Translate into your language

মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

Deoghar : Deoghar tourist spots / দেওঘর ভ্রমণ

Deoghar :-
ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগণা জেলায় Deoghar অবস্থিত। Deoghar নামের অর্থ দেবতার ঘর বা দেবগৃহ। এটি Baidyanath Dham বলেও সমধিক পরিচিত। রেল স্টেশনের নামটিও তাই Baidyanath Dham Rail Station। লোকশ্রুতি লঙ্কাধিপতি রাবণ কৈলাস থেকে শিব নিয়ে শ্রীলঙ্কায় যাচ্ছিলেন প্রতিষ্ঠা করবেন বলে। শিবের শ্রীলঙ্কায় যেতে অনীহার কারণে দেবতাদের পরামর্শে বরুণের ছলনায় বিভ্রান্ত রাবণ শর্ত ভুলে কাঁধ থেকে দেবতাকে মাটিতে নামিয়ে রাখেন, এই Deoghar এ। পরবর্তীতে অনড় মহাদেব কে নাড়াতে না পেরে রাবণ হাতের চেটো দিয়ে মারেন শিবের মাথায়। আজও তাই শিবলিঙ্গ শিরে পাঁচ আঙ্গুলের ছাপ অনুভব করা যায়। আর সেই সময় থেকে অনাদির আদি শিবের অবস্থান Deoghar এ। ৭২ ফুট উচু মন্দিরে কামনা-লিঙ্গ বৈদ্যনাথ নামে খ্যাত Deoghar এ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম, ৮ম বৈদ্যনাথ বা লর্ড শিবের মন্দিরটি এক মহান হিন্দুতীর্থ। মন্দির তৈরি করেন ১৫৯৬-এ রাজা পূরণমল। চকবন্দী, গোলাকৃতি মন্দিরে পুষ্পমাল্যে ভূষিত দেবতার স্বরূপ দর্শন পাওয়া যায় সন্ধ্যায় স্নান-অভিষেকের সময়ে। উল্টো দিকে অন্নপূর্ণা, জয়দুর্গা, বৈদ্যনাথ, সিদ্ধিনাথ, কেদারনাথ, ইন্দ্রেশ্বর, গণপতেশ্বর, কাশীর বিশ্বেশ্বর, রাবণেশ্বর, ভূতেশ্বর ও মহাকাল বা নয় অনাদি শিব ছাড়াও বিভিন্ন দেবদেবী আছেন মন্দিরের ২২টি চত্বরে। মন্দিরের উত্তরে আছে ১৫০ সিঁড়ির ক্ষীরগঙ্গা দিঘি বা কুপ। ক্ষীরগঙ্গার জলে দেবতাকে স্নান করিয়ে দর্শন করলে সহস্র জপের ফল পাওয়া যায়। শ্রাবণ মাসে ১০০ কিমি দুরের আজগৈবিনাথ বা সুলতানগঞ্জ থেকে জল এনে পুণ্যার্থীরা স্নান করান মহাদেবকে। গঙ্গা এখান থেকে ছয় কিমি দুরে। ৫১ থেকে শুরু করে বিভিন্ন মূল্যের প্রসাদ পাওয়া যায় এখানে। ভোর চারটে থেকে তিনটে ত্রিশ এবং সন্ধ্যা ছটা থেকে নটা পর্যন্ত মন্দির খোলা থাকে। দেবীর হৃদয় পড়ে বৈদ্যনাথে, তাই এটি ৫১ পীঠের এক পীঠ। সারা ভারত থেকে তীর্থযাত্রী এবং পর্যটকরা আসেন deoghar এ।

Places to visits in Deoghar :-

Clock Tower:- স্টেশন রোড থেকে আধা কিমি গিয়ে ক্লক টাওয়ার। Deoghar এর প্রাণকেন্দ্রে ২৫ ফুট উচু clock Tower ঘিরে তৈরি হয়েছে বাজার হাট বা পুরানো শহর। Clock Tower এর চারপাশে চার প্রধান সড়কে প্রসারিত নতুন শহর-ক্যাস্টর টাউন, উইলিয়ামস টাউন, বম্পাস টাউন এবং বিলাসী টাউন। বাগানে মোড়া ফুলে ফলে সাজানো বাংলোর আকৃতির বাড়িগুলো সৌন্দর্য বাড়িয়েছে।

Tapaban, Deoghar:-  ক্লক টাওয়ার থেকে ১২ কিমি দুরে Tapaban। যেতে শহর থেকে ২ কিমি দুরে জগবন্ধু আশ্রম রেখে Laxmi Narayan Temple। আরোও এক কিমি গিয়ে সঙ্কটমোচন মূর্তির ডাইনে আধা কিমি গিয়ে শ্রীশ্রী কুণ্ডেশ্বরী নবগ্রহ মন্দির। আর মুর্তির বাম দিকের রাস্তায় ৯ কিমি গিয়ে শেষ হয়েছে Tapaban। চড়াই উতরাই সমহারে রাস্তাঘাট তাই যাতায়াতের জন্য রিকশা বা গাড়ি ব্যবহার করা উচিত হবে। নওলাক্ষ্য, তপোবন এবং কুণ্ডেশ্বরী ঘুরে নেওয়া যায় ঘন্টা চারেক সময়ে।
Tapabaner ছোট্ট ভজন গুহায় ১৮৪৮ খ্রিস্টাব্দে বালানন্দ ব্রহ্মচারী উজ্জয়িনী থেকে এসে তপস্যা করে সিদ্ধিলাভ করেন। প্রহরী ছিল বাঘ। গোলক ধাঁধার মত সুশোভিত প্রকৃতি মোহিত করে। সংঙ্কির্ণ গুহা পথে সরু ফাটল পার হওয়া যেন দেবতারই কৃপা। তপোবনের দক্ষিণ-পূর্বে শিবকুণ্ড আর শূলকুণ্ড। লোকশ্রুতি, বাল্মীকি এসে তপস্যা করেছেন এখানে, সীতা দেবীও স্নান করেছেন কুণ্ডের জলে। ৩৫০ ফুট উচ্চতাতে শিব ঠাকুর দর্শনের ইচ্ছে এবং প্রকৃতির অমোঘ আকর্ষণে যাত্রীরা ওঠেনও তপোবনের মাথায়।

Naulakha Temple:- ১৩৪৮ বঙ্গাব্দে মন্দির হয়েছে করণীবাগে বালানন্দের। হালকা রক্তিম পাথরে সুন্দর এই মন্দিরটি তৈরি করতে নয় লাখ টাকা খরচ হয়েছিল বলেই এর নাম Naulakha Mandir. মূর্তি তৈরি হয়েচে শ্বেত মর্মরে বালানন্দ ব্রহ্মচারীর আর প্রবেশ পথে naulakha temple নির্মাণকারীনি কলকাতার রাজবধু চারুশীলা দেবীর মূর্তি। Naulakha Mandir সংলগ্ন আশ্রমও তৈরি হয়েছে। ১২ টা থেকে ২টো পর্যন্ত বন্ধ থাকে Naulakha Templeটি. কিছুটা গিয়ে বালানন্দ আশ্রম এবং এই দুইয়ের মাঝখানে যোগমায়া ও কালীমায়ের মন্দির।

Kundeshwari mandir ,kunda, deoghar: - ১৮৪৪-এ স্বপ্নাদেশ পেয়ে রামময় বন্দোপাধ্যায় কুণ্ড থেকে তুলে এনে মন্দির নির্মাণ করেন দেবী কুণ্ডেশ্বরীর। Kundeswari Mandir-এ দেবী চতুর্ভুজা, করিঙ্গাসুরের পিঠে সিংহবাহিনী জগদ্ধাত্রী। জাগ্রত দেবীর মূর্তিটিও সুন্দর। পথেই পড়ে চরকি পাহাড়ে শ্রীশ্রীপ্রভুজগদ্বন্ধু আশ্রম। রয়েছে ১৩৬০ এর টাওয়ার থেকে ৩ কিমি দুরে বমপাস টাউনে নবদূর্গা মন্দির। সিংহের পিঠে দাঁড়িয়ে শ্বেতমর্মরে দেবী দূর্গা সহ নানান দেবতারা রয়েছেন এখানে। দেওয়াল চিত্রে অষ্টমাতৃকারাও স্থান পেয়েছেন। সকাল ছটা থেকে দশটা এবং বিকাল তিনটা থেকে আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে।

Ramakrishna Mission Ashrama, Deoghar:- ক্লক টাওয়ার থেকে ২ কিমি ডাইনে উইলিয়াম টাউনে শিক্ষা, স্বাস্থ্য ও চরিত্র এই তিন ব্রত নিয়ে তৈরি হয়েছে বিদ্যালয় Ramkrishna Mission Ashram এ। সুন্দর প্রকৃতির মাঝে আবাসিক এই বিদ্যালয় Deoghar এর আর এক অন্যতম আকর্ষণ। মন্দিরও হয়েছে শ্রীরামকৃষ্ণ, সারদা মা ও বিবেকানন্দর।

Trikut Pahar :- ক্লক টাওয়ার থেকে দুমকার বাসে বা ট্রেকারে দুমকা রোড ধরে ২০ কিমি গিয়ে Trikut Pahar। বাসে গেলে দুই কিমি মত হাঁটতে হবে এবং ট্রেকারে গেলে নামা যাবে Trikut Hill এর পাদদেশে। পাহাড় চড়া রোমাঞ্চকর এছাড়া রোপওয়েও চলছে Trikut Pahar এর  মাথায়। অরণ্য আর পাহাড়ের যুগলবন্দি বারে বারে আকর্ষণ করে পর্যটকদের Trikut Pahar এ। বিভিন্ন জীবজন্তুর দেখা পাওয়া যায় পাহাড়ের  অরণ্যে। পার্বতী মন্দির, ত্রিকুটেশ্বর মহাদেব, রাম-সীতার চাতাল ও নৈসর্গিক শোভাবর্ধন আকর্ষণ করে পর্যটকদের। গাইড নেওয়া উচিত ৫৫০০ ফুট উচু Trikut বা তিন পাহাড়ের চূড়া অভিযানের সময়ে। তেমনি ক্লক টাওয়ার থেকে ৪ কিমি দুরে কাছারি রোডে অনুচ্চ নন্দন পাহাড়ও জয় করে ফেরা যেতে পারে। ঢাল বেয়ে ৯৫ ধাপ সিঁড়ি বেয়ে উপরে উঠে নন্দনের মাথায় উপভোগ করা যায় মনোরঞ্জন পার্কটিও।

Satsangha, Deoghar:- নন্দনের পথেই ক্লক টাওয়ার থেকে ৩ কিমি দুরে Satsangha Nagar অর্থাত্ Anukulchandra Asrom. ব্যাপক কর্মকাণ্ড চলছে Satsangha Asrom এর চত্বরজুড়ে। ২৭ শে জানুয়ারী ১৯৬৯-এ সমাধিস্থ, মনোরম পরিবেশে ঠাকুরের সমাধিবেদী। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই আশ্রমের মুল কেন্দ্রও Deoghar-এ। ভক্তদের আসা যাওয়া দিনভর চলছে Satsangha, deoghar এও।

How to go Deoghar :-

শিয়ালদা, হাওড়া, কলকাতা স্টেশন থেকে একাধিক ট্রেন দেওঘর যাচ্ছে। দেওঘর যাওয়ার জন্য জসিডি-তে নামতে হয়। আর জসিদি থেকে শাখা রেল, বাস, ট্রেকার ও অটো যাচ্ছে বৈদ্যনাথ ধাম বা দেওঘরে। রাঁচি-বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস, মানডুয়াডি-দেওঘর কাশী বৈদ্যনাথ ধাম এক্সপ্রেস, পুরী-পাটনা এক্সপ্রেস যাচ্ছে দেওঘর। CSTC-র বাস সকাল ৮-০০ টায় ছেড়ে ১১ ঘন্টায় দেওঘর যাচ্ছে কলকাতা থেকে। 

Hotels in deoghar :-
There are Some Information about Deoghar hotels and their contact number. If you need Deoghar hotels Information contact with them about further enquiries about deoghar hotels.

Hotel Gitanjalee, Phone:- 09430319084. Hotel Rajkamal, Phone:- 09234397907/09430719842. Hotel Yatrik, Phone:- 06432-232299/09234742759. Hotel Prava, Phone:- 06432-09334911715. Hotel Siddhartha, Phone:- 06432-234122. Hotel Ganga, Phone:- 09835317086. Hotel Sarita, Phone:- 09234430462. Hotel Jay Shankar, Phone:- 06432-225941. Hotel Jyoti, Phone:- 09431188673. Hotel Sagar, Phone:- 09931335825. Hotel Madhumsla International, Phone:- 09572125815. Hotel Relax, Phone:- 09431396168. Nataraj Vihar, Phone:- 09471125609/09973284410.
একক ভ্রমণ করতে চাইলে টাকা ও সময় দুটোই বাঁচে। বিভিন্ন গাড়ি ভাড়া ৪ ঘন্টার জন্য  অথবা ৩৫ কিমির জন্য ৪০০ থেকে ৬০০টাকা। সারাদিন ৮ ঘন্টার বা ৬০ কিমির জন্য ৭০০ থেকে ৯০০টাকা(AC)। সম্পূর্ণ দিন ১২ঘন্টা ৭৫ কিমি (AC) ১০০০ থেকে ১২০০ টাকা। পর্যটন দপ্তর থেকে গাড়ি ভাড়া পাওয়া যায় এবং ১০০টাকা নাইট হল্টের সুবিধা সহ কিমি প্রতি ৮ থেকে ১০ টাকাতেও গাড়ি ভাড়া পাওয়া যায়।

বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য Usha Kiran Building, 8th floor, Flat No 8A, 12A, Camac Street, Kolkata-17, Phone:- 033-22820601. এ যোগাযোগ করা যেতে পারে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Rameswaram tour guide : রামেশ্বরম ভ্রমণ / Rameswaram, Tamilnadu

Rameshwaram temple :- রাম, রাবণকে নিধন করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে লঙ্কা থেকে ফেরার পথে শিবের পুজা করার সিদ্ধান্ত নিলেন। শি...