Translate into your language

সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

Mizoram:- Mizoram Tourist Spots / মিজোরাম ভ্রমণ

শীত ও গ্রীষ্ম দুটিরই প্রভাব কম Mizoram-এ, সারা বছর বেড়ানো গেলেও অক্টোবর থেকে মার্চ সব থেকে মনোরম। জুন থেকে সেপ্টেম্বর এড়িয়ে চলা ভালো mizoram সফর। মনোরম প্রকৃতির সঙ্গে বর্ণময় সংস্কৃতির নিদর্শন mizoram। প্রকৃতি অতি দক্ষতায় সাজিয়ে তুলেছে Mizoram State-টিকে। প্রতিটি বাড়ির টিনের চাল থেকে নল নেমেছে রিজার্ভারে। প্রচন্ড জলাভাবের কারণে বৃষ্টির জল এভাবেই সঞ্চয় করে রাখে
Mizoram বাসিরা। রাজ্যের এক তৃতীয়াংশ বনজ সম্পদে ভরা। হাজার হাজার আয়ুর্বেদিক গাছ-গাছড়ায় ছাওয়া Mizoram Hills. দুষ্প্রাপ্য সব অর্কিড ও বনফুলের বাসরঘর "বটানিস্টস প্যারাডাইস" বানিয়ে তুলেছে। তিন শতাধিক প্রজাতির প্রজাপতি, নানান রঙের হাজারো ফুলে বর্ণময় পাখা মেলে উড়ে বেড়ায়, পাখিদের সাথে-সাথে। নাগাল্যান্ডের মতো মিজোরামের প্রতিটি গ্রামে জোলবুক বা যুদ্ধ শিবির ছিলো অতীতে। প্রতিটি Zawlbuk-এর প্রবেশ পথে বাঁশের পোলে নরমুণ্ড ঝোলানো থাকতো।

এই নরমুণ্ডের আধিক্য জোলবুকের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতো। যুবকেরা জোলবুক থেকে শিক্ষা নিতো যুদ্ধ বিদ্যার। সেলিং-এ অনন্য সুন্দর শিল্পকর্মের নিদর্শন, মিজো শৈলীতে গড়া বাড়ি ঘর দেখতে পাওয়া যায়। পুরো বাড়িটাই বাঁশের তৈরি। মেঝে, দেওয়াল, চাল সহ আসবাবপত্রও বাঁশের। YMA বা ইয়াং Mizo Association মিজোরামের আর একটি অরাজনৈতিক কৃষ্টির সৃষ্টি। সামাজিক কাজকর্মে এদের অবদান অনস্বীকার্য। সাম্যবাদী মিজোবাসি আজও এদের সামাজিক প্রথা Tlawmgaihna-য় গর্ব অনুভব করে। সন্তান প্রসবকালে মৃত মায়ের Pialral-এ স্বাগত জানাতে Cheraw অর্থাত্ বাঁশ-নৃত্য আজ উৎসবের রূপ নিয়েছে।
সীমান্তবর্তী রাজ্য মিজোরামে প্রবেশাধিকারও সীমিত। ইনার লাইন পারমিট লাগে Mizoram যেতে। যদিও ভারতীয়দের তেমন কোনো বিধিনিষেধ নেই পারমিট পেতে। ২ টি পাসপোর্ট সাইজের ফটো সহ নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে সকালে জমা দিলে বিকালে পাওয়া যায় Inner Line Permit চলার পথে শিলচরে।

Liaison Officer, Mizoram House, Rangir Kharia, Sonai Road, Silchar, Assam, PC-788005, Call:- 03842-226166/225655.

অথবা- Christian Basti, G S Road, Guwahati-5, Call-0361-2529626/2529411.

অথবা Tripura Castle Road, Shillong-793003, Call:- 0364-2502855/2225068.

অথবা Mizoram House, Lt. Ribhu Saxena Marg, Basan Bihar, New Delhi-110057, Call:- 011-26145360/5401/5405.

থাকার জন্য ঘর পাওয়া যায় শিলচরের মিজোরাম হাউসের দুটি গেস্টহাউসে। কলকাতার যাত্রীরাও নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে যাওয়ার কারণ সহ সময় সীমা জানিয়ে, দুই কপি পাসপোর্ট ছবি সেল্ফ এটেস্ট সহ। সোম থেকে শুক্রবার সকাল ১১ টা থেকে ১২. ৩০ এর মধ্যে জমা দিলে, ওই দিনেই বিকাল ৩ টে থেকে ৪ টের মধ্যে ILP পেয়ে যাবেন। Liasion Office, Government of Mezoram, 24 Ashurish Chowdhury Avenue, Kolkata-19, Call:- 033-24615887 থেকে। ভারত সরকারের কর্মীদের আইডেনটিটি কার্ড ILP -এর পরিবর্তে ব্যবহার করা যায়।
 বিদেশিদের Restricted Area Permit-এর জন্য 8 জনের দলের Ministry Of Home Affairs, Government of India, New Delhi-110021, Call:- 011-23015819/23010548 এ লিখিত  আবেদন করতে হবে।

=/==/==/==/==/==/==/==/==/==/==/=

How to go Mizoram:- 

নিকটতম রেল স্টেশন বা বিমানবন্দর দুই-ই শিলচরে। কলকাতা থেকে গুয়াহাটি হয়ে রেল গিয়েছে আড়াই দিনে শিলচরে। Indian Airlines সপ্তাহের প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম দিনে কলকাতা ছেড়ে মিজোরামের রাজধানী আইজল যাচ্ছে। এছাড়া সপ্তাহের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ দিনে কলকাতা ছেড়ে ইম্ফল হোয়ে আইজল যাচ্ছে। এই বিমান গুলো কলকাতা ফেরেও আইজল থেকে। গুয়াহাটি যাচ্ছে প্রতিদিন আইজল থেকে এবং ফেরেও একই দিনে। এয়ার ডেকান কলকাতা থেকে আইজল যাচ্ছে প্রতিদিন ভাড়াও কম এয়ার ডেকানের। আবহাওয়া প্রতিবন্ধকতার সৃষ্টি করে আইজলের এয়ার সার্ভিসের জন্য। ব্লু মাউন্টেনের  সর্বোচ্চ শৃঙ্গ ৭১০০ ফুট চূড়ায় পাক খেয়ে খেয়ে পালক হ্রদের জল ছুঁয়ে বিমান নামে শহর থেকে ২৫ কিমি দুরের তুইরিয়াল বিমানবন্দরের ছোট্ট রানওয়েতে। প্রথম থেকে শেষ পর্যন্ত রোমাঞ্চকর এই বিমান যাত্রা। আইজলের বিমান অমিল হলে Indian Airlines-এর Alliance Air-এ শিলচর পৌঁছে সড়ক পথে মিজোরাম অর্থাত্ আইজল যাওয়া যায়।
অসমের শিলচর থেকে জাতীয় সড়চ NH-54 গিয়েছে মিজোরামে। প্রতিদিন সকাল ৬-৩০-এ ডিলাক্স, ৭-৩০ ও ১০-৩০-এ সাধারণ বাস যাচ্ছে মিজোরাম স্টেট ট্রান্সপোর্টের সোনাই রোড থেকে। প্রাইভেট ডিলাক্স বাস আইজল যাচ্ছে শিলচরের কদম্ব সিনেমা থেকে। রাত্রি সার্ভিসের বাস যাচ্ছে শিলচর থেকে আইজল। ১৮০ কিলোমিটার নৈসর্গিক শোভা দেখতে চাইলে যাত্রীদের ৫ থেকে ৬ ঘন্টার এই জার্নি, দিনের বাসেই করা উচিত। বাসের টিকিটের ভিষন চাহিদা থাকায় যাত্রার আগের দিন যাত্রী তালিকায় নাম লেখানোর নিয়ম চালু আছে শিলচরে। যাত্রার এক ঘন্টা আগে টিকিট দেওয়া হয় সরকারি বাসের। পর্যটকদের ILP এবং বাস টিকিটের জন্য আগে থেকে যোগাযোগ করে যাওয়াই উচিত হবে। বাস আসছে ১২ থেকে ১৪ ঘন্টা অতিক্রম করে ৪২০ কিমি পেরিয়ে গুয়াহাটি থেকেও দিন-রাত্রি সার্ভিসের। মোতি ট্রাভেলস, বরাক ট্রাভেলস, গ্রিন ভ্যালি ট্রাভেলস, ক্যাপিটাল ট্রাভেলসের বিভিন্ন রকমের বাস শিলচর, শিলং যাচ্ছে আইজল থেকে। ট্যাক্সিও যাচ্ছে শিলচর থেকে আইজল ২৫০০ থেকে ৩৫০০ ভাড়ায়। শিলচর থেকে ৪৩ কিমি দুরে ভাগাবাজার পেরলেই মিজোরাম শুরু। চেকপোস্ট বসেছে তিন কিমি এগিয়ে ভাইরেংতে(Vairengtr)-য়। কোলাশিবে যাতায়াতের পথে লাঞ্চব্রেক দেয় বাস। নেপালি, গোর্খা আর মিজো হোটেল আছে।পানীয় জল থেকে সতর্ক থাকাটা জরুরী। থাকার দরকার পড়ে না কোলাশিবে। যদিও ৩ ঘরের রেস্টহাউস ও ৫ ঘরের Tourist Lodge হয়েছে, ফোন:- 03837-220067. বিশ্রাম ও পানীয় জল নেওয়া যায়।

Mizoram Tourism 
====//===//===//===//===//===//===//=
Capital of Mizoram, Aizawl পৌঁছে আপনি পুরো mizoram ঘোরার জন্য একটা গাড়ী ভাড়া করে নিলে সবচেয়ে ভালো হবে। খরচও কম হবে। গাড়ী ৫-৬ দিনের জন্য ভাড়া করলে সব জায়গা ঘোরা সম্ভব। গাড়ী প্রতি কিলোমিটার ১৯-২০ টাকা আর ড্রাইভারের জন্য দিন প্রতি ৭০০- ৮০০ টাকা খরচ সীমা রাখাই শ্রেয়।
===//===//===//===//===//===//===//==
tourist places in mizoram :- 

Aizawl,  the capital of Mizoram :-মিজোরামের পথেঘাটে, হাটেবাজারে মিজো মেয়েদের সংখ্যাই বেশি। মিজো মেয়েরাই উর্দি পরে দায়িত্ব নিয়েছে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের। গাড়ি বলতে বেশিরভাগ মারুতি এছাড়া মিটার বিহীন ট্যাক্সি সহ মিনিবাস। বিকাল পাঁচটার মধ্যে ঘরে ফেরা মিজোরামে অলিখিত নিয়ম। তাই দোকান পাট বেলা চারটে থেকে বন্ধ হতে শুরু করে। মিজোরাম সফরে সংগ্রহ করতে পারেন ধূমপানের পাইপ, মিজো ক্যাপ লাখমু, আপার বাজারের হ্যান্ডিক্রাফট এম্পোরিয়াম থেকে বাঁশের তৈরি রকমারি। রবিবার বন্ধ থাকে Aizawl এর দোকান বাজার। কেনা কাটার জন্য বড়বাজার উপযুক্ত। শহরের উত্তরে সব চেয়ে উচুতে হ্যালিটিলা ছাড়িয়ে চাঁদমারির মাথায় Furtlang Hills এবং দক্ষিনে শিবাজি টিলা বা বর্তমান খাটলা বাজারটি ঘুরে নেওয়া যায় ট্যাক্সি, সিটিবাসে বা পায়ে হেঁটে। চিড়িয়াখানা আছে আইজলের পূর্বে বেথেলহামে। সার্কিট হাউসের মাথার উপরে সরকারি অফিস, স্টেট ট্রান্সপোর্ট অফিস, অ্যাসেম্বলি অফিস রাজভবন সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মৃতিস্তম্ভ। মিজো সংস্কৃতির সংগ্রহশালা Me Donald Hill- এ Babu Tlang মিউজিয়ামে। মঙ্গল থেকে শুক্রবার ৯-৩০ থেকে ৪-৩০, সোমবার ১২ টা থেকে ৪টে, এবং শনি-রবি বন্ধ। মিউজিয়ামে উল্টো দিকে গসপেল গির্জা এবং হ্যান্ডিক্রাফটস কেনাকাটার ঠিকানা KVI Handloom & HandicraftSales, Emporium-Zarkawt OR ZOHANDCO Sales Emporium, Zodin Sq, OR MAHCO Sales Emporium, Treasury Sq.

Aizawl থেকে রেইক পিক ৩০ কিমি, রেইক পিক থেকে সেরলুই নদী ৬ কিমি, সেরলুই নদী থেকে ফালকাওন এথেনিক ভিলেজ ১৬ কিমি, ফালকাওন এথেনিক ভিলেজ থেকে মুইফাং ৫২ কিমি। প্রথমদিন আপনি রেইক পিক ট্রেক করে সেরলুই নদী হয়ে ফালকাওন এথেনিক ভিলেজ দেখে মুইফাং গিয়ে রাতে থাকবেন। মুইফাং রাতে থাকার জন্য সরকারী গেস্ট হাউজ আছে।

২য় দিন, মুইফাং-এর কমলালেবুর বাগান দেখে চলে যাবেন Vantawng Waterfall মিজোরামের সবচেয়ে বড়ো জলপ্রপাত। ভেন্টাং জলপ্রপাতের পাশেই পাবেন Tuirihian Waterfall। এরপর চলে যান চম্পাই। ঐ দিনই চম্পাই পৌঁছানো সম্ভব নয়। রাস্তায় সাইচুয়ালে রাত কাটাতে পারেন। সাইচুয়ালে সরকারী রেস্ট হাউজ আছে।

৩য় দিন, গিনেজ বুকে নাম ওঠা বিশ্বের সবচেয়ে বড় পরিবার জিয়নস পরিবারের সাথে সময় কাটিয়ে চম্পাই থেকে ২৭ কিমি দূরে Zokhawthar যাবেন।

Zokhawthar Boarder থেকে অনুমতি স্লিপ দিয়ে চলে যান মায়ানমারের Rihkhadwar গ্রামে। সেখান থেকে মায়ানমারের রি ডিল (Rhi Dil) লেক। রি ডিল লেক খুবই সুন্দর।

৪র্থ দিন, চম্পাই থেকে ফেরার পথে পড়বে Saitul. সাইতুল থেকে ৭ কিমি দূরে মিজোরামের আরেকটি হ্রদ Tamdil। সাইতুলে মিজোরাম পর্যটন বিভাগের কটেজ আছে। রাতে সাইতুল থাকতে পারবেন। saitul থেকে Aizawl যেতে ৩ ঘন্টার মতো লাগে।

৫ম দিন, ফাংগুই ন্যাশনাল পার্ক ঘুরে দেখতে পারেন।

মিজোরামে যা যা দেখবেন:-
mizoram hills

১) Reiki Peak:- 
আইজল থেকে reiki peak ৩০ কিমি। রেইকের উচ্চতা  ৫,০০০ ফিটের কিছু বেশী। reiki peak যাওয়ার সময় রাস্তায় মিজোরামের প্রধান নদী Tiawng দেখে নিন। রেইক পিক যাওয়ার রাস্তা সবুজের গালিচায় মোড়ানো। অদ্ভুত সুন্দর রাস্তার চারিপাশ।

২) Serlui River :- 

রেইক পিক থেকে দূরত্ব ৬ কিমি।

৩) Falkawn Ethnic Villege:-

ফালকাওন এথেনিক ভিলেজ মিজোদের পূর্ব পুরুষদের স্মৃতি বহন করে চলেছে। ফালকাওন এথেনিক ভিলেজে গেলে মিজোদের পূর্ব পুরুষের জীবনযাপন আপনার চোখের সামনে ভেসে উঠবে।

৪) muifang :- 

Muifang মিজোরামের জনপ্রিয় পার্বত্য শহর। রেইক থেকে আইজল হয়ে যেতে হবে মুইফাং। আইজল শহর থেকে মুইফাং এর দূরত্ব ৫০ কিমি, এর পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা। অনেক দূরে দূরে কিছু জনবসতি। muifang এ প্রচুর কমলা লেবুর  বাগান আছে। মুইফাং-এর লোকজন খুবই অতিথি পরায়ন। এখানে রাতে থাকার জন্য সরকারী রেস্ট হাউজ আছে। চমৎকার পরিবেশ। muifang কাটানো রাতের কথা সারাজীবন মনে রাখতেই হবে।

৫) Thenzawal
Thenzawal মিজো বয়ন শিল্প কেন্দ্র। ঘরে ঘরে তাঁতে বোনা হচ্ছে উজ্জ্বল রংয়ের মিজো পোশাক, চাদর আর ব্যাগ। থাকার ব্যবস্থা আছে thenzawal থেকে ৭ কিলোমিটার দূরে সাইচুয়ালে। Tourist Lodge, Call:- 0389-2562395.

৬) Ventwang Waterfall:- ৭৫০ ফুট উঁচু থেকে ধারা নামছে অরণ্যময় পরিবেশে। থাকার ব্যবস্থা পাঁচ কিমি দুরের Thenzawl -এ। Tourist Lodge, Call:' 03838-261489.

থানজোয়াল থেকে ৬ কিমি মিজোরামের সবচেয়ে বড় জলপ্রপাত ভেন্টাং।

৭)Tuirihian Waterfall :- 

ভেন্টাং জলপ্রপাতের ঠিক পাশেই tuirihian Waterfall।

৮) Champhai:-
Champhai জেলা সদর শহর মায়ানমারের পাহাড় দিয়ে ঘেরা একটি  উপত্যকা। মিজোরামের সবচেয়ে বেশী সমতল ভূমি চাম্ফাইতে। পুরো মিজোরামের চালের জোগান দিয়ে থাকে champhai। চম্পাইয়ের আঙ্গুর বিখ্যাত। থাকার জন্য রাজ্য পর্যটনের Tourist Lodge, Call:- 03831-235866, Holiday Home, Call:- 03831-234871.

৯) Zokhawthar villege

চাম্পাই থেকে থেকে ২৭ কিমি দূরে মিজোরামের সীমান্ত গ্রাম Zokhawthar Village

১০) Rhi Dil Lake

Zokhawthar Boarder থেকে লিখিত অনুমতি নিয়ে যাওয়া যায় মায়ানমারের গ্রাম Rihkhawar মাঝে বয়ে চলেছে নদী। নদীর একপাশে মিজোরাম আরেক পাশে মায়ানমার। Zokhawthar Boarder থেকে ৩ কিমি দূরে ঐ গ্রামেই Rhi dil lake। অসম্ভব সুন্দর রি ডিল লেক।

১১)Tamdil Lake:- 
আইজল থেকে লুঙ্গলেই-এর পথে ৮৩ কিমি  দুরে tamdil lake। রাজ্যের বৃহৎতম লেক, চারিপাশে পাহাড় ঘেরা। বোটিং-এর ব্যাবস্থা আছে tamdil lake এ। শাল, সেগুন, বাঁশ, কলায় ছাওয়া বনে হরিণ, শুয়োর ঘুরে বেড়ায়।

Saitual থেকে ৭ কিমি তামডিল লেক। সাইটুয়ালে থাকার জন্য Tourist Lodge, Call:- 0389-256239.

১২) Zions Family:-

গিনেজ বুকে নাম লেখানো বিশ্বের সবচেয়ে বড় পরিবার Zions Family। ভদ্রলোক ৩৯টি বিয়ে করেছেন, ৮৯টি ছেলে-মেয়ে আর ৬৫টি নাতি-নাতনি। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সবাই এক ছাদের নিচে একসাথে থাকে। zions family  দেখা অদ্ভুত এক ব্যাপার। সবার রান্না একসাথে হচ্ছে। সবাই একসাথে থাকছে।

১৩) Phawngpui National Park :-

ফাংগুই ন্যাশনাল পার্ক মুইফাং থেকে ২৬১ কিমি দূরে

Hotels in Mizoram:-
মিজোরামের STD:- 0389
Hotel Chawlhna, Zarkat, Call:-2342292.
Hotel Chief, Zarkawt, Call:- 2346418. বাঙালি মালিকানায় হোটেল PERU, SHANGRILA, Bara Bazar. Hotel Ritz, Bara Bazar-1, Call:- 2310409. Ahimsa, Zarkawt-2, Call:- 2341133. Royal, Bara Bazar, Call:-2311577-78. এছাড়া সাধারণ বাঙালি হোটেল Hill View. Ashoka. 
aizawl hotel


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Rameswaram tour guide : রামেশ্বরম ভ্রমণ / Rameswaram, Tamilnadu

Rameshwaram temple :- রাম, রাবণকে নিধন করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে লঙ্কা থেকে ফেরার পথে শিবের পুজা করার সিদ্ধান্ত নিলেন। শি...