতে পারবেন রঙ্গত থেকে ৮ কিমি দুরে আমাকুঞ্জ বীচটিও নিম্বুতলার বা মায়াবন্দরের বাসে। মাতাল করা সবুজ আদিম অরণ্যে ঢাকা পাহাড়ি এই পথ চলায় মন ভালো করে তোলে। স্কুল, কলেজ, বাজার, দোকান, হ্যালিপ্যাড বসেছে বাঙালি অধ্যুষিত বাঙালির নামে নাম Mayabunder-এ। শহর পার হয়ে জেটিঘাটে বাসের চলা শেষ। শহর থেকে ১২ কিমি দুরে নির্জন পরিবেশে ১ কিমি লম্বা U-আকৃতির সাগর সৈকত Karmateng অরণ্য ছাওয়া সুন্দর বীচ। পথেই পড়ে থাকে বার্মিজ বসতি। Mayabandar থেকে ৫৪ কিমি দুরে Diglipur.Diglipur-এ সূর্য কৌতুকে মাতে সমুদ্রের সাথে। পাওয়া যায় কমলালেবুও। এখান থেকেই দেখে নিতে পারেন রামনগর বীচ, কালীপুর বীচ, হাইড্রো-ইলেকট্রিক প্রজেক্ট কালপং নদীতে। Andaman-এর উচ্চতম স্যাডেল পিক রয়েছে দিগলিপুরে। এরিয়াল বে জেটি থেকে বাসে ৯ কিমি দুরের কালীপুর পৌঁছে ৫ কিমি ট্রেক করে চড়া যায় স্যাডেল পিক। Mayabandar থেকে লঞ্চে কালীঘাট পৌঁছে, বাস বা জিপে যাওয়া যায় ২০ কিমি দুরের বাণিজ্যিক শহর দিগলিপুর। বেড়িয়ে নিতে পারেন বাঙালি অধ্যুষিত লিটল আন্দামান দ্বীপটিও(হাট-বে)। হেলিকপ্টারে পোর্ট ব্লেয়ার থেকে আধা ঘন্টায় হাট-বে পৌঁছানো যায়।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Accommodation at Mayabandar
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

রঙ্গতে থাকার প্রয়োজন হলে,  Hotel Avis, Call:- 9434276204. Hawksbill Nest, Call:- 279159. নিম্বুতলা থাকার জন্য, Sea Sore Lodge, Call:- 9474216793. মায়াবন্দরে থাকতে হলে, Swiftler Resort, Call:- 273495.সহ অন্যান্য রয়েছেই।
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤‍‍‍‍‍‍‍‍‍¤¤¤¤¤

○○●○○●○○●○○●○○●○○●○○
How to go Port Blair, Andaman:-
○○●○○●○○●○○●○○●○○●○○

কলকাতা থেকে সরাসরি পোর্ট ব্লেয়ার যাচ্ছে বিমান প্রতিদিন। চেন্নাই থেকেও সরাসরি পোর্ট ব্লেয়ার যাচ্ছে বিমান। দিল্লি থেকে কলকাতা হয়ে এবং দিল্লি থেকে চেন্নাই হয়েও পোর্ট ব্লেয়ার যাচ্ছে বিমান। এয়ার ইন্ডিয়া, ফোন:- 03193-233108. ATP, Call:- 234744. Jet, Call:- 236922.

তবে জাহাজে গিয়ে বিমানে ফেরা বা বিমানে গিয়ে জাহাজে ফেরাই উপযুক্ত সফর হবে। বঙ্গোপসাগর দিয়ে ৩ টি জাহাজ মাসে তিন থেকে চারবার কলকাতা থেকে পোর্ট ব্লেয়ারের হাড্ডো হার্ফে বন্দরে যাচ্ছে। জাহাজ গুলো হলো আকবর/নিকোবর/হর্ষবর্ধন/স্বরাজ। চেন্নাই থেকেও যাচ্ছে স্বরাজদ্বীপ, নানকাউড়ি। যোগাযোগ করা যেতে পারে দি শিপিং করপোরেশন অফ ইন্ডিয়া লি, শিপিং হাউস, ১৩ স্ট্যান্ড রোড, কলকাতা-১. বুকিং:- 22484921/ 2354/8013.
চেন্নাই,  Jawahar Building, 6, Rajaji Salai, Chennai-600001, Call:- 044-25231401/25220841. ফেরার সময় যোগাযোগ করা যেতে পারে Aberdeen Bazar, port Blair-744101, Call:- 03192-233347.

৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
Hotels in port blair:-
‌‌‍৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹

There are some Information about Port Blair hotels and Port Blair hotels phone numbers.

1) Municipal Lodging House, Call:- 9434260823. 2) Dhanalaksmi, Call:- 233953. 3) Maya Raj Holiday Nest, Call:- 232174. 4)  Hotel Blair, Call:- 237668. 5) Hotel Joy Mathi, Call:- 236124. 6) Sampat Lodge, Call:- 230752. 7) Kabita Regent, Call:- 233762. 8) Andaman Tourist Cottage, Call:- 230809. 9) Azad Lodge, Call:- 242646. 10) N K International, Call:- 233382. 11) Hotel Sentinel, Call:- 244914-9932089996. 12) TTMI, Call:- 22845062. 13) Shompen, Call:- 232644/232360.

NB:- আন্দামান দ্বীপপুঞ্জে ভারতীয় পর্যটকদের জন্য অবারিত দ্বার হলেও লিটল আন্দামান ও নিকোবরের উপজাতি অধ্যুষিত এলাকায় যেতে বিশেষ অনুমতি লাগে। অনুমতি পাওয়া যায় Deputy Commissioner, A & N Islands, Port Blair থেকে। বিদেশিরা ট্যুরিস্ট ভিসায় আন্দামান তথা পোর্ট ব্লেয়ার ঘোরার অনুমতি পেলেও আদিবাসী অধ্যুষিত এলাকা বা নিকোবর যেতে RAP লাগে। Deputy Secretary, Government of India, Ministry of Home Affairs, North Block, New Delhi-1 বা Nearest Indian Embassy থেকে। কিন্তু,  পোর্ট ব্লেয়ার পৌঁছে Immigration Office থেকে ৩০ দিনের পারমিট করে Deputy Secretary of Police Office-এ নাম রেজিস্ট্রেশন করতে হয়। আবার ফরেন রেজিস্ট্রেশন অফিস কলকাতা- 237 A J C Bose Rd, চেন্নাই, মুম্বাই, দিল্লি থেকেও Municipal Area, Port Blair, Havelock, Long Island, Neil Island, Mayabandar, Diglipur, Rangat ভ্রমণের পারমিট পাওয়া যায়। আর গিয়ে সেই দিনেই ফিরে আসার অনুমতি পায় বিদেশিরা Jolly Buoy, South Cinque, Red Skin, Madhuban, Ross, Wandoor, Chidy Tppu-র।

1 টি মন্তব্য:

Rameswaram tour guide : রামেশ্বরম ভ্রমণ / Rameswaram, Tamilnadu

Rameshwaram temple :- রাম, রাবণকে নিধন করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে লঙ্কা থেকে ফেরার পথে শিবের পুজা করার সিদ্ধান্ত নিলেন। শি...