তেলেগুর প্রাণকেন্দ্র Vijaywada কৃষ্ণা নদীর উত্তর তীরে ব-দ্বীপে সমুদ্র থেকে ৭০ কিমি দুরে পাহাড়ে ঘেরা অন্ধ্রপ্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। পূর্বে বঙ্গোপসাগর এবং উত্তরে পূর্বঘাট পর্বতের মাঝখানে পূর্ব অন্ধ্রের বাণিজ্য নগরী Vijaywada কে দক্ষিনের প্রবেশ দ্বার বলা হয়। ইন্দ্রকিলা পর্বতে অর্জুনের তপস্যায় সন্তুষ্ট হোয়ে শিব কিরাত রূপে দর্শন দেন Vijaywada -তে। যুদ্ধ বিজয়ের আশীর্বাদ সহ পাশুপত অস্ত্র উপহার পান শিব কতৃক অর্জুন। জায়গাটির নাম সেই থেকে Vijaybatika.স্মৃতি হিসেবে মন্দির তৈরি হয়েছে এবং মন্দিরের গায়ে মহাভারতের গল্প খোদিত হোয়েছে Vijaywada Temple-এ।
Places to visit in Vijaywada:-
Kanak Durga Temple, Vijaywada:-
দেবি দূর্গা এখানে পার্বতী রূপে অধিষ্ঠিত। মন্দির তৈরি হয়েছে ইন্দ্রকিলাদ্রি পাহাড়ের মত করে Kanak Durga-এর। Kanak Durga Mondir-এর জাঁকজমকপূর্ণ উৎসব দশেরা। আদি শঙ্করাচার্যের আগমনের স্মৃতি স্বরূপ শ্রীচক্র অধিষ্ঠিত। Kanak Durga Temple-এর রাস্তাতেই ১৭শ শতকের কুতুবশাহীদের পাহাড় কেটে তৈরি করা আক্কান্না ও মাডান্না নামে দুই গুহা। কিছুটা দুরে আর একটি গুহায় খ্রিস্টপূর্ব ২ শতকের ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর। আর ব্রিটিশদের তৈরি করা Krisna Delta Canal থেকে জলবন্টন হচ্ছে কৃষিজমিতে। এখানেই ১৮৫৭য় তৈরি হয়েছিল ১২২৩.৫ মিটার লম্বা Prokasam Barrage. কৃষ্ণা নদীর এই Krisna River Bridge দিয়ে বাস-ট্রেন চলছে। লেকে ১৩৩ একরের ভবানী দ্বীপে জলকেলি ও ১৪ শতকের ধ্বংসপ্রাপ্ত দূর্গটিও দেখে নেওয়া যেতে পারে।
Victoria Jubilee Museum, Vijaywad:- হিন্দু-বৌদ্ধ-বৈষ্ণব পুরাতাত্ত্বিক সংগ্রহ দেখার সাথে সাথে Bandar Road-এ কালো গ্রানাইট পাথরের বুদ্ধমূর্তিটিও দেখে নেওয়া যেতে পারে Victori Jubilee Museum-এ এসে। শুক্রবার ছাড়া ১০.৩০ থেকে ৫টা পর্যন্ত খোলা Victoria Museum. বাসস্ট্যান্ডের কাছেই Rajib Gandhi Park-টিও শিক্ষা ও চিত্তবিদোন মুলক। মডেল ডাইনোসর ছাড়াও প্রি-হিস্টোরিক জীবজন্তুর সংগ্রহ রয়েছে Rajib Gandhi Park-এ। খোলা থাকে সকাল ৮ থেকে ১০-৩০ এবং বিকাল ৫টা থেকে ৮-৩০ পর্যন্ত Rajib Gandhi park টি।
Gandhi Hill, Vijaywada:- ১৯৬৮তে তৈরি ৭টি গান্ধী স্তূপ সহ গান্ধী মেমোরিয়াল লাইব্রেরি, লাইট এন্ড সাউন্ড প্রদর্শনী, প্ল্যানেটেরিয়াম ছাড়াও টয়ট্রেন চলছে Gandhi Hii-এ। শহরের দৃশ্যও অত্যন্ত সুন্দর Gandhi Pahar থেকে।
দেখে নেওয়া যায় আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত মল্লেশ্বর শিব মন্দিরের শ্রীচক্র, হজরতবাল মসজিদে ইসলাম ধর্মের প্রবর্তক মোহম্মদের স্মারক।
Guha Mandir:- Vijaywad Town থেকে ৫ কিমি দুরে দক্ষিণ ভারতের প্রাচীনতম দ্বিতীয় মাধব বর্মার তৈরি Guha Mandir-এ নটরাজ, বিনায়ক ৪৬২ থেকে রক্ষা করা হচ্ছে। দক্ষিণ ভারতের একমাত্র অর্ধনারীশ্বরের মুর্তিও রয়েছে Cave Temple-এ।
Undavalli Cave:- প্রকাশম ব্যারেজ থেকে ৮ কিমি দুরে গ্রানাইট পাহাড়েের ঢালে ৫ ধাপে ৭ শতকের দক্ষিণী পহ্লব শৈলির Undavalli. গুহায় অনন্তনাগের উপরে বসে রয়েছেন বিশালাকার মনোলিথিক বিষ্ণু। এই ৫ মিটার উঁচু বিষ্ণু কে বুদ্ধও বলে অনেকে। নারায়ণ রূপেও উপস্থিতি ঘটেছে শেষনাগের উপরে। ২টি জৈন মন্দিরও আছে Undavalli Cave-এ।
Mangalagiri:- ভগবান বিষ্ণুর অবতার রূপী নৃসিংহদেবের মন্দিরটিও ঘুরে নেওয়া যেতে পারে ১২ কিমি দুরে Managalagiri-তে। পাহাড়ে পানাকালা স্বামী মন্দিরও রয়েছে। Mangalagori-এর আর এক আকর্ষণ Manalagiri-এর কটন শাড়ি।
Sitanagaram:- ৩ কিমি দুরে সোমেশ্বরী মন্দির ও Krisna River Beach টিও বেড়িয়ে নেওয়া যেতে পারে Sitanagaram এসে। এক সময় হিরে ব্যাবসার যথেষ্ট খ্যাতি ছিলো Sitanagaram, Vijaywad-এর।
Kondapalli Caves:- বিজয়ওয়াড়া-হায়দ্রাবাদ রোড ধরে ১৬ কিমি দুরে সূক্ষ্ম কারুশিল্প দেখে আসুন Kondapalli-তে। সিডার গাছের হালকা কাঠে তৈরি বিশ্ব বিখ্যাত জন্তু-জানোয়ার সহ রংচঙে পুতুল অন্ধ্রপ্রদেশ ভ্রমণের স্মৃতি হিসেবে সংগ্রহ করা যেতে পারে Kondapalli থেকে। ১৪ শতকের Prolay Veema Reddyর দূর্গও আছে Kondapalli- মাথায়। মন্দিরের কাছেই তিনতলা পাথুরে টাওয়ার ও মন্দির আছে বিরূপাক্ষের। শিব রাত্রি ও দশেরায় উৎসব মুখর হয় Kondapalli.
Kuchipudi:- বিজয়ওয়াড়া থেকে ৬০ কিমি দুরে Kuchipudi Dance-এর শ্রষ্টা সিদ্ধেশ্বর যোগীর জন্মভূমি ও লোকশিল্পের গ্রাম Kuchipudi Village. Kuchipudi Dance School তৈরি হয়েছে যোগীর বাসভবনে। মার্চের দ্বিতীয় সপ্তাহে Kuchipudi Dance Association আয়োজিত সিদ্ধেন্দ্র জয়ন্তী বিখ্যাত উৎসব।
Machilipatnam:- বিজয়ওয়াড়ায় থেকে ৭৮ কিমি দুরে কৃষ্ণা নদীর পাড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি বাণিজ্য নগরী Machilipatnam. ডাচ ও ফরাসিরাও শিল্প-কারখানা তৈরি করেছিলেন Machilipatnam-এ। Machilipatnam Town-এর গোড়া পত্তন ১৪ শতকে আরব থেকে রেড সী ধরতে আসা এক পোলনীর হাতে। Machilipatnam-এর সিল্ক ও সুতি বস্ত্ররের আজও সুখ্যাতি আছে। ১৯ শতকের Machilipatnam Church-টিও মছলিপতনমের উল্লেখ্য।
Manginapudi Beach:- বন্দর থেকে ১২ কিমি দুরে এই Manginapudi Beach-টি রয়েছে। মাঘী পূর্ণিমায় দুর-দুরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন Manginapudi-তে পুণ্যস্নানে। বিজয়ওয়াড়া থেকে বাস ও ট্রেন যাচ্ছে মছলিপতনমে। ট্রেন আসছে সেকেন্দ্রাবাদ থেকে বিজয়ওয়াড়া হোয়ে মছলিপতনমে।
Kolleru Bird Sanctuary:- বিজয়ওয়াড়া থেকে এলুরু হয়ে ৮৫ কিমি দুরে Kolleru Lake বা পাখিরালয়। ৬৭৩ বর্গ কিমি জুড়ে কৃষ্ণা ও গোদাবরী নদীর ব-দ্বীপে এই জলাভূমি ১৯৬৩তে ৯০০ বর্গ কিমি নিয়ে স্যাংচুয়ারিও ঘোষণা করা হয়েছিল। আয়তনের সঙ্গে সঙ্গে পাখির সংখ্যাও কমে গেছে। তবে অক্টোবর থেকে মে মাসে টিল, পোচার্ড, পেলিক্যান, হিরন ছাড়াও বিভিন্ন প্রকার পাখি দেখা যায় Kolleru Bird Sanctuary-তে। Kolleru Lake-এর মাঝে ছোট ছোট দ্বীপের মধ্যে একটি দ্বীপে জেলেদের দেবী পদ্মা মন্দির। হাওড়া-বিজয়ওয়াড়া রেল পথে এলুরু বা বিজয়ওয়াড়া নেমে Kolleru Bird Sanctuary ঘুরে নেওয়া যায়।
Suryalanka Beach:- অন্ধ্রপ্রদেশের আর এক সুন্দর সাগর সৈকত Suryalanka. বিজয়ওয়াড়ায় থেকে ১০০ কিমি দুরে Suryalanka Sea Beach. বাসে বা ট্রেনে বাপটলায় নেমে অটোয় ৯ কিমি দুরে, নিরব কবিতার কলতানে মোড়া Suryalanka Beach ঘুরে দেখা যায়।
How to go Vijaywada:-
কলকাতা-চেন্নাই/হায়দ্রাবাদ/ তিরুপতি ও চেন্নাই-দিল্লি/ আমেদাবাদ রেল রাস্তায় জংশন স্টেশন বিজয়ওয়াড়া।
কলকাতা-চেন্নাই NH5 ও হায়দ্রাবাদ-পুনে NH9 সড়কে বিজয়ওয়াড়া। হায়দ্রাবাদ থেকে Air deccan ও Kingfisher বিজয়ওয়াড়ার সঙ্গে যোগাযোগ তৈরি করেছে।
Hotels in Vijaywada:- STD of Vijaywad-0866
There are some Information about vijaywada Hotels and Vijaywada hotels contact number. Contact Vijaywada Hotels for further enquiries.
1) Fortune, Call:- 2471311. 2) Vijaywad, Call:- 2418058/22813679 3) TTMI, Call:- 22845062. 4) Jagapathi International, Call:- 2571291. 5) Abhiram Palace, Call:- 6661888. 6) Hapuram, Call:- 2571282. 7) Abhilash, Call:- 2577711. 8) Manorama, Call:- 2571301. 9) Anupama, Call:- 2433921. 10) Raj Towers, Call:- 2571311. 11) Lila Residency, Call:- 3295635. 12) Swarna Palace, Call:- 2577222. 13) River Inn, Call:- 2434314. 14) Surya City Home, Call:- 2579752. 15) Srinivas, Call:- 2573877. 16) Mamata, Call:- 2571251. 17) Santhi, Call:- 2577351. 18) D V Monor, Call:- 2474455. 19) Kandhari International, Call:- 2471310
Vijaywada tour Package :-
প্রতি শনিবার সকাল ৬টায় বের হয়ে দ্বারকা তিরুমালা-রাজমহেন্দ্রী ম্যারেডুমেল্লি যাচ্ছে জনপ্রতি ২০০০ টাকার মধ্যে। এই সংক্রান্ত বিষয়ে অধিক জানতে পর্যটন দপ্তরের ফোন নম্বর:- 2571393/2570761-এ যোগাযোগ করা যেতে পারে। এবং এই লিঙ্ক গুলো দেখা যেতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন