দক্ষিণে মিকির পাহাড়, উত্তরে ব্রহ্মপুত্র, পূর্বে বোকাঘাট আর পচ্শিমে বোরা পাহাড়ে ঘেরা ৭০ মিটার উচ্চতায় ৫২০ বর্গকিলোমিটার জুড়ে Kajiranga National Park তৈরি হয়েছে। ১৯৫০-এ অভয়ারণ্য এবং ১৯৭৪-এ জাতীয় উদ্যানের শিরোপা পায় ১৯০৪-এ গুটিকয়েক গন্ডার নিয়ে তৈরি হওয়া Park-টি। ১৯৮৫ তে UNESCO World Heritage Site আখ্যা দিয়েছে Kajiranga-কে। গুয়াহাটির উত্তর-পূর্বে ব্রহ্মপুত্রের দক্ষিণ পাড়ে এক সিং ওয়ালা গন্ডারের জন্য Kajiranga বিশ্ববিখ্যাত। প্রাগৈতিহাসিক চেহেরার, ২ মিটার উঁচু ও ২ টনেরেও বেশি ওজন বিশিষ্ট, এই গন্ডার চলাফেরায় যথেষ্ট সাবলীল। কাজিরাঙ্গাতে গন্ডারের সাথে সাথে হাতি ও বাঘ দেখা, গভীর Kajiranga Forest-এ অস্বাভাবিক কিছুই নয়। গন্ডার, হাতি, বন্য মহিষ, বাইসন, শম্বর, বারশিঙ্গা সহ বিভিন্ন প্রজাতির হরিণ, বাঘ, চিতাবাঘ, ভল্লুক, বন্য শুয়োরের অগুন্তি সম্ভার Kajiranga Wildlife Sanctuary. অসমের গোলাঘাট জেলার, এই Kajiranga National Park-টিতে শিমুল, হিজল, শিশু, গামার, সিধা, গাছেদের সাথে সাথে বিভিন্ন ধরণের অর্কিডও আকর্ষণ বাড়িয়েছে। পাখি প্রেমিদেরও স্বর্গরাজ্য এটি। পেলিক্যান, হর্নবিল, ইগ্রেট, ধনেশ ছাড়াও ৪০০-এরো অধিক প্রজাতির পাখিদের নিরাপদ বাসভূমি এই Kajiranga Bird Sanctuary. এছাড়া ৩০০-এরো অধিক প্রজাপতির রঙিন পাখনার হোলিখেলা চলে Kajiranga-য়।
♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤
How to go Kajiranga National Park:-
♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤
গুয়াহাটি বা জোড়হাট থেকে সরকারি/বেসরকারী বিভিন্ন বাস যাচ্ছে দিন/রাতের সার্ভিসে। গুয়াহাটি, জোড়হাট, গোলাঘাট থেকে ট্যুরিস্ট ট্যাক্সি ভাড়া পাওয়া যায় কাজিরাঙ্গা যাওয়ার জন্য। হাওড়া-ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস গুয়াহাটি/ফারকেটিং হয়ে ডিব্রুগড় যাচ্ছে। লামডিং-তিনসুকিয়া প্যাসেঞ্জার ট্রেন ব্রডগেজে ঘন্টা তিনেকে ফারকেটিং যাচ্ছে।
ফারকেটিং গিয়ে বাসে ৭২ কিলোমিটার সড়ক পথে কাজিরাঙ্গা যাওয়া যায়। গুয়াহাটি-লামডিং রেল পথের চাপারমুখ পৌঁছে, চাপারমুখ-শিলঘাটা শাখা রেলে ৭৩ কিমি দুরে ঝাকলাবান্দায় গিয়ে ৪৫ কিমি বাসেও যাওয়া যায় কাজিরাঙ্গা। গুয়াহাটি রাজ্যপর্যটন নভেম্বর থেকে এপ্রিল মাসে একরাতের অবস্থানে প্যাকেজ ট্যুরে কাজিরাঙ্গা রাখে। গুয়াহাটি, জোড়হাট, তেজপুর থেকে ট্যুরের ব্যবস্থা করে অসম পর্যটন।
কলকাতার যাত্রীরা সরাসরি যাত্রায় ব্রহ্মপুত্র পার হয়ে গুয়াহাটি গিয়ে বাসে সাড়ে চার ঘন্টায় কাজিরাঙ্গা পৌঁছাতে পারেন।
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
Hotels in Kajiranga:-
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
There are some Kajiranga hotels Information and Kajiranga Hotels phone numbers.
1) Prashaanti Tourist Lodge, Call:- 07896353639. 2) Banani Lodge, Call:- 03776-262423. 3) Banashri Lodge, Call:- 262423. 4) Kajiranga Aranya Tourist Lodge, Call:- 03776-262429. 5) Banabibi Resort, Call:- 262675. 6) Diamond, Call:- 22259639. 7) The Retreat, Call:- 09957193550. 8) Wild Grass Resort, Call:- 09954416945. 9) Resort Kajiranga, Call:- 09957189228/229. 10) Green Reed, Call:- 262417. 11) Dhanshree Lodge, Call:- 262501/09085668674. 12) Nightingale Nest, Call:- 03776-299494/09954488680
○○○○○○○○○○○○○○○○○○○○
Distance from Kajiranga:-
○○○○○○○○○○○○○○○○○○○○
জোড়হাট ৯০ কিমি দুরে, গুয়াহাটি ২১৭ কিমি দুরে, কলকাতা ১৪২৭ কিমি দুরে।
কাজিরাঙ্গা শব্দের অর্থ যেখানে পাহাড়ি ছাগল জল খেতে আসে। পূর্ব-পচ্শিম-মধ্য এই তিনটি রেঞ্জে বিভক্ত কাজিরাঙ্গা, প্রবেশ পথও আলাদা আলাদা। তবে কোহরা বা সেন্ট্রাল থেকেই যাত্রীরা কাজিরাঙ্গা ঢুকছে। পূর্ব রেঞ্জার অবস্থান কোহরা থেকে ২৫ কিমি দুরে রেঞ্জ অফিস Agaratola-য়। পচ্শিম রেঞ্জের অবস্থান ১১ কিমি পচ্শিমে Baguri-তে।
Important note for Kajiranga Travellers
সকালে বনবিভাগের জিপ বা মিনিবাসে ৩ কিমি গিয়ে মিহিমুখ হাতি পয়েন্ট থেকে হাতির পিঠে জঙ্গলে প্রবেশের ব্যাবস্থা থাকে। ট্যুরিস্ট লজের পাশেই বনবিভাগের অফিসে হাতি বুকিং করতে হয়, চাহিদার সঙ্গে সংকুলান না থাকার জন্য আগেভাগেই হাতি বুকিং করা উচিৎ। অনধিক সাতযাত্রীর জিপও যাচ্ছে অরণ্য সাফারিতে, জিপ ভাড়া+জিপের টোল+দর্শন ফী+গাইড = কমবেশি 800 টাকা সাত যাত্রী মিলে।(এই চার্জ বিদেশিদের জন্য প্রযোজ্য নয়)। কাজিরাঙ্গায় ওয়াচ টাওয়ার হয়েছে মিহিমুখ, সোহলা, কাঠপারা, ফলিয়ামারি এবং হারমোতিতে। প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে The Range Officer, Western Range, Baguri, Call:- 03672-283463 এর
সঙ্গে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন