Itanagar:- লোয়ার সুবনসিরি জেলায় জিতারী বংশের রাজধানী মায়াপুরের ধ্বংসাবশেষের কাছে Itanagar. নাতিশীতোষ্ণ জলবায়ু স্বাস্থ্যকর পরিবেশ। দশ কিমির দূরত্বে দুটো শহর নতুন আর পুরাতন মিলে গড়ে উঠেছে Itanagar. ২০০ মিটার উচ্চতায় পরিস্কার পরিচ্ছন্ন ছোট্ট শহর পুরাতন শহর নাম নাহারলগান। চারদিকে অনুচ্চ পাহাড়ের প্রাচীর। দোকান-বাজার, বহিঃরাজ্যের বাসস্ট্যান্ড সবিই এই পুরাতন শহরে। আছে অরুণাচল স্টেট এম্পোরিয়াম, বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানাও। সরকারি ও বেসরকারী সব বাসই যাচ্ছে প্রতিনিয়ত পুরাতন শহর থেকে নতুন শহর Itanagar-এ। শহরের ৩ কিমি আগে ব্যাঙ্ক-তিনালি। বামহাতে রাজভবন, সেক্রেটারিয়েট। দক্ষিণ দিকে সুন্দর সাজানো বাগানের মাঝে বৌদ্ধ গুম্ফা। তিব্বতিয় শৈলীতে তৈরি গুম্ফা থেকে Itanagar Town সুন্দর ভাবে দেখা যায়। গঙ্গা বাসস্ট্যান্ডে সুপারমার্কেটের কাছে বাসে চলা শেষ অথচ বাসেই শহর দর্শন সম্পূর্ণ। Jaohar State Museum-এ বিভিন্ন প্রত্নতত্বের সঙ্গে উপজাতি সমাজ ও সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ প্রদর্শনী এবং অরুণাচলের উত্থান-পতন, অরুণাচলের প্যানোরামিক ভিউ বুঝে নেওয়া উচিত হবে। প্রতিদিন ১০টা থেকে ৫টা খোলা থাকে Museum-টি সোম ছাড়া। তেমনি ১৪ থেকে ১৫ শতকের জিতারি বংশের শেষ রাজা রামাচন্দ্রের দূর্গ, উপজাতিদের হ্যান্ডিক্রাফটস সেন্টার রয়েছে Itanagar, Arunachal Pradesh-এর। Gyaker Sinyi(গঙ্গা শেখী লেক)টিও দেখে নেওয়া যায় গুটিগুটি পায়ে শহর থেকে ৬কিমি দুরে। জঙ্গল জীবন যুদ্ধে পারদর্শী নিশিদের বসবাস। হর্নবিলের পাখনার টুপি পরে, ঝোলায় Otyo বা ছুরি এদের জীবনসঙ্গী। প্রকৃতির অপরূপ রূপ-রস-গন্ধে ভরা অভয়ারণ্যের ২.৫ কিমি বিস্তৃত চিড়িয়াখানাটিও আর এক উপভোগ্য। বেড়াবার সময় অক্টোবর থেকে মার্চ। ভারত সরকারের পর্যটন দপ্তর বসেছে সেক্টর-সিতে। ভারী উলের পোষাক সঙ্গে রাখবেন itanagar tour-এ কারণ এই সময় শীত অত্যাধিক এখানে।
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
How to go Itanagar:-
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
কলকাতা থেকে ট্রেনে রঙ্গিয়ায় গিয়ে। রঙ্গিয়া থেকে রঙ্গিয়া-তেজপুর এক্সপ্রেসে তেজপুর পৌঁছে, নিয়মিত বাসে itanagar যাওয়া যায়। অথবা গুয়াহাটি পৌঁছে ইটানগর। শিলিগুড়ি থেকেও বাসে তেজপুর যাওয়া যায়। নিকটতম রেল স্টেশন হারমোতি, বিমানবন্দর লীলাবাড়ি। কলকাতা থেকে দুরত্ব ১৫২৯ কিমি।********************************************
Hotel in Itanagar:-
********************************************
Some hotels of Itanagar are here
ইটানগরের STD:- 0360.
1) Tosum, Call:- 2247228. 2) Simang, Call:- 2245110. 3) Chadni, Call:- 2244563. 4) Rajhans, Call:- 22444400. 5) Arunachal, Call:- 2244960. 6) Lakshmi, Call:- 2244111.
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
সরকার অনুমোদিত ট্যুর অপারেটর:-
৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹৹
Kon Travels & Tourism Pvt, Ltd/ DUYU Tours & Travels/ North Estern Discovery, Call:- 2217534/ Donyi Hangs Adventure Tour & Travel, Call:- 244977.
Ziro:-
রাজধানী শহর ইটানগরের মতই Ziro Townটিও ৫ কিমি দুরত্বে দুটি পুরাতন ও নতুন শহর নিয়ে গড়ে উঠেছে। ১৭৫০ মিটার উচ্চতায় হাপোলি পার হয়ে পথ চলে গেছে ২০০ মিটার নিচে নতুন শহর ziro-র। লোয়ার সুবনসিরির জেলা সদর পাইনে ঢাকা Ziro। চারদিকে পাহাড়ে ঘেরা Ziro অনুপম সৌন্দর্যের শহর। বয়ে চলেছে পাহাড়ি নদী সব। আপাতানি উপজাতির বসবাস। রাইস বিয়ার এদের প্রিয় পানীয়। উজ্জ্বল রঙবেরঙের পোষাকের বৈচিত্র্যে শোভাময়। মেয়েরা কালো উল্কি করে কপালে ও চিবুকে, নাকে নাকছাবি বেতের। পুরুষের কোমরে থাকে দা বা ছোরা এবং মাথার চুল উঁচুকরে বেঁধে পাখির পালক বা ধাতব কাঠি গুঁজে রাখে। এদের বিশ্বাস আদিম মানব-মানবী আরো ও তানির বংশধর এরা। মার্চ-এপ্রিলের ১০ দিনের মিকো উৎসব আপাতানিদের বসন্ত উৎসব। উৎসাহীরা ziro থেকে জিপে সিরো/মণিপোয়লাং বস্তি/পাংগে পার হয়ে, সেখান থেকে আট কিমি ট্রেক করে Tale Wildlife Sanctuary-টিও ঘুরে আসতে পারেন। ৩৭৭ বর্গকিলোমিটার বিস্তৃত অভয়ারণ্যের উচ্চতা বিশেষে গাছেদের সঙ্গে পশুপাখিদেরও বিচিত্র রকমফের দেখে নেওয়া অসম্ভব নয়। আছে ভূজপত্রের সঙ্গে রঙবেরঙের অর্কিডের সমাহার। বাংলোতে থাকা এবং অভয়ারণ্যে প্রবেশের জন্য যোগাযোগ করুণ, The Range Officer, Hapoli, Lower Subansiri, Arunachal-791120, Call:- 09436229212.
Ziro থেকে ১৩৬ কিমি দুরে সুবনসিরির জেলাসদর বা বাণিজ্য কেন্দ্র পাহাড়ি জনপদ Daporijo-ও ঘুরে নিতে পারেন। সাজগোজ প্রিয় তাগিন ও হিলমিরি উপজাতির বসবাস। ক্রাফট সেন্টার, বেত ও বাঁশের তৈরি অভিনব ঝোলা-পুটলিও Daporijo-তে দেখতে পাওয়া যায়। হিলিমিলি মেয়েরা গলায় চিতার চোয়ালের লকেট ছাড়াও বেতের আভরণে ঢাকে উধ্বাঙ্গ। আরো দেখে নিতে পারেন শহর থেকে ২২কিমি দুরে মেঙ্গায় স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের প্রাকৃতিক গুহা। সংকীর্ণ ফাটল পথে হামাগুড়ি দিয়ে প্রবেশ করতে পারেন গুহায়। এছাড়া ১০কিমি দুরের কোদক থেকে বরফে ঢাকা হিমালয় দেখা যেতেই পারে। আরও উত্তরে Taksing-এ না উপজাতির পাথরের বাড়িঘরে বসবাস। Daporijo থেকে অরুণাচল প্রদেশের বিভিন্ন দিকে যাওয়ার হেলিকপ্টার পাওয়া যায়। বিভিন্ন হোটেল রয়েছেই Daporijo-তে।
হারমোতি থেকে নর্থ লখিমপুর পৌঁছে বাসে যাওয়া জায় Ziro-তে। রাজ্য পরিবহনের বাস যাচ্ছে itanagarথেকে নর্থ লখিমপুর হয়ে উত্তর-পূর্বের ziro-তে।
Hotels in Ziro :-
১) Cercuit House, Call:- 03788-224196. 2) Blue Pine,Call:- 224812. 3) High Land, Call:- 225238. 4) Pine Ridge, Call:- 224726.
Pasighat :- সিয়াং নদী অববাহিকায় অনন্য সুন্দর জেলা সদর pasight is gateway of Arunachal Pradesh. নেফার সদর দপ্তরও ছিলো Pasighat. চারপাশের পাহাড়ে, নদীতীরে, অরণ্যে আদিবাসীদের বসবাস Pasighat-এ স্বকীয়তায় আজও যাাঁরা অনন্য। pasighat-এর আকর্ষণ আদি সম্প্রদায়ের বৈচিত্র্যপূর্ণ Solung Festival.
ধনেশপাখির চঞ্চু, শুয়োরের দাঁত, ভাল্লুকের চামড়া, চমরী গাইয়ের লোমের তৈরি আদিবাসীদের মাথার টূপির বহুমূল্য কদর আছে। বৈশাখ মাসে সাতদিন ধরে চলে মন মাতানো Solung Festival. শহর থেকে ১৩ কিমি জলপথ দূরত্বে সিয়াং এর দ্বীপাঞ্চলটিও বেড়িয়ে নিতে পারেন এখানে এসে। ১৯০ বর্গকিলোমিটার বিস্তৃত পাখিদের মুক্তাঞ্চল d ering Wildlife Sanctuary. সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে পরিযায়ী পাখিরা বাসা বাঁধে d ering Wildlife Sanctuary-তে। আছে হরিণ, হাতি, বন্য মহিষ ছাড়াও নানান জন্তু-জানোয়ার d ering-এ। প্রবেশের অনুমতি পেতে, DFO, Pasighat-এর সঙ্গে যোগাযোগ করতে হয়।
How to go Pasighat :-
মারকংশলেক থেকে ট্যাক্সি, জিপ ও বাস যাচ্ছে। দুরত্ব ৪২ কিলোমিটার। অসমের শিলাপাথর থেকেও বাস যায় পাশিঘাট। ইটা নগর থেকে বাস পাওয়া যায়। গুয়াহাটি থেকে অরুণাচল রাজ্য পরিবণ ও প্রাইভেট বাস যাচ্ছে তেজপুর-নর্থ লখিমপুর-শিলাপাথার-জোনাই হয়ে অরুণাচলের রুকসিনা চেকপোস্ট দিয়ে পাশিঘাট।
Along :- রামকৃষ্ণ মিশনের আশ্রমের জন্যই Along বিখ্যাত। Donyi Polo Temple দয়নি মানে সূর্য এবং পোলো হচ্ছে চন্দ্র। চন্দ্র ও সূর্য আদিবাসীদের উপাস্য দেবতা। আলং-লিকাবালি/শিলাপাথর পথে আলং থেকে ২৫ লিকাবালি থেকে ৭ কিমি দুরে আকাশি গঙ্গা নামে ঝর্ণা নামছে পাহাড় থেকে। আলং বা লিকাবালি থেকে বাস বা অটোয় বেড়িয়ে আসা যায়।
Ziro থেকে Daporijio ঘুরে সেই বাসেই যাওয়া যায় সিয়ম নদীর দক্ষিণ তীরে ৬৫০ ফুট উঁচু along-এ। বাস যাচ্ছে ইটানগর থেকেও। অসমের নর্থ লখিমপুর থেকে বাস যাচ্ছে Along। বাস যাচ্ছে রেল স্টেশন শিলাপাথর থেকেও আলং। আবার লিকাবালি ও পাশিঘাট থেকেও বাস বা গাড়িতে যাওয়া যেতে পারে along-এ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন