Sikkim Tourism -এর প্রধান স্থান এখন North Sikkim। ফুলে ভরা উপত্যকায় উষ্ণ প্রস্রবন, হিমবাহ, পাঁচশতাধিক জলপ্রপাতের সম্ভার North Sikkim-এ। পাহাড় থেকে পাহাড়ে জিপ চলে এঁকেবেঁকে, রঙবেরঙের ঘাসের গালিচায় বিচিত্র বর্ণের প্রিমুলা, রডোডেনড্রন, চেরি, ওক, মেপল, ম্যাগনোলিয়া বাসর সাজায় পরদেশী প্রেমিকদের আশায় আশায় North Sikkim-এ। জুনিপার, পাইনেরা ছাতা ধরে মাথায়। রঙবেরঙের ফুলেদের সাথে অর্কিডের বর্ণময়তায় মুগ্ধ করে মনোজগৎ। আকাশ ফুঁড়ে ঝরনা নামে যৌবনের বন্যা নিয়ে বাঁকে বাঁকে প্রেয়সী, শ্রেয়সী Kanchanjangha লুকোচুরি খেলে যাত্রীদলের সাথে।
Places to visit in North Sikkim :-
If you want to know places to visits in North Sikkim you may read these places of North Sikkim and make plan for your North sikkim tour.
কাবি গুহা:- গ্যাংটক শহর থেকে ১৭ কিমি দুরে রাস্তা থেকে সামান্য নিচে Kabi Guha ৫৪০০ ফুট উচ্চতায়। ১৫ শতকে ভুটিয়া ও লেপচাদের মৈত্রি চুক্তি স্বাক্ষরিত হয় Kabi Guha য়। চুক্তি অনুযায়ী ভুটিয়ারা বসবাসের অধিকার পায় সিকিমে। লোংচক অর্থাত্ স্মৃতি স্তম্ভ হয়েছে এখানে। কিছুটা গিয়ে সিনবা রডোডেনড্রন স্যাংচুয়ারি। SNT-র বাস যাচ্ছে গ্যাংটক ছেড়ে ফোদং হয়ে মংগন পৌঁছে আরোও ৫ কিমি দুরে Singhik। চুংথাং যাচ্ছে মেলবাস, লাংচু যাচ্ছে আর্মি বাস। নিজিস্ব জিপের ব্যবস্থাও করে নেওয়া যায় গ্যাংটক থেকে।
Phodong:- গ্যাংটক থেকে ৪০ কিমি দুরে থামলং ৫৭০০ ফুট উচ্চতায়, প্রধান রাস্তা ছেড়ে ১ কিমি পাহাড়ে চড়ে Phodong Monastery দেখে নেওয়া যায়। Chogyal Gyurmed Namgyal-র তৈর সিকিমের অন্যতম সুন্দর মনাস্ট্রি কার্মা কাগয়ু মনাস্ট্রি। এই মনাস্ট্রির মাথার উপরে ২ কিমি দুরে প্রাচীন Nyingma-pa শাখার লাবরাং মনাস্ট্রিও ৩০ মিনিটে ট্রেক করে দেখে নেওয়া যায় Phodong থেকে। তেমনি দেখা যেতে পারে দুই মনাস্ট্রির মাঝে সিকিম রাজাদের তৃতীয় রাজধানী Tumlong-এর ধ্বংসাবশেষ।
Mongon:- Phodong থেকে ২৭ কিমি দুরে North Sikkim এর জেলা সদর ৩৯৫০ ফুট উচ্চতায় Mongon। রংরং-এ এশিয়ার দ্বিতীয় উচ্চতম ঝুলন্ত সেতু পার হোয়ে যেতে হয় Phodong থেকে। মংগন থেকে ৫ কিমি দুরে সুন্দর ছোটখাটো শহর Singhik। কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দৃশ্যপটে চলে আসে এবং সুন্দর প্রাকৃতিক প্রাচুর্যের মাঝে পাহাড়ের চূড়ায় কারুকার্যমণ্ডিত, ফ্লেস্কো চিত্র ও নানান মুর্তি সহ অনবদ্য সিংঘিক গুম্ফা ও চোর্তেন।
Chungthang:- গ্যাংটক থেকে ৯৮ কিমি আর Singhik থেকে ২৬ কিমি দুরে ৩৫০০ ফুট উচ্চতায় মিলিটারি ছাউনি Chungthang। Mongon এর কাছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের শেষ তুষারমৌলি সিনিয়লচু থেকে নেমে আসা জেমি হিমবাহ থেকে সৃষ্ট Lachen Chhu ও Lachung Chhu দুটি পাহাড়ি নদীর সঙ্গম। লাচেন ও লাচুং-এর মিলিত ধারায় পুষ্ট North Sikkim এর Tso Lhamu Lake থেকে সৃষ্ট দিসতং বা তিস্তা নদ। অন্য আর একটি মতে আত্রেয়ী, পুনর্ভবা, করতোয়ার ত্রিস্রোত অর্থাত্ তিস্তা। লোকশ্রুতি, গুরু রিমপোচেও বিশ্রাম করেন এখানে। তাই স্মারক রূপে বৌদ্ধ তীর্থও Chungthang। চুংথাং থেকে ২০ কিমি দুরে লা অর্থে গিরিপথ এবং চেন অর্থে বড়ো, মানে বড়ো গিরিপথ লাচেন। লাচেন গ্রামেও মনাস্ট্রি আছে, দেবতা সেখানে স্বর্ণকান্তি গৌতম বুদ্ধ। ইয়াক ও ভেঁড়া পালন এখানের লোকেদের জীবিকা। লাচেন থেকে ৬৮ কিমি দুরে গুরুদোংমার লেক ১৭৪০০ ফুট উচ্চতায়। ভোর ৫টায় লাচেন ছেড়ে ১০টার মধ্যে পৌঁছে যাওয়াই সঠিক। দুপুর থেকে আবহাওয়া বিভ্রাট স্বাভাবিক ঘটনা। বরফে মোড়া লেকে শীতের দিনেও উষ্ণ জল।
ভারত-তিব্বত সীমান্তে Gurudongmar Lake। Yumthang যাত্রায় দু-দিন বৃদ্ধি করে যাওয়া যায় লেক বিহারে। নৈসর্গিক শোভার লীলাভূমি এবং রোমাঞ্চে ভরা পথ। ১৭১০৩ ফুট উচ্চতায় Gurudongmar যাওয়ার সময় নানান বাধা বিপত্তি আজও প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সব থেকে বেশি বাধার সৃষ্টি হয় চীনা সীমান্ত চুম্বি উপত্যকায়। গ্যাংটক থেকে ১২০ কিমি দুরের লাচেন থেকে আরো ৩৬ কিমি দুরে এপথের শেষ গ্রাম মায়াবী Thangu ১৩৫০০ উচ্চতায়। থাঙ্গু পৌঁছে রাত্রিযাপন। থাঙ্গু থেকে পথ উঠে গেছে ৬ কিমি দুরের বরফাবৃত সমতলক্ষেত্র Chopta Valley র। গ্যাংটক থেকে ১৪৮ কিমি ও লাচেন থেকে ৩০ কিমি দুরে ১৩২০০ ফুট উচ্চতায় চোপতা উপত্যকায়। অ্যালপাইন ফরেস্টের মধ্য দিয়ে পথ চলে গেছে বরফ রাজ্য Chopta য়। সামনেই লুকানলা পর্বত। পথের পাশে রডোডেনড্রন ফুলের মেলা। বয়ে চলেছে চোপতা চু। যাতায়াত আজও দুর্গম। বিশেষ অনুমতি লাগে লাচেন-চোপতা/গুরুদোংমার যেতে। যাতায়াত জীপ নির্ভর।
গ্যাংটক থেকে বিভিন্ন ট্রাভেলস এজেন্ট ২ রাত ৩ দিনের প্যাকেজে লাচেন, চোপতা Gurudongmar Lake ঘুরিয়ে আনে। পরের দিন থাঙ্গু থেকে ২৬ কিমি দুরে উত্তুঙ্গ পর্বত শিখরে ঘেঁরা Gurudongmar Lake এ যাওয়া। পিছনে বরফাবৃত পাহাড় নিস্তব্ধ প্রহরীর মত দাঁড়িয়ে। নীলাকাশের নিচে ত্রিকোণ গুরুদোংমার লেকের পবিত্র জলে গিরিশৃঙ্গ দ্বয়ের প্রতিবিম্ব প্রস্ফুটিত হয়। Gurudongmar থেকে ১২ কিমি দুরে সীমান্তের দিকে আর এক লেক সো লামু। বরফে ঢাকা পাহাড়ে ঘেঁরা ডিম্বাকৃতির সো লামু আয়তনে গুরুদোংমার থেকে বড়ো। তিস্তা নদের জন্ম এই লেক থেকে। সো লামুর পরেই চুম্বি উপত্যকা বা তিব্বত। এপথে হোটেল রয়েছে লাচেন ও থাঙ্গুতে। লেক যাত্রার অনুমতি দেয় Superintendent of Police, Gangtok.
গ্যাংটক থেকে নিয়মিত বাস যাচ্ছে ফোদং এবং মংগনও। এক দিনেই ফোদং ঘুরে ফেরা যায় গ্যাংটক। জিপে কাঞ্চনজঙ্ঘা ও মনাস্ট্রি দেখে ফেরা যায় ঘন্টা পাঁচেকে। বিকাল ৪ টায় ফোদং ছেড়ে গ্যাংটকের শেষ বাস আসছে। লাবরাংও দেখে ফেরা যেতে পারে গ্যাংটক থেকে একই দিনে।
Lachung:- গ্যাংটক থেকে ১১৯ কিমি, চুংথাং থেকে ২১কিমি দুরে ছোট্ট উপত্যকা Lachung বা বিগ পাস। হিমালয়ের সুইজারল্যান্ড, দ্য মোস্ট পিকচারস্কিউ ভিলেজ লাংচু। চিত্রময়ী লাংচুতে ভুটিয়াদের বসবাস। ছাম্পা বা বার্লির আটা আর মাংসের তৈরি স্যাফালে এদের প্রিয় খাবার। শীতের সঙ্গে ক্লান্তি কমায় ইয়াকের দুধে তৈরি ছুরপি। রান্নাতে ইয়াকের ঘি ব্যবহার করে এরা। এছাড়া লবন, মাখন ও চায়ের প্রচলন আছে। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সংস্কৃতি তিব্বতীয়। পাইনে ছাওয়া তুষার সাদা পাহাড় চক্রব্যুহ রচনা করেছে। সকালে নীলাভ থেকে ধীরে ধীরে সাদা ও সবুজে রঙ বদলায় পাহাড় এখানে। মেঘবালিকারা লুকোচুরি খেলে রৌদ্রের সাথে লাংচুর আকাশে। এপ্রিল-মে মাসে ২৪ ধরণের নানান রঙের রডোডেনড্রন ফোটে বটানিক্যাল মহাকাব্য লাংচুতে। Langchu পরিচিত ইয়ুমথাং প্যাকেজ ভ্রমণের রাত্রিযাপনের জায়গা হিসেবে। বয়ে চলেছে বাঁকা তলোয়ারের মত লাংচু নদী এবং সামনেই ছুমাজং ঝর্ণার ঝরঝর। নদীর পাড়ে আছে ১৮০০ খ্রিস্টাব্দে তৈরি করা Langchu Monestry। ডিসেম্বরে ছাম-লো সুঙ উসবে মেতে ওঠে লাংচু। মার্চ থেকে জুন ও অক্টোবর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত যাত্রীরা আসছেন প্যাকেজ ট্যুরে। রাত্রিতে থাকার ব্যবস্থা হয় লাংচুতে। প্যাকেজের খরচ যাত্রী সংখ্যা ও সিজন অফসিজনের উপরে নির্ভর করে। যাতায়াত, থাকা খাওয়া ও RAP নিয়ে প্যাকেজ তৈরি হয়। সরাসরি যোগাযোগ করতে পারেন বিভিন্ন ট্যুরিস্ট এজেন্টদের সঙ্গে যথাসম্ভব মিডিয়া পরিত্যাগ করে।
Yumthang:- গ্যাংটক থেকে ১৪১ কিমি দুরে ১১৮০০ ফুট উচ্চতায় অনবদ্য-অনন্য অ্যালপাইন ফুলের উপত্যকা ইয়ুমথাং। প্রিমুলা ফুলের গালিচায় ঢাকা সারা উপত্যকা। ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত অপরূপ সাজে উপস্থাপন করে নিজেকে। চারিপাশ ঘিরে রেখেছে তুষারশৃঙ্গ, সিমখামু ও সিংরা হিমবাহ, উষ্ণ প্রস্রবন, উচ্ছল প্রপাতেরা Yumthang Valley কে। সদানীর তিস্তার পাড় ধরে সবুজ জঙ্গলে ঢাকা পাহাড়-পর্বত ডিঙিয়ে জিপ চলে গন্তব্যে। ৬৭ কিমি দুরের মংগন হয়ে সিংঘিক পেরিয়ে টুং ব্রিজে RAP দেখাতে হয়। সেতু পার হতেই মিলিটারি জোন শুরু। কিছুটা এগিয়ে চুংথাং পেরিয়ে Langchu। লাংচু থেকে ১৮ কিমি দুরে Yumthang আর ইয়ুমথাং থেকে ১০ কিমি দুরে চীন সীমান্ত। ইয়ুমথাং থেকে ১২ কিমি দুরে সেনাবাহিনীর শিবমন্দির হয়ে আরোও ২১ কিমি দুরে ১৬৫০০ ফুট উচ্চতায় সুগন্ধি উপত্যকা জোডাং। ২৩ কিমি দুরে ১৫৩০০ফুট উচ্চতায় বরফ রাজ্যে ১৪টি উষ্ণ জলের প্রস্রবন প্যাকেজ দ্রষ্টব্য বা ভ্রমণ দ্রষ্টব্য এই পথের।
Katao:-
লাংচু নদী পার হোয়ে লাংচুর মাথায় ২৪ কিমি দুরে ১২৬৬৬ফুট উচ্চতায় ডংকিলা পর্বতে Katao অবস্থিত। সৌন্দর্য ও আকর্ষণে ইয়ুমথাং-এর একমাত্র প্রতিদ্বন্দ্বি katao। প্রকৃতি Yumthang-এর মতোই। তবে বরফ আর ফুলের সম্ভারে বেশি সমৃদ্ধ ইয়ুমথাং-এর থেকে Katao। ইয়ুমথাং-এর মতোই পপি, প্রিমুলা ফুলের গালিচায় রঙবাহারি রঙিন রডোডেনড্রনের রকমারি চমক রয়েছে katao-তে। বরফে ঢাকা সারগিলা, কাটাও, গ্রেট অ্যালপাইন, দোমং, জেমার শিখরেরা ব্যারিকেড তৈরি করে। বরফ আর বরফ ডাইনে বাঁয়ে সব দিকেই, দিশাহারা যাত্রীরা অনাবিল আনন্দে মেতে স্লিপ খান, বরফ ছোঁড়া-ছুঁড়ি করেন তাল পাকিয়ে। কাছেই মিলিটারি চেকপোস্ট সাধারণের প্রবেশাধিকার নেই এখানে। বিশেষ অনুমতি নিয়ে ১২ কিলোমিটার যাওয়া যায়। Yumthang Package Tour-এর জিপ চালকদের সঙ্গে সমঝোতায় কাটাও ঘুরে নেওয়া যায়।
লাংচু নদী পার হোয়ে লাংচুর মাথায় ২৪ কিমি দুরে ১২৬৬৬ফুট উচ্চতায় ডংকিলা পর্বতে Katao অবস্থিত। সৌন্দর্য ও আকর্ষণে ইয়ুমথাং-এর একমাত্র প্রতিদ্বন্দ্বি katao। প্রকৃতি Yumthang-এর মতোই। তবে বরফ আর ফুলের সম্ভারে বেশি সমৃদ্ধ ইয়ুমথাং-এর থেকে Katao। ইয়ুমথাং-এর মতোই পপি, প্রিমুলা ফুলের গালিচায় রঙবাহারি রঙিন রডোডেনড্রনের রকমারি চমক রয়েছে katao-তে। বরফে ঢাকা সারগিলা, কাটাও, গ্রেট অ্যালপাইন, দোমং, জেমার শিখরেরা ব্যারিকেড তৈরি করে। বরফ আর বরফ ডাইনে বাঁয়ে সব দিকেই, দিশাহারা যাত্রীরা অনাবিল আনন্দে মেতে স্লিপ খান, বরফ ছোঁড়া-ছুঁড়ি করেন তাল পাকিয়ে। কাছেই মিলিটারি চেকপোস্ট সাধারণের প্রবেশাধিকার নেই এখানে। বিশেষ অনুমতি নিয়ে ১২ কিলোমিটার যাওয়া যায়। Yumthang Package Tour-এর জিপ চালকদের সঙ্গে সমঝোতায় কাটাও ঘুরে নেওয়া যায়।
Hotels in north sikkim:-
There are some Information about North Sikkim Hotels according to Visiting places of North Sikkim. If you need to contact North Sikkim Hotels you may contact with them for further enquiries of North Sikkim Hotels by contact number.
ফোদং, Kanchenjunga, Call:- 262903.
মংগন:- Lachen Valley, Call:- 234333. North Point, Call:- 234505. Didi, Call:- 234732. Kalden, Call:- 234504. Mountain View, Call:- 234503. Assam Karma, Call:- 234712. PWD Bungalow, Call:- 234595/9745076810. Gangs Jamuna, Call:- 234506.
চুংথাং, Dongmar, Call:- 03592-204116.
লাংচু, Le Coxy Resort, Call:- 03592-205113. Mountain, Call:- 03592-204116. Modern Residency, Call:- 03592-205131. TTMI, Call:- 22845062.
Tour operators of Sikkim:-
1) পিস হেরিটেজ ট্যুরস, ফোন:- 9434103381
2) খোরলো ট্যুরস এন্ড ট্রাভেলস, কলকাতা, ফোন:- 65101393/30533973
3) সাই রাবডান্টস হলিডেজ, ফোন:- 9635120964.
4) অ্যালপাইন ট্যুরস এন্ড ট্রাভেলস, পাকিয়াং, ফোন:- 257782.
5) মার্কোপোলো ওয়াল্ড ট্রাভেলস, কলকাতা, ফোন:- 22883296.
6) ব্লু মাউন্টেন ট্যুরস এন্ড ট্রাভেলস, 9832177887.
7) ব্লু স্কাই ট্যুরস এন্ড ট্রাভেলস, গ্যাংটক, ফোন:- 205113/203330.
8) টিটিএমআই, ফোন:- 9748114667.
How to go North Sikkim:-
নর্থ সিকিমে ভ্রমণে যেতে গেল প্রথমেই পৌঁছানো উচিত সিকিমের রাজধানী গ্যাংটক। এবং সেখানে থেকে বাস, জিপ সহ অন্যান্য মাধ্যমে পৌঁছাতে হবে উত্তর সিকিমের ট্যুরিস্ট স্পট গুলিতে।
বিমান:- কলকাতা থেকে এয়ার ইন্ডিয়া বা জেট এয়ারে ১ ঘন্টায় বাগডোগরা পৌঁছে সিকিম ট্যুরিজমের বাসে বা প্রাইভেট বাস, ট্যাক্সিতে ১২৪ কিমি দুরের গ্যাংটক যাওয়া যায়। দিল্লি-বাগডোগরা-গুয়াহাটি-দিল্লি। দিল্লি-বাগডোগরা-দিল্লি। বাগডোগরা-গুয়াহাটি-বাগডোগরা এই রুট গুলোর সহযোগিতায় বাগডোগরা পৌছানো যায়।
সড়কে:- দার্জিলিং GPOর কাছ থেকে SNTর বাস যাচ্ছে উল্টো দিক থেকে প্রাইভেট বাস যাচ্ছে। সুপার বাজার থেকে বিভিন্ন প্রাইভেট বাস যাচ্ছে গ্যাংটক। কালিপং থেকে SNTর জিপ ও বাস যাচ্ছে। গ্যাংটক শহরে ঢোকার মুখে জাতীয় সড়কের ডাইনে প্রাইভেট বাসস্ট্যান্ড এবং M G Road তথা Tourist Office-এর বাঁক ছেড়ে বামে Paljor Stadium Rd-এ SNTর বাসস্ট্যান্ড। শিলিগুড়ি তেনজিং নোরগে সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে NBSTC-র বাস ও Hill Region Mini Bus Owners Association-এর বাস যাচ্ছে গ্যাংটক। উল্টো দিকের সামান্য দক্ষিণ থেকে সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট (SNT)র বাস যাচ্ছে। দুই বাসস্ট্যান্ডের মাঝখান থেকে সুমো/জিপ/মারুতি যাচ্ছে শেয়ারে গ্যাংটক।
দারুণ লাগল।
উত্তরমুছুনBah valo hoyrche
উত্তরমুছুন