Translate into your language

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

Arunacha Tourist Spots / Towang-Bomdila-Valukpong tour / অরুণাচল ভ্রমণ

Arunachal :- পর্যটকদের পুণ্যভূমি Arunachal  Pradesh ফুলের বাসর সাজায় গ্রীষ্মে পরদেশী প্রেমিকদের জন্য। বিরল প্রজাতির উদ্ভিদ সম্ভারে সমৃদ্ধ, ঘন সবুজে ছাওয়া রাজ্যটিই পাহাড়ি এবং বনজ সম্পদে পরিপূর্ণ। সারা রাজ্য জুড়ে যেখানে সেখানে বিনা অনুমতিতে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা আছে, সেই ১৮৭৩ থেকে। Inner Line Permit লাগে Arunachal Pradesh-এপ্রবেশের জন্য এবং রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রবেশের জন্যও। প্যান কার্ড, ভোটার আইডেনটিটি কার্ডের জেরক্স ও দুটি পাশপোর্ট সাইজের ছবি সহ নির্দিষ্ট ফর্মে প্রতিটি এলাকার জন্য আলাদা করে, ১৪ দিনের জন্য করে ট্যুরিস্ট কার্ড বা ILP করে নেওয়া ভালো অরুণাচল প্রদেশ ভ্রমণের ক্ষেত্রে। আবেদন করা যায় Deputy Resident Commissioner, Government of Arunachal Pradesh, Arunachal Bhawan, Block-CE, 109/110, Sector-1, Salt Lake, Kolkata-700064, Call:- 23341243.

Liaison Officer, Government of Arunachal Pradesh, G S Road, Rukminigaon, Guwahati-781021, Call:- 0361-2229506.

বিদেশিরা Restricted Area Permit-এর জন্য লিখবেন The Secretary, Ministry of Home Affairs, Government of India, F-1 Nayak Bhawan, Khan Market, New Dehli-110001 কে।
Bomdila :- 
শীতের প্রাধান্য Bomdila-য় ডিসেম্বর থেকে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই বরফ পড়ে। বরফে ঢাকা হিমালয়ের স্বর্গীয় শোভাবর্ধন উপভোগ্য Bomdila-য়। তান্ত্রিক বৌদ্ধ বৈচিত্র্যপূর্ণ মনপা উপজাতীর বসবাস Bomdila-য় । এঁরা মৃতদেহ কবর বা দাহ না করে ১০০ টুকরো করে নদীতে ভাসিয়ে দেয়। আর আছে দুই কিমি দুরে Upper Monestry আর নিচে বাজারের কাছে প্রচীন মনাস্ট্রি-থুবটেক গ্যালি। তার কিছুটা দুরে Art and Craft Centre. নিচে আপেল বাগান, লাইব্রেরি এবং লোকসংস্কৃতি District Museum. তেমনি দেখে নেওয়া যায় ম্যাকমোহন লাইন। ১৮৬২ সালের ২১ শে নভেম্বর চীন, এই Bomdila দখল কোরে আরও ৩০ কিমি নিচে নেমে টেলা হয়ে মিশামারির রাস্তায় foothills-এ পৌঁছে যায়। অক্টোবরে মাধুর্য বাড়ে Bomdila-এর যদিও মে ও সেপ্টেম্বরেও বেড়ানো যায়। 

How to go Bomdila, Arunachal Pradesh:-
কলকাতার যাত্রীরা গুয়াহাটি হয়ে অরুণাচল প্রদেশের বমডিলা পৌঁছাতে পারেন। গুয়াহাটি থেকে বাস যাচ্ছে বমডিলা। প্রতি সোম, বুধ, শনি নওগাঁ/তেজপুর হয়ে। তেজপুর থেকেও বাস আসছে যাচ্ছে বমডিলায়। প্রয়োজনে বমডিলা বাসস্ট্যান্ডে যোগাযোগ করে নিতে পারেন ফোন:- 222018/222125।
Bomdila-র নিকটতম বিমান বন্দর তেজপুর এবং রেল স্টেশন ভালুকপঙে।

Hotels in Bomdila, Arunachal Pradesh:- বমডিলার STD- 03782.

1) Yatri Nibas,Call:- 223004. 2) Elysium Lodge, Call:- 222226. 3) Diamon, Call:- 22259639. 4) Doe-Gu-Khil, Call:- 223232. 5) Siphiyang Phong, Call:- 09402688862/222286. 6) Hotel La, Call:- 223344/09402613441. 7) Aswamedh,Call:- 9434169623.

Bhalukpong:- Bhalukpong-এর উপজাতি আকাদের বসবাস। অসুররাজ বাণের পৌত্র, ভালুকের রাজধানী ছিলো Bhalukpong. ভালুকপঙের ৬ কিমি দুরে Tipi-তে সাড়ে সাত হাজারের বেশি ক্যাকটাস ও অর্কিডের অর্কেডারিয়াম রয়েছে। গ্লাস হাউসটিও আকর্ষণীয়। Tipi থেকে ৭ কিলোমিটার অসম-অরুণাচল প্রদেশ সীমান্তে Nameri National Park. Tipi রেখে দুর্গামন্দির ছাড়িয়ে বৈজয়ন্তীমালা ছেড়ে পথ এসে পৌঁছে যায় Tenga Valley. কিছুটা যেতেই দুটি নদীর সঙ্গমে রূপা এবং রূপা থেকে চড়াই বেয়ে Bomdila.
****************************************************************************************
Tawang :- 
পূর্ব হিমালয়ের প্রত্যন্ত শহর Tawang-এর গুম্ফা এবং নৈসর্গিক শোভাবর্ধন পর্যটকদের কাছে টানে। Tawang-এ ভোট জাতি গোষ্ঠীর মোন-পা উপজাতির বসবাস। ভারত-চীন-তিব্বত-ভুটানের মিলন স্থলে Tawang. ১৯১৪-এর আগে লাসার দখলে ছিল। বমডিলা থেকে ১৮০ কিমি উত্তর-পচ্শিমে Tawang-এর অবস্থান। বমডিলা থেকে বাসও যাচ্ছে Tawang-এ। সোম অর্থাত্ মনপাদের মাথার টুপি বা মনপাদের শাল সংগ্রহ করতে পারেন স্মৃতি হিসেবে Tawang-থেকে। কেনাকাটার জন্য Craft Centre-এর হস্তশিল্প উপযুক্ত হবে। সরকারি সেলস এম্পোরিয়ামও আছে। পাওয়া যায় চুরপী, শরীর গরম রাখতে চুইংগামের মত চিবিয়ে খেতে হয়
। ইয়াকের মাংসের চলন আছে Tawang -এ। শাম্বা এদের প্রিয় খাবার। এদের প্রিয় পানীয় ছাং সুরাও পাওয়া যায় Tawang-এর যেখানে সেখানে। যাত্রায় সময় লাগে ৯ ঘন্টার মত। গুয়াহাটি থেকে থেকে Let's See Tour & Travels, Chadmari. যাচ্ছে তাওয়াং সহ অন্যান্য জায়গায় Call:- 09435386328 or 0361-2130624.

Places to visit in Tawang :- 

Dirang :- পাইনে ছাওয়া Dirang River-এর পাড়ে Dirang Town-এ শীতের প্রকোপ কম। Dirang-এ দেখে নেওয়া যায় ইয়াক ও অর্কিডে রিসার্চ সেন্টার, বৌদ্ধ মনাস্ট্রি সহ আপেল বাগান। বমডিলা থেকে ৫ কিমি গিয়ে বমডি গিরিপর চড়ে পথ গিয়েছে ৩৭ কিমি দুরে Dirang -এ। ৫ কিমি দুরে উষ্ণ জলের কুণ্ড এবং ৭ কিমি দুরে সাংতির পাহাড় ঢালে ভেঁড়া প্রজনন কেন্দ্র। Dirang-এর লজ থেকে সারা উপত্যকার রূপ-রস-গন্ধ উপভোগ করা যায়। যাতায়াত পথে Dirang -এর লজে বিশ্রাম নেওয়া যেতে পারে এক রাত্রি। Tourist Lodge, Call:- 03780-242157. Hotel Dirang Resort,Call:- 242352. Hotel Pemaling, Call:- 242615. Dirang Tourist, Call:- 09402443918. Diamond, Call:- 22259639.

War Memorial:- সাংতি হয়ে বৈশাখী পেরিয়ে কিছুটা গিয়ে War Memorial. বমডিলা থেকে ১০৩ কিমি দুরে ৪২১৫ মিটার উচ্চতার বরফঢাকা 
Sela Top-ও পার হতে হয় এই পথে। ১৯৬২-তে ৪৩৩১ মিটার উঁচু বুম-লা পার হয়ে চীনা সৈন ভারতে ঢোকে। দীর্ঘ ৩৬ ঘন্টা চীনা শত্রুকে প্রতিরোধ করে আত্মঘাতী হন যশোবন্ত ও Sela. সেই থেকে পাসের নাম হয় Sela Pass। তাঁদের এই বলিদান ব্যর্থ হওয়ায় নয়। Sela-র এক কিমি দীর্ঘ Paradise Lake-টিও অনন্য। ট্রাউট হ্যাচারিও হয়েছে Sela Pass-এ, পার হতেই Nuramang-এ। শিবমন্দির ও বৌদ্ধ গুম্ফাও আছে Sela Pass-এ। চমরি গাই-ইয়াক চরে বেড়াচ্ছে পথে। পাস পার হয়ে পাইনবন ধরে ২১কিমি দুরে যশোবন্ত গড়। স্মারক রূপে স্মৃতি মন্দির, ওয়ার মিউজিয়াম এখানে। এ পথেই পথ গিয়েছে চীনা সীমান্ত বুমা-লায়ে। বন্ধুর চলার পথে নৈসর্গিক শোভাবর্ধন বর্ণনাহীন। রঙবেরঙের ফুলে সাজানো পথের পাশ। দুর্বল চিত্তের মানুষ জন পরিহার করুণ এই রাস্তা।

Tawang Monastery :- 
Monpa Lama Loore Gyaltse-র তৈরি করা Golden Namgyel Lhatse-এর আজ নাম হয়েছে তাওয়াং মনাস্ট্রি। ১৬ শতকে তিব্বত থেকে আনা অজস্র মুর্তি-ফ্রেস্কো ও ছবিতে সাজানো। ২৬ ফুট উঁচু সোনার বুদ্ধ মুর্তি রয়েছে দেবাসনে। মনাস্ট্রির সিলিং এবং দেওয়াল, বৌদ্ধ আলেখ্যে সাজানো। স্বর্ণাক্ষরে লেখা বুদ্ধের বানি (কানজুর) ও তার উপদেশের ব্যাখা (তানজুর) সমৃদ্ধ করেছে লাইব্রেরি। এছাড়া লাইব্রেরিতে তিব্বতি বইয়ের সংগ্রহ যথেষ্ট।

Ani Gompa:- তাওয়াং মনাস্ট্রির রাস্তায় জং গ্রামের কাছে মুল পথ ছেড়ে দুরন্ত গতিতে ঝর্ণা নামছে পাহাড় থেকে। কিছুটা দুরে Ani Gompa. নিরালা নির্জন পাহাড়ে সন্যাসিনী পরিচালিত ৩৫০ বছরের পুরানো গুম্ফায় বুদ্ধের মুর্তি।

Pitisor Lake:- লাসার রাস্তায় ১৫ কিমি দুরে স্বচ্ছ নীল জলের লেক Pitisor. পাহাড় চূড়ায় বরফ গলে ১০৮ লেক তৈরি হয়েছে। সেই লেক গুলোতে বরফ ভেসে বেড়ায়। তাওয়াং-এর আর এক লেক মাধুরী লেক। অপরূপ লেকটির পূর্ব নাম ছিলো সাঙ্গেস্তার। Pitisor থেকে ৫কিমি দুরে নাগুলা পাস। ১২ কিমি দুরে তাকশাং গুম্ফা বা টি-গুম্ফা। যাওয়া যায় তাওয়াং থেকে শেরগ্রাম, পামঘর, শাকৃত, থাঙলেঙ, শকুর হয়ে লুমলা। সুন্দর শহর লুমলা থেকে পথ গিয়েছে ভুটানে।

Hotels in Towang:-
Townang-এর STD- 03794

1) Hotel Gouri Chen, Call:- 09436867430/224152. 2) Diamond, Call:- 22259639. 4) TTMI,Call:- 22492716. 5) Siddharth cum Restaurant, 222515/09436635998. 6) Nefa, Call:- 222419/09436417492. 7) Dolma Khangsar, Call:- 222381. 8) Gangchin, 3224243. 9) Diamond, Call:- 22259639. 10) Tourist Hut, Call:- 222738.



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Rameswaram tour guide : রামেশ্বরম ভ্রমণ / Rameswaram, Tamilnadu

Rameshwaram temple :- রাম, রাবণকে নিধন করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে লঙ্কা থেকে ফেরার পথে শিবের পুজা করার সিদ্ধান্ত নিলেন। শি...