Shimla:-
সুন্দরী Shimla-র আকর্ষণ পর্যটকদের কাছে অদ্বিতীয়। শান্ত-স্নিগ্ধ সুমধুর সমীরণে অভিভূত মায়াবী পরিবেশন হিমাচল প্রদেশের রাজধানী ২২১৩ মিটার উচ্চতায় অবস্থিত ভারতের সর্ববৃহত্ পাহাড়ি শহর Shimla-র। ধৌলাধার পর্বতমালার আধা চাঁদের আকৃতি বিশিষ্ট হিমাচলের উত্তর-পশ্চিমে ১২ কিমি বিস্তৃত শৈলশিরায় স্বর্গীয় প্রাকৃতিক পরিবেশের শিমলা ঊনবিংশ শতাব্দীতে নেপালের মহারাজার অধীনস্থ ছিল। ১৮২২ সালে Shimla -য় প্রথম বাড়িটি তৈরি করেন শিমলা পাহাড়ের মেজর কেনেডি। ১৮১৪ সালে ব্রিটিশদের কাছে নেপালের পরাজয়ে সহযোগিতার উপহার হিসেবে Shimla দখলে যায় পাতিয়ালার মহারাজার। ১৮২৮ সালে ব্রিটিশদের হাতে শহর তৈরি শুরু হয় শিমলায় এবং নিজ দেশের আবহাওয়া খুঁজে পেয়ে ইংল্যান্ডের অনুকরণে সাজিয়ে তোলেন Shimla Hill কে ব্রিটিশরা। ১৮৬৪ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত গ্রীষ্মকালীন রাজধানী ছিল ব্রিটিশদের তৈরি ৮০ টি হিল স্টেশনের মধ্যে অন্যতম Simla।
Weather in Shimla:-
Temperature of Shimala-
গ্রীষ্মে তাপমাত্রা ১১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং শীতে ০ ডিগ্রির নিচে নেমে যায় কখনো কখনো। শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিলিক্ষত হয় শিমলাতে।
It's General weather in Shimla.
Perfect time to visits Shimla:-
Here is a detailed of perfect time to visits Shimla.
জুলাই আগস্টের বর্ষার সময় বাদ দিয়ে এপ্রিল থেকে অক্টোবর মাস এবং নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। মূলত শিমলা ভ্রমণের সঠিক সময় এপ্রিল থেকে অক্টোবর হলেও পিক সিজন সিমলা পাহাড়ের মে থেকে জুলাই এবং পিক সিজনে ভ্রমণ খরচও বেড়ে যায়। This are the perfect time to visits Shimla.
Places to visit in simla:-
Mall:- প্রথম বিশ্বযুদ্ধের আগে ভারতীয়দের প্রবেশাধিকার ছিল না ব্রিটিশদের তৈরি ম্যালে। গাড়ি চলাচল ছিলো না সেদিন, আজও নেই আপার শহরে বা Mall-এ। বাজারহাট, দোকানপাট, ট্যুরিস্ট অফিস, রেলের বুকিং, হোটেল-রেস্টুরেন্ট নিয়ে সকাল-সন্ধ্যা জমজমাট, শৈলশহরের হৃদয় এই অভিজাত ব্রিটিশ Mall টি বর্তমান।
Crist Church:- উত্তর ভারতের দ্বিতীয় প্রাচীনতম এই Crist Church টি নিও-গথিক শৈলীতে সুন্দর কারুকার্যমণ্ডিত ১৮৪৪ থেকে ৫৭র মধ্যে তৈরি হয়। প্রথমে এটিতে ঘন্টা এবং বারান্দা ছিল না। ঘন্টাটি তৈরি শিখদের সঙ্গে যুদ্ধের সময় ইংরেজদের দখলকৃত কামানের ব্রাসে ১৮৬০ সালে এবং ১৮৭৩ সালে বারান্দাটি সংযোগ করা হয় Crist Church এ। Crist Church-এর পাশেই রয়েছে State Library.
Gaiety Theatre:- টিউডরি শৈলীতে তৈরি gaiety theatreটি সংস্কার হয় ১৯১১ সালে। শব্দ বিজ্ঞানের নিপুণ ব্যবহারের কারণে লন্ডনের পুরস্কার পায় গেইটি থিয়েটার। আজও থিয়েটারের আসর বসে Gaity-তে।
Scandal Point:- শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই scandal Point-এর ঢালে স্কেটিং রিঙ্ক রয়েছে। লালা লাজপত রায়, ওয়াই এস পারমার, চিনার বৃক্ষ, জওহরলাল নেহেরুর মুর্তির উল্টো দিকে ইন্দ্রাগান্ধীর মূর্তি রেখে ম্যালের শেষ সীমা গান্ধী মুর্তির পাদদেশে। লালা লাজপত রায়ের মুর্তির দক্ষিণ দিকে HRTC ও HPTDC-র অফিস রয়েছে। বাম দিকের দোকানপাট ছেড়ে রাস্তা চলে গেছে বাস টার্মিনাল লক্করবাজারে। ডাইনে রোমান ক্যাথলিক চার্চ, GPO, টাউন হল মিউনিসিপ্যাল বিল্ডিং। কিছুটা দূরে সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। নিচে কিছুটা নামতে থাকলে গর্টন ক্যাসেল, সেন্ট মাইকেল ক্যাথেড্রাল। ক্যাসেলের বামে নামলে রেল স্টেশন এবং ডাইনে নামলে আনানদেল। কালীবাড়ি পার হলে হিমাচল লেজিসলেটিভ অ্যাসেম্বলি।
State Museum:- ইনভেরাম পাহাড় চূড়ায় state museum ম্যাল ধরে হেটে চার্চ থেকে ঘন্টাখানেক দুরত্বে অবস্থিত। রয়েছে পাহাড়ি-বাসোলী-কাংড়ার মিনিয়েচার পেইন্টিং সহ হিমাচলের মন্দির গুলো থেকে সংগ্রহ করা কাঠ ও পাথরের ভাস্কর্য, মুর্তি পোশাক-আশাক State Museum-এ। শনিবার ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে Museumটি।
Bazar:- ম্যাল থেকে গলিপথে কিছুটা নেমে এসে Bazar থেকে ওয়াকিং স্টিক, কুলু টোপি, শাল, কিন্নরী মাফলার ও পশমের তৈরি হিমাচলে তৈরি বিভিন্ন কিছু সংগ্রহ করা যেতে পারে।
Shimla Kalibari:- বাসস্ট্যান্ডে মাথায় ম্যাল সংলগ্ন Kalibariটি তৈরি করেন রামচরণ ব্রহ্মচারী ১৮৪৫ সালে। সিমলা গিয়ে কুলির দায়িত্বে ব্যাগপত্র দিয়ে বাঙালির পীঠস্থান বাপটনি পাহাড়ে চড়াই পথে Kalibari গিয়ে থাকতে পারেন। পর্যটন মরশুমে জায়গা পেতে অসুবিধা হবে তাই আগে থেকে অগ্রিম পাঠিয়ে যোগাযোগ করে নিন- দ্যা সেক্রেটারি, ফোন:- ০১৭৭-২৬৫২৯৬৪. এই পাহাড়ের নাম হয়েছে এই মন্দিরের শ্যামলা দেবীর নাম থেকে। জয়পুর থেকে আনা দেবী কালীর ডাইনে মঙ্গলচণ্ডি এবং বামে শ্যামলা দেবী রেখে পুজা হয়।
শিমলা কালীবাড়ি
Hanuman Temple:- জাকু পাহাড়ের চূড়ায় Manuman Mandir টি অবস্থিত। রিজ থেকে দেড় কিমি চড়াই পথে ২৪৫৫ মিটার উচ্চতায় জাকু থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত মনোমুগ্ধকর এবং শিমলা শহরও সুন্দর দেখা যায় এখন থেকে। গন্ধমাদন তুলে নিয়ে ফেরার পথে ক্লান্ত হনুমান বিশ্রাম নিয়েছিলেন এখানে, রয়েছে তার পদচিহ্নও। Hanuman Mandir টিতে রয়েছে প্রচুর হনুমানের উপদ্রব তাই সাবধাানতা বাঞ্ছনীয়। ম্যাল থেকে হেঁটে গিয়ে অথবা ঘোড়ায় চড়ে ঘুরে আসা যায় ঘন্টাখানেকে জাকু ও হনুমান মন্দির।
Summer Hill:- শিমলা-কালকা রেল লাইনের শিমলার আগের স্টেশন শিমলা থেকে ৫ কিমি দুরে অবস্থিত Summer Hill গান্ধীজী শিমলা এসে এখানে জর্জিয়ান শৈলীতে তৈরি Monorville ছিলেন এবং ১৯৪৫ সালে ভাইসরয়ের সাথে ভারতের স্বাধীনতা বিষয়ক আলোচনায় বসেন Summer Hill-এ জুনে। এছাড়া হিমাচল বিশ্ববিদ্যালয় সহ এখান থেকে দুই কিমি দুরে চাদউইক ফলসটি দেখে নেওয়া যায় পাহাড়ি ট্রেনে বা পায়ে হেঁটে।
Prospect Hill:- বয়লৌগঞ্জ থেকে মিনিট কুড়ির পাহাড়ি পথে শহর থেকে পাঁচ কিলোমিটার দুরে ২১৪৫ মিটার উচ্চতায় চড়ুইভাতির মনোরম পরিবেশে Proapect Hill অবস্থিত। পূর্ণিমার সন্ধ্যায় prospect hill থেকে একই সঙ্গে সূর্যাস্ত এবং চন্দ্রোদয় উপভোগ্য। prospect hill থেকে কামনাদেবীর মন্দির, জুটৌগ, তারাদেবীর মন্দির, লোয়ার সহাসু, সামার হিল সিমলা পাহাড়ের সৌন্দর্য সুন্দর উপভোগের।
দ্যা রিট্রিট:- মার্বেল পাথরের প্রাসাদটি এলিজাবেথীয় শৈলে তৈরি। সিলিং তৈরি বার্মা টিকে এবং কাঠ দিয়ে তৈরি সিঁড়ি, ইনডোরে টেনিস কোর্ট রয়েছে। এই প্রাসাদে বসে ভারত ভাঙার শিমলা চুক্তি বিষয়ে আলোচনা অংশগ্রহণ করেন জওহরলাল নেহেরু। ভারত পাকিস্তান শান্তি চুক্তিও স্বাক্ষরিত হয় প্রাসাদের কনফারেন্স হলে। সমস্যা নিয়ে আলোচনায় ব্যাস্ত গান্ধী-নেহেরু-জিয়ার ছবি রয়েছে এখানে। স্বাধীনতার পরে ভারতীয় রাষ্ট্রপতির গ্রীষ্ম নিবাস হয় দ্যা রিট্রিট। লাইব্রেরিতে রয়েছে ১ লক্ষ বইয়ের সম্ভার। পাশে বটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা। মিউজিয়াম থেকে ২০ মিনিট এবং শহর থেকে ১ কিমি দুরে রিজ শেষ হতে অবজারভেটরি হিলের মাথায় ১৯৮৩ মিটার উচ্চতায় অবস্থিত দ্যা রিট্রিট।
Wild Flower:- শীমলা শহর, বদরী গিরি, পীরপাঞ্জাল দেখা যায় wild flower থেকে। বাম থেকে ডাইনে সারি দিয়ে দাড়িয়ে শ্রীখণ্ড পাহাড়। সিডারে ছাওয়া বরফে ঢাকা উপত্যকায় পাইনের অরণ্য পাখির কাকলিতে মোহময়ী হয়ে উঠে wild flower। বর্ষার পরে জানা-অজানা ফুলে ফুলে ভোরে ওঠে ২৫৯৩ মিটার উচু ২২ হেক্টর বিস্তৃত wild flower valley টি। কুফরীর রাস্তায় রূপসী তীর্থন এই উপত্যকা শহর থেকে ১৩ কিমি দুরে। নিচের বাসস্ট্যান্ড থেকে বাসে যাওয়া যায় এখানে।
Kufri:- ফেব্রুয়ারীর প্রথমে শীতকালীন ক্রীড়া উৎসব হয় Kufri তে। একসময় স্কি খেলার আসরও বসতো kufri তে। স্বর্গীয় প্রাকৃতিক পরিবেশে শহর থেকে ১৬ কিমি এবং ওয়াইল্ড ফ্লাওয়ার থেকে ৩ কিমি দুরে ২৬৩৩ মিটার উচ্চতায় দেওদারে ছাওয়া kufri অবস্থিত। মিনি জু, নেচার পার্কের উল্টো দিকে ইন্দিরা ট্যুরিস্ট পার্ক। kufri-র চিনি বাংলোতে ইন্দিরা এবং জুলফিকার আলি ভুট্টোর শিমলা চুক্তির বৈঠক হয়েছিল। গুপি গাইন বাঘা বাইনের বরফ দৃশ্য কুফরীর। যাত্রিবাসে করে ঘুরে আসা যায় কুফরী। ঘোড়া ও ইয়াকে চড়ার সুব্যবস্থা রয়েছে কুুুফরীতে। ঘোড়া যাচ্ছে kufri থেকে গোল্লু হয়ে ফাগুতে। Mahash peak অভিযান করে নিতে পারেন, ট্রেক করে বা ঘোড়ায় কুফরী থেকে।
Sightseeing at Shimla:-
ফাগু, তত্তপানি, নলদেরা, ক্রেগনানোর, মেন্ট পার্ক, তারাদেবীর মন্দির, সঙ্কটমোচন মন্দির, আনানদেল ও গ্লেন।
How to go Shimla:-
হাওড়া থেকে হিমগিরি সুপার এক্সপ্রেসে আম্বালা ক্যান্টনমেন্ট পৌঁছে সেখান থেকে বাসী/কালকা হোয়ে বিভিন্ন বাসে যাওয়া যায় Shimla। কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, শিয়ালদহ-অমৃতসর, হাওড়া-অমৃতসর মেল, হাওড়া-অমৃতসর এক্সপ্রেস আম্বালা যাচ্ছে আবার অমৃতসর পৌঁছেও ট্রেনে বা বাসে শিমলা যাওয়া যায়। হাওড়া-কালকা মেল দিল্লি যাচ্ছে, দিল্লি জংশন থেকে পরদিন সকালে কালকা যাচ্ছে হাওড়া-দিল্লী-কালকা মেল। আর কালকা থেকে ন্যারোগেজের পাহাড়ি রেলে Shimla পৌঁছাতে পারেন।
Hotels of shimla:-
There are some Shimla hotels and contact number-
Hotel De park, Phone:- 2832872. Bright Land, Phone:- 2803659. Hotel Victory, Phone:- 2653200. Hotel Vikrant, Phone:- 2653602 কার্ট রোড।
Himanis Premium, Phone:- 2652268. Hotel Puneview, Phone:- 2658604. Doegar, Phone:- 22131247. Hotel Varuna, Phone:- 2655814. Shiwalik, Phone:- 2811122. Honey Moon Inn, Phone:- 2624868. Hotel Dream Land, Phone:- 2653005. (রিজরোড)
Hotel Diplomat, Phone:- 2652001. Hotel Arithi, Phone:- 2802676. Bridge View, Phone:- 2658537. Hotel Gulmarg, Phone:- 2653168. (ম্যাল সংলগ্ন)
Hotel Kapil, Phone:- 40070974. Hotel Flora, Phone:- 26580227. Hotel Chanakya, Phone:- 2654465. Hotel White, Phone:- 2656136 (লাক্কের বাজার)
Hotel Sun-N-Snow, Phone:- 2656364. Ramkrisna, phone:- 23509199. Hindusthan, Phone:- 22374893. Hotel Bright Land, Phone:- 2803659. (বাস স্ট্যান্ড)
If you need further Information about Shimla hotels contact with them.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন