Chennai :-
Chennai আমরা সাধারণ গিয়ে থাকি চিকিত্সা সংক্রান্ত কাজে এবং এই বিষয়ে আমাদের উদ্দেশ্য থাকে Chennai Apollo Hospital এবং চেন্নাই হয়ে Vellore C M C যাওয়া এবং Chennai Town ঘুরে দেখা । সুতরাং আমদের প্রথম জিজ্ঞাসা থাকে-
Hospital of chennai:-
Some chennai hospital
১) গ্লোবাল হাসপাতাল চেন্নাই,
439, চেরন নগর, Perumbakkam.
২) ফোর্টিস মালার হাসপাতাল, গান্ধী নগর, আদায়ের।
৩) ডাঃ রিলা ইনস্টিটিউট ও মেডিকেল সেন্টার, নং 7, সিএলসি ওয়ার্কস রোড, ক্রোমপেট।
৪) ক্যান্সার ইনস্টিটিউট (ডাব্লুআইএ) আদায়ের, নং 38, সরদার প্যাটেল রোড।
৫) বিজয়া হাসপাতাল, নং 434, এনএসকে সালাই, ওডাপালানি।
৬) আগারওয়ালের আই হাসপাতাল, নং 222, টিটিকে রোড, রাজ পার্ক হোটেল কাছাকাছি।
৭) বিলারথ হাসপাতাল, 43, লক্ষ্মী টকাইজ Rd, শেনইয়ান নগর।
৮) শংকর নেত্রালয়, নং 41 পুরানো 18, কলেজ রোড।
৯) শ্রী রামচন্দ্র মেডিকেল সেন্টার, রামচন্দ্র নগর, পৌর চেন্নাই।
১০) এমজিএম হেলথ কেয়ার, নেলসন ম্যানিকাম রোড, আমিনজিকারাই।
১১) ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ভেলোর তামিলনাড়ু।
১২ এপোলো হসপিটাল, গ্রিমস রোড, চেন্নাই
অ্যাপয়েন্টমেন্ট যেদিনই থাকুক না কেন, চেন্নাই পৌঁছানোর পরদিন সকালেই হাজির হবেন Apollo তে। শুরুতেই নাম রেজিসেট্রশন এবং রেজিসেট্রশন হলেই চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় তাড়াতাড়ি Chennai Apollo Hospital এর। Apollo Hospital এর অনেক চিকিৎসকের ঘরে বাঙালি একজন সহকর্মী থাকেন। সুতরাং ইংরেজিতে দক্ষতা না থাকলেও ওই সহকর্মীর কাছে রোগের বিস্তারিত জানান। পুরনো রিপোর্টগুলো দেখান। কিছু কিছু চিকিৎসককে ইংরেজিতেও বোঝানোর চেষ্টা করবেন। বাংলা ভাষা জানা কেউ না থাকলে ট্রান্সলেটর লাগবে জানালে চিকিৎসকই ব্যবস্থা করে দেবেন। প্যাথলজিক্যাল কোনও টেস্টের প্রয়োজন হলে টেস্ট করাতে দেবেন। টেস্টগুলোর রিপোর্ট দ্রুতই Apollo আপনাকে দিয়ে দেবে কোনও রিপোর্ট যদি দেরি হয় ও ততদিনে আপনার বাড়ি ফেরার সময় হয়ে যায়, বিষয়টি জানিয়ে দিলে ইমেইলে রিপোর্ট পাঠিয়ে দেবে Apollo Hospital. সেই রিপোর্ট ও প্রেসক্রিপশন চিকিৎসককে ই-মেইল করলে তিনি একসপ্তাহের মধ্যে উত্তর দেবেন।
একটা বিষয় মাথায় রাখবেন, Chennai Apollo খুব দ্রুত চিকিৎসা দেওয়া শুরু করে। এজন্যই Chennai Apollo Hospital কে বলা হয় খরুচে হাসপাতাল।
Chennai Town কে তিনভাগে ভাগ করে নিতে হবে ঘুরতে যেতে চাইলে Chennai। দক্ষিণে একসময়ের পর্তুগিজ উপনিবেশের সাক্ষী মৈলাপুর, উত্তরে কায়ুম নদীর সীমানা ঘেরা ব্রিটিশ বাণিজ্য এবং প্রশাসনিক এলাকা জর্জ টাউন এবং এর ডাইনে ব্যাস্ত শহর প্যারিস কর্নার এছাড়া আডিয়ার এবং কায়ুম নদীর মধ্যবর্তী এলাকায় Chennai Central। সুবিধা নিতে পারেন চেন্নাই ঘুরে দেখার জন্য TTDC- এর প্যাকেজ ট্যুরের, যোগাযোগ Tamilnadu Tourist Information Centre & TTDC, Central Railway Station, Phone:- 044-25353352. তামিলনাড়ু এবং সারা দক্ষিণ ভারত ঘোরার সুন্দর ব্যবস্থা করে তামিলনাড়ু ট্যুরিজম ডেভেলপমেন্ট বা TTDC-র, এক দিন থেকে আট দিনের প্যাকেজে এই ট্যুর গুলো আয়োজিত হয়। কলকাতা থেকে যোগাযোগ করুণ কলকাতার অফিসে TTDC, G-26, Dakshinapan Shopping Complex, 2 Gariahat Road, Kolkata-700068, Phone:- 033-24237432. এছাড়া TTDC থেকে কম খরচে গাড়ি ভাড়া করে ঘুরে নিতে পারেন চেন্নাই ও তামিলনাড়ুর দিগ্বিদিক।
How to go Chennai:-
By Train- কোলকাতার হাওড়া থেকে প্রতিদিন করমণ্ডল এক্সপ্রেস ছেড়ে পড়দিন চেন্নাই সেন্ট্রাল পোঁছায়। এছাড়া যাচ্ছে হাওড়া থেকে চেন্নাই মেল, শালিমার-তিরুভনন্তপুরম এক্সপ্রেস, গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেস, হাওড়া-ত্রিচি এক্সপ্রেস, হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস সহ দুর্গাপুর এবং এনজিপি থেকে ট্রেন যাচ্ছে চেন্নাই। এছাড়া দেশের প্রায় সব জংশন রেল স্টেশন থেকে চেন্নাই যাওয়া যায় ট্রেনে।
By Air- কলকাতা থেকে Air Deccan, Air India সহ বিভিন্ন বিমান যোগাযোগ রয়েছে চেন্নাই-এর সঙ্গে।
Buss:- পন্ডিচেরি, ব্যাঙ্গালোর, ভেলোর, তিরুভনন্তপুরম হায়দ্রাবাদ, তিরুপতি ছাড়াও দক্ষিণ ভারতের দিকে দিকে বাস যাচ্ছে আসছে চেন্নাই-এর দুটি বাসস্ট্যান্ডে Brodway ও Thiruvalluvar-এ।
Visiting places of chennai:-
Armenian Church, Chennai:- আর্মেনিয়ান স্ট্রিটে দূর্গের উত্তর দিকে আর্মেনিয়ানদের বসবাস। এখানে রয়েছে Armenian Church, Armenian Colony এবং Armenian Cemetery, ছাড়াও রোমান ক্যাথলিক ক্যাথড্রাল। অনেকেই মনে করেন আর্মেনিয়ান চার্চের উত্তরে এই ক্যাথলিক ক্যাথেড্রালটিই চেন্নাইয়ের প্রথম চার্চ।
Paris Corner:- George Town এর বর্তমান নাম হয়েছে Paris Corner। মিন্টো পার্ক জুড়ে বানিজ্য নগরীর রূপ নিয়েছে। টাকশাল এবং সরকারি ছাপাখানা হয়েছে, রয়েছে চার্চ, হিন্দু মন্দির, মসজিদ, জৈন মন্দির সহ ব্যাঙ্ক, বাসস্ট্যান্ড, বাণিজ্যিক অফিস আদালতে, দোকান পাট Paris Corner-এ।
High Court, Chennai:- ইন্দো-সেরাসেনিক শৈলীতে তৈরি পৃথিবীর ২য় বৃহত্তম বিচারালয় Chennai High Court। ১৮৯২ সালে জে এইচ স্টিফেন ও হেনরি আরউইনের পরিকল্পনায় তৈরি হয়েছিল High Court টি। কাঁtচের দারুণ কারুকার্যে অভিনবত্ব পাওয়া যায় high court এর শৈলীতে। সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ এবং বিকাল ২টো ৩০ মি থেকে ৪টে ৩০ মিনিট পর্যন্ত রবিবার ছাড়া যে কোনো দিন রেজিস্টারের অনুমতি নিয়ে দেখে নেওয়া যায় Chennai High Court.
Light House:- ৪৯ মিটার উচু হাইকোর্টের উত্তর দিকের এই Light Houseটির উপর থেকে, পুরানো শহর সহ ৩০ কিমি পর্যন্ত জল দুরত্ব দেখতে পাওয়া যায়। হাইকোর্টের দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে এসপ্ল্যানেড লাইট হাউস ছাড়াও আরো একটি অত্যাধুনিক লাইট হাউস রয়েছে আকাশবাণীর উল্টো দিকে ম্যারিনায়।
Marina Sea Beach, Chennai:- জর্জ টাউনের দক্ষিণ-পূর্ব দিকে ১৩ কিমি বিস্তৃত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম Sea Beach ম্যারিনার আকর্ষণ চেন্নাই ভ্রমনার্থীদের কাছে অদ্বিতীয়। ১৮৮১-৮৬ সালে প্রমোদ ভ্রমণের কেন্দ্র হিসেবে Marina কে সাজিয়ে তোলেন সেই সময়ের গভর্নর।
Vivekananda Museum:- ম্যারিনার অ্যাকোরিয়ামের পাশে Ice Houseটিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে আমেরিকা থেকে বরফ এনে রাখা হতো। পরবর্তীতে স্বামী Vivekananda বেশ কিছুদিন ছিলেন এই আইস হাউসে। ফটোশপের মাধ্যমে বিবেকানন্দের জীবনী তুলে ধরে আইস হাউসটিকে মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে, যার নাম Vivekananda Museum.
Chepauk Palace, Chennai:- অসংখ্য খিলান আর সরু সরু মিনার নিয়ে ১৭৬৮-তে ম্যুরিশ শৈলীতে তৈরি কর্ণাটকের নবাবের Chepauk Palace। সেই সময়ে কর্ণাটকের রাজদরবার Chepauk Palace এ বসলেও বর্তমান পূর্ত দপ্তরের অফিস তৈরি হয়েছে Historic Chepauk Palace টিতে। Palace টির পিছনে রয়েছে Chepauj Stadium এবং ডাইনে ইন্দো-সেরাসেনিক শৈলীতে তৈরি presidency College.।কাছেই কামরাজ সলাই বা Beach Road এ প্রথম বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে Victoria War Memorial তৈরি হয়েছে।
Sri Parthasarathyswamy Temple:- পহ্লবদের রাজত্বকালে তৈরি কৃষ্ণ মন্দিরটির স্থাপত্যবিদ্যা অনবদ্য। Parthasarathyswamy Mondir টি ১৬ শতকে বিজয়নগরের রাজাদের দ্বারা সংস্কার করা হয়েছিল। বিষ্ণুর পাঁচ অবতার সহ বিষ্ণুর স্ত্রী ভেদাবল্লী আম্মান এবং বন্ধুবান্ধবে ঘেরা শ্রীকৃষ্ণের অবস্থান মন্দিরে। সকাল ৬টা থেকে ১২টা এবং ৪টে থেকে রাত্রি ৯টা পর্যন্ত খোলা থাকে Parthasarathyswamy Temple টি।
Kapaleeshwarar Temple:- দ্রাবিড়ীয় শৈলীতে মৈলাপুরে চেন্নাই-এর বৃহত্তম এই শিব মন্দিরটি পহ্লবদের সময়ে তৈরি। স্টুকো শৈলীতে বিভিন্ন পৌরাণিক কাহিনী আঁকা চেন্ননাই-এর এই Kapaleeshwarar Mondir এ। যার মধ্যে অন্যতম, পুরাণ অনুযায়ী দূর্গার ময়ূরের রূপ ধরে শিবের তপস্যা করার কাহিনী। প্রথম kapaleeshwarar Mondir টি পর্ততুগিজদের দ্বারা ধ্বংস হওয়ার পর বর্তমান মন্দিরটি ১৬ শতকে বিজয়নগরের রাজার দ্বারা তৈরি হয়েছিল। পাশেই তামিল কবি তিরুভাল্লুভারের স্মৃতি মন্দির। স্মৃতি মন্দিরের নিচে এশিয়ার বৃহত্তম অডিটোরিয়াম। প্রথম শতকের এই তামিল কবির ১৩৩০টি পবিত্র শ্লোক আঁকা রয়েছে গ্রানাইট পাথরে।
Thomas Mount National Shrine:- বিমান বন্দরের রাস্তায় ৯১.৫ মিটার উচু Thomas Mount সমাধিস্থ হয়েছিলেন। সেই জায়গায় ১৩৪ ধাপ সিঁড়ির উপরে "আওয়ার লেডি অব এক্সপেক্টেশান চার্চ" তৈরি করেন পর্তুগিজরা। ১০ শতকে পারস্য থেকে এসে এক ধার্মিক খ্রিষ্টান গির্জা তৈরি করেন সেন্ট টমাসের সমাধিতে। বর্তমান Thomas Mount Church ১৮০ ফুট উঁচু শঙ্কু আকারের চূড়ায় নিওগথিক শৈলীতে ১৮৯৩-এ তৈরি। মার্কো পোলোর ভারতভ্রমণে Sent Thomas Cemetery র এবং আর্মেনিয়ান কাহিনী পাওয়া যায়।
Little Mount, Chennai:- চক্রান্তকারীদের চক্রান্তের ফাঁদ থেকে লুকিয়ে সেন্ট টমাসের আশ্রয় নেওয়া গুহা Little Mount। অ্যাডিয়ার নদীর দক্ষিণ তীরে সইদাপেট পুলের সামনে অবস্থিত। আওয়ার লেডি অব হেল্থ চার্চ এবং যিশুর কুমারী মা মেরির ছবি রয়েছে Little Mount এ, রয়েছে লিটল মাউন্টের আশেপাশে সুড়ঙ্গে সেন্ট টমাসের আট বছর Little Mount থাকার স্মৃতিচিহ্ন তার পায়ের ছাপ। পাহাড়ের পিছনে রয়েছে পবিত্র ঝর্ণা।
Art Gallery, Chennai:- মোগলি, রাজপুত এবং দক্ষিণি ছবির সাথে সাথে মর্ডান আর্টের সম্ভারে সাজানো Art Gallery. বেলে পাথরে মোগলি ধাঁচে তৈরি আর্ট গ্যালারিটি ভিক্টোরিয়া মেমোরিয়াল হিসেবেই গড়ে তোলা হয়েছিল। আর্ট গ্যালারির মিউজিয়ামটি ভারতের ব্রোঞ্জ শিল্পের সম্ভারে সাজানো। বিভিন্ন বৌদ্ধ কাহিনী আঁকা রয়েছে Art Gallery Museum টির চুনাপাথরের দেওয়াল জুড়ে। ইথনলজিক্যাল গ্যালারিতে উপজাতীয় জীবনযাপনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ব্রোঞ্জের নটরাজ মুর্তি এবং অর্ধনারীশ্বরের মুর্তি এক অনবদ্য উপস্থাপন Chennai Art Gallery। ব্রোঞ্জের নটরাজ মুর্তি কিনতে চাইলে কেনা যেতে পারে Art Gallery থেকে। বিজয়নগর, পহ্লব, হোয়সল, পাণ্ড্য, চোলদের সময়ের স্থাপত্য এবং ভাস্কর্যের সংগ্রহে ভরপুর মিউজিয়ামটিতে তেমনি রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্রও। মিউজিয়ামে থিয়েটার এবং ক্যান্টিন রয়েছে।
Guindy National Park:- স্পটেড ডিয়ার, সিভিট ক্যাট, ব্ল্যাক বাক, চিতা, বেজি, শিয়ালের ৫৯৫ একর জমি জুড়ে বসবাস Guindy National Park এর। কালো হরিণ এবং রাজভবন সংলগ্ন Deer Park-এ বিভিন্ন প্রজাতির হরিণের ঘুরে ফিরে বেড়ানো এক মনোমুগ্ধকর পরিবেশ Guindy National Park ।
Chennai Snake Park:- গবেষণা চলছে Snake Park-এর ২০০ প্রজাতির সাপের বিষ নিয়ে স্নেক পার্কটিতে। রয়েছে কুমির, অ্যালিগেটর, টিকটিকি, গিরগিটি ও কচ্ছপও Sanke Park টিতে। আন্না স্কোয়ার এবং প্যারিস কর্নার থেকে বাসে ঘুরে নেওয়া যায় Snake Park টি।
Theosophical Society, Chennai:- ২৭০ একর লবনাম্বু জঙ্গলে অ্যাডিয়ার নদীর দক্ষিণ তীরে তৈরি হয়েছে এই Society। বিভিন্ন মূল্যবান ১৮০০০ বইয়ের সংগ্রহ, মেডিটেশন হল, গার্ডেন অব রিমেমব্রান্স, অলকট মেমোরিয়াল স্কুল, মিউজিয়াম, অতিথিশালাও রয়েছে Theosophical Society তে। ৪০০০০ বর্গফুটের বিশ্বের ২য় বৃহত্তম প্রাচীন বটবৃক্ষটিও রয়েছে theosophical Society তে। শীতে পরিযায়ী পাখিরা যেমন আসে তেমনি অলিভ রিডলে কচ্ছপেরা ডিম পাড়ে অ্যাডিয়ারের নদীর মোহনায়।
Kalakshetra Foundation:- এটি একটি আবাসিক বিশ্ববিদ্যালয়। Kalakshetra তে কুরাতি যাযাবরদের কুরুভাঞ্চি লোকনৃত্য থেকে সৃষ্টি হওয়া ব্যালেধর্মী ভারত নাট্যম সহ বিভিন্ন ধ্রুপদী নৃত্যকলা শিক্ষা দেওয়া হয়। অ্যাডিয়ার থেকে ২০ কিমি দুরের চোলামণ্ডল শিল্পীগ্রাম। স্থাপত্য, বাটিকা, টেরাকোটা, গ্রাফিক্স শিল্পীদের হাতের কাজ দেখা ও কেনার ব্যবস্থা সহ মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ্য Kalakshetra Fountain এ এসে।
Anna Zoological Park, Chennai:- প্রাগ ঐতিহাসিক জীব-জন্তুর স্টাফড, সিংহ ও বাইসন সাফারি, নিশাচর জীবজন্তুর ঘর, অ্যাকোরিয়াম, প্রাকৃতিক মিউজিয়ামের জন্য Anna Zoological Park টি বিখ্যাত। রোপওয়ে, ব্যাটারি গাড়ি, মনোরেল এবং সাইকেল চলছে। সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে Zoological Parkটি।
Sightseeing of Chennai-
স্মরণ মন্দির, গান্ধী মণ্ডপ, রাজাজি হল, রাজভবন, পেরাম্বুর ইনটিগ্রাল কোচ ফ্যাক্টরি, রেড হিলস লেক, সিট্টারঙ্গম, স্যানথোম ক্যাথেড্রাল ব্যাসিলিকা, ওল্লাজাহ মসজিদ, আন্নাস্কোয়ার, সানডে মার্কেট সহ বিভিন্ন কিছু চেন্নাই-এ।
Hotels in chennai:-
There ar some Information about Chennai hotels and chennai hotels contact number. Contact chennai hotels by these Phone number for further enquiries of chennai hotels.
Hotel Himalaya, Phone:- 28547568/7522.
Hotel Adithya, Phone:- 25615958/68.
Hotel Tamilnadu, Phone:- 25389132/33.
Hotel City Tower, Phone:- 25332011.
Hotel Saptagiri, Phone:- 25352306.
Hotel Raj Bhavan, Phone:- 25357034.
Hotel Impala Continental, Phone:- 28191423.
Hotel New Victoria, Phone:- 28193638.
Hotel Madras Asoka, Phone:- 28553377.
Hotel Atlantic, Phone:- 28553914.
Hotel Ambassador Pallava, Phone:- 28554476.
Hotel New Woodlands, Phone:- 28113111.
Hotel Cristal Residency, Phone:- 28291305.
Hotel Palmgrove, Phone:- 28271881.
Hotel Savera, Phone:- 281147700.
Hotel Brindavan, Phone:- 28253434.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন