Translate into your language

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

Sibsagar:- Sibsagar tour / শিবসাগর


১৮৩৪ সালে ব্রিটিশ চক্রান্তে কাছাড়, শিবসাগর মণিপুর থেকে কেটে, ব্রিটিশ ভারতের ভিতরে নিয়ে আসা হোল। পড়ে রইল মণিপুর। ১৯৩৭ সালে মনিপুর আবার ভাগ হোল। বর্মাকে ব্রিটিশ ইন্ডিয়া থেকে আলাদা করে আলাদা সীমানা টানা হোল। ১৯৪৭-এ আবার ভারত পাকিস্তান আসাম ভাগ। এই বার আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক সীমানা টানা হোল। উত্তর পূর্বাঞ্চলের মানুষ ব্রিটিশ বদান্যতায় একবার নয় কয়েকবার পার্টিশনের আওতায় পরেছে।

অঞ্চলটির নাম এখানকার বিখ্যাত জলাশয় “শিবসাগর পুকুর” থেকে হয়েছে। শিব আর সাগর এই দুয়ে মিলে শব্দ যুগল শিবসাগর। ১২৯ একর বিস্তৃত প্রায় দুইশত বছরের পুরানো জলাশয়টি সাগরের মতোই। এর দক্ষিণ পাড়ে শিবডোল বা শিব মন্দির। এটি ১৭৩৪ সালে অহোমরাজা শিব সিংহের স্ত্রী রানী মাদামবুকার তৈরি করান। এর ডাইনে-বাঁয়ে বিষ্ণুডোল ও দেবিডোল। পচ্শিম পাড়ে পার্কের পাশে মিউজিয়াম আছে। অহোম রাজাদের ৬০০ বছরের রাজধানী শহর ছিলো এটি। পুরানো নাম রঙ্গপুর।

○○○○○○○○○○○○○○○○○○○○
Places to visit in Sibsagar:- 
○○○○○○○○○○○○○○○○○○○○

রংঘর:- এই রঙঘর প্যাভিলিয়নে বসে হাতির লড়াই সহ বিভিন্ন জন্তু-জানোয়ারের খেলা বা রঙ্গ  দেখতেন রাজা প্রমত্ত সিংহ। এখন বিহু উৎসবের আসর বসে এখানে। ১৭৪৪-এ তৈরি হওয়া রংঘরে ১৯৭৯-তে ULFA-এর জন্ম হয়।

কারেঙ্গঘর:- এর ৪ টি তলা উপরে এবং ৩ টি তলা মাটির নিচে। মাটির নিচের তলা গুলোতে ছিলো রাণীমহল, সেনা নিবাস আর একটিতে গড়গাঁওয়ের কারেঙ্গঘর। দুটি সুড়ঙ্গ পথ ছিলো যার মধ্যে একটি দিখৌ নদীর সঙ্গে যুক্ত ছিল। ঘরটির আর একটি নাম তলাতল ঘর। রংঘর থেকে কিছুটা দুরে উল্টো দিকে রুদ্র সিংহের তৈরি এটি।

জয়সাগর:- জয়সাগর আকৃতিতে শিবসাগরের থেকে বড়ো। অহমরাজ রুদ্র সিংহ মায়ের স্মৃতির উদ্দেশ্যে ১৬৯৭ খ্রিস্টাব্দে মাত্র ৪৫ দিনে তৈরি করান জয়সাগর। এর পাড় ধরেই কলেজ, মৎস গবেষণা কেন্দ্র, জয়ডোল ও শিবডোল। ৩১৮ একর জমি নিয়ে বিস্তৃত এটি, শিবসাগর থেকে ৫ কিমি দুরে অবস্থিত।

গৌরিসাগর:- রানী ফুলেশ্বরী ১৭২৩-এ ১৫০ একর বিস্তৃত গৌরিসাগর খনন করান। জয়সাগর থেকে ১৬ কিমি দুরে গৌরিসাগরের পাড়ে দেবী দূর্গার মন্দির আছে।

কারেঙ্গঘর:-  ১৫৪০ খ্রিস্টাব্দে স্বর্গদেব চাও চুকেনমুঙে কাঠ আর পাথর দিয়ে তৈরি করেন ৭ তলা প্রাসাদটি। শিবসাগর থেকে ১৩ কিমি দুরে  গড়গাঁওয়ে পিরামিডের মত ১৬ শতকের এই কারেঙ্গঘরটি অবস্থিত। এর সিংহ দরজাটি তৈরি করান প্রমত্ত সিংহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কারুকার্য নষ্ট হলেও ভাস্কর্য অনন্য সুন্দর। এই প্রাসাটির বর্তমান রূপটি উপস্থাপন করেন ১৭৫২য় রাজেশ্বর সিংহ। ১৬৯৯-এ রুদ্র সিংহ রাজধানীর স্থানান্তর ঘটিয়ে নতুন কারেঙ্গঘর তৈরী করেন রংঘের কাছাকাছি।

চরাইদেও:- ২৮ কিমি দুরে প্রথম অহমরাজা সুখাফার(১২২৯) রাজধানী চরাইদেও বাসে ঘুরে আসতে পারেন।
○○○○○○○○○○○○○○○○○○○○
How to go Sibsagar:-
○○○○○○○○○○○○○○○○○○○○
জোড়হাট থেকে ৫৬ কিমি দুরে শিবসাগরে জোড়হাট থেকে বাস যাচ্ছে। গুয়াহাটি-লামডিং-তিনসুকিয়া ব্রডগেজে, শিমালগুড়ি থেকে শিমালগুড়ি-মোরানহাট শাখায় ১৬ কিমি দুরে শিবসাগর। 
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
Hotels in Sibsagar:- 
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

1) Tourist Lodge, Call:- 09953476062. 2) Hotel Brahamaputra, Call:- 03772-222200. Asamam Tourism এর থাকার ব্যবস্থার জন্য, ফোন করুণ:- 03772-222394.

□□□□□□□□□□□□□□□□□□□□
Weather in Sibsagar:-
□□□□□□□□□□□□□□□□□□□□

শিবসাগরের আবহাওয়া সারা বছর মনোরম প্রকৃতির। তাপমাত্রা ১০° সেন্টিগ্রেড থেকে ৪০° সেন্টিগ্রেডের মধ্যে থাকে। ব্রহ্মপুত্র নদ শহরের পাশাপাশি প্রবাহিত হওয়ায়। এখানে বছরে ৯০ থেকে ৯৪ ইঞ্চি (২৩০ থেকে ২৪০ সেমি) বৃষ্টিপাত হয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Rameswaram tour guide : রামেশ্বরম ভ্রমণ / Rameswaram, Tamilnadu

Rameshwaram temple :- রাম, রাবণকে নিধন করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে লঙ্কা থেকে ফেরার পথে শিবের পুজা করার সিদ্ধান্ত নিলেন। শি...