Badrinath temple:-
উত্তরাখণ্ডের চামোলি জেলায় অলকানন্দা নদীর তীরে সমুদ্রপৃষ্ঠ থেকে ১০,২৭৯ ফুট উচ্চতায় হিন্দু মন্দির Badrinath খ্রিস্টপূর্ব ১৭০০-৫০০ অব্দে তৈরি হয়েছিল এবং এই মন্দিরটি খ্রিস্টীয় অষ্টম শতাব্দী পর্যন্ত একটি বৌদ্ধবিহার ছিল। আদি শঙ্করাচার্য নবম শতাব্দীতে এটিকে হিন্দু মন্দির রূপে প্রতিষ্ঠিত করেন। এই মন্দিরের স্থাপত্যশৈলীতে, বিশেষ করে প্রবেশদ্বারটি বৌদ্ধবিহারের সাক্ষ্যবহন করে বলে অনেকেই মনে করেন। নবম শতাব্দীতে আদি শঙ্করাচার্য বদ্রীনাথের মূর্তিটি অলকানন্দা থেকে উদ্ধার করে তপ্তকুণ্ডের উষ্ণ প্রস্রবণের পাশে মন্দির তৈরি কোরে প্রতিষ্ঠা করেন বলে দ্বিতীয় আর একটি মত রয়েছে। ভাগবত পুরাণ অনুযায়ী বদ্রীকাশ্রমে শ্রীবিষ্ণু নর ও নারায়ণ ঋষি রূপে আবির্ভূত হয়ে ছিলেন। এছাড়া স্কন্দপুরাণ ও মহাভারতের মতো প্রাচীন গ্রন্থেও বদ্রীনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায়। স্কন্দপুরাণ অনুযায়ী “স্বর্গ, মর্ত্য ও পাতালে যত পবিত্র তীর্থ আছে তারমধ্যে Badrinath এর মতো পবিত্র তীর্থস্থান কোথাও নেই। মহাভারতের মতে অন্য সকল তীর্থে মোক্ষলাভ করতে হলে ধর্মানুষ্ঠানের আয়োজন করতে হয় কিন্তু badrinath এলেই প্রতিটি জীবন মোক্ষ লাভ করতে পারে। ছোট চারধামের এই মন্দির গুলো শৈব ও বৈষ্ণব তীর্থ হলেও, হিন্দু সম্প্রদায়ের সবশ্রেণীর পুণ্যার্থীরা চারধাম মন্দিরগুলিতে পুণ্যার্জনে আসেন। badrinath temple টি উত্তরাখন্ডে অবস্থিত কিন্তু মন্দিরের প্রধান পুরোহিত রাওয়ালরা দক্ষিণ ভারতের কেরলের নাম্বুদিরি ব্রাহ্মণ জনগোষ্ঠীর মধ্যে থেকে নিয়োজিত হয়ে থাকে। badrinarayan এর ৩.৩ ফুট উচু শালগ্রাম শিলায় নির্মিত মুর্তিটি সোনার চাঁদোয়ার নিচে রাখা আছে। দুই হাত উপরে তোলা শঙ্খ ও চক্র ধরা অবস্থায় এবং নিচের দুটি হাত পদ্মাসনে উপবিষ্ট মূর্তির কোলের উপরে। গর্ভগৃহে badrinarayan ছাড়াও রয়েছে কুবের, নারদ, উদ্ধব সহ নর ও নারায়ণ ঋষির মূর্তি। মন্দিরের চারিদিকে মিলিয়ে আরোও ১৫টি মতো দেবদেবী মূর্তি রয়েছে। যার মধ্যে দেবী লক্ষ্মী গরুড় ও নবদুর্গার মুর্তি উল্লেখ্য। মন্দিটিতে লক্ষ্মীনৃসিংহ ও আদি শঙ্কর বেদান্ত দেশিকা সহ রামানুজের মন্দিরও রয়েছে। Badrinath temple এর সকল মূর্তি শালগ্রাম শিলায় তৈরি।
Temperature of Badrinath:-
Yearly temperature of Badrinath ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। শীতে শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং গ্রীষ্মে ৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস বদ্রীনাথের তাপমাত্রা ওঠানামা করে।
Badrinath yatra:-
Perfect time to visits Badrinath মে থেকে জুন এবং অক্টোবর। মে থেকে নভেম্বরেও যাওয়া যেতে পারে জুলাই থেকে আগস্টের বৃষ্টির মৌসম বাদ দিয়ে। মে থেকে নভেম্বর পর্যন্ত সময়ে মন্দিরে থাকেন বদ্রীনাথ এবং অন্যান্য সময়ে যোশীমঠের শীতাবাসে বদ্রীনাথ দর্শন করা যায়।
Badrinath Travel root:-
১) কলকাতা-হরিদ্বার-ঋষিকেশ-দেবপ্রয়াগ-কীর্তিনগর-শ্রীনগর-রুদ্রপ্রয়াগ-গৌচর-কর্ণপ্রয়াগ-নন্দপ্রয়াগ-চামোলী-বিরহী-পিপালকোটি-গুরুগঙ্গা-হেলাং-জোশিনাথ-বিষ্ণুপ্রয়াগ-গোবিন্দঘাট-পাণ্ডুকেশ্বর-হনুমানচটি-শ্রীবদ্রীনাথ।
২) কলকাতা-হরিদ্বার-বারকোট-যমুনেত্রী-উত্তরকাশী-গঙ্গোত্রী-গুপ্তকাশী-কেদারনাথ-পিপালকোটি-বদ্রীনাথ-শ্রীনগর-হরিদ্বার-কলকাতা।
Kolkata to Kedarnat Yatra:-
১) কলকাতা থেকে ট্রেনে হরিদ্বার বা দেরাদুন গিয়ে এক রাত্রি থেকে Tax ভাড়া করে ভোর না হতেই পরের দিন ঋষীকেশ ঘুরে সন্ধ্যায় জোশিমঠ পৌঁছে রাত্রিযাপন করে, পরের দিন ভোরে বদ্রীনাথ দর্শন করে তিব্বতিয় সীমান্ত মানাগ্রাম ঘুরে জোশিমঠে ফিরে আর এক রাত্রিযাপন করে, পরের দিন গুপ্তকাশীর উদ্দেশ্য বেরিয়ে পড়ুন চোপতা হয়ে এবং গুপ্তকাশী এক রাত্রি অতিবাহিত করে পরের দিন ঋষীকেশ বা হরিদ্বারে পৌঁছে এক রাত্রি থেকে কলকাতা ফিরে আসুন। বা গুপ্তকাশী থেকে শোনপ্রয়াগ হয়ে কেদারনাথেও যেতে পারেন।
২) কলকাতা থেকে হরিদ্বার গিয়ে এক রাত্রি থেকে হরিদ্বার থেকে বারকোট গিয়ে দুই রাত্র। বারকোট থেকে উত্তরকাশী দুই রাত্রি থেকে গুপ্তকাশীও দুই রাত্রি থাকতে হবে। গুপ্তকাশী থেকে কেদারনাথে এক রাত থেকে গোবিন্দঘাটে আরও একরাত্রি কাটিয়ে হরিদ্বার পৌঁছে এক রাত থেকে কলকাতা ফিরে আসা।
Badrinath visiting places:-
Tapta kund badrinath :- মন্দিরের ঠিক নিচে গন্ধকের ঔষধিগুণ সম্পূর্ণ একটি উষ্ণ প্রস্রবন রয়েছে। পুণ্যার্থীরা বদ্রীনাথ দর্শনে যাওয়ার আগে, এই কুণ্ডে স্নান করা অবশ্য কর্তব্য বলে মনে করে। এই উষ্ণ প্রস্রবনের গড় তাপমাত্রা ৫৫ ডিগ্রি সেলসিয়াস। মন্দিরের দুটি পুকুরের নাম নারদ কুণ্ড ও সূর্যকুণ্ড
Vasudhara Falls :- বশিষ্ঠ মুনিকে পাপমুক্ত করতে বসুর আট ছেলে অষ্টবসু তপস্যা করেছিলেন এখানে। গঙ্গাদেবীও সন্তুষ্ট হয়ে আটটি ধারায় নেমে এসেছেন। রামধনুর সাত রঙের জলরাশি নামছে বদরী থেকে আট কিলোমিটার দুরে ধর্মশিলায়। ঘোড়ায়-জিপে বা গাড়িতে করে মানার ভোটিয়া গ্রাম পর্যন্ত গিয়ে ১০০০ ফুট উচ্চতার বসুধারাতে যাওয়া যায়, পাহাড় কেটে তৈরী পায়ে চলা সঙ্কীর্ণ পথে।
Mana Village :- এখানের ইন্দো-মোঙ্গোলিয়ান সম্প্রদায় এক সময়ে মানা পাশ ধরে ভারত থেকে তিব্বতে বাণিজ্য করতো এবং এটাই তিব্বতের রাস্তায় শেষ ভারতীয় গ্রাম। এখানের ব্যাসগুহায় মহামুনি ব্যাস বেদ কে চারটি খণ্ডে বিভক্ত করেছিলেন। ব্যাসদেবের মুর্তি, গণেশ গুহা, ঘন্টেশ্বরী মন্দির, পাথরের ভীম পুল এবং কেশবপ্রয়াগ একে একে দেখে নেওয়া যায় বদরী থেকে ৩ কিমি দুরে মানাগ্রামে এসে।
স্বর্গের পথ:- দুর্গমতার কারণে দ্রোপদী মানাগ্রামে, সহদেব লক্ষ্মীবনে, নকুল সহস্রধারায়, অর্জুন চক্রতীর্থে ও সতোপন্থে ভীমের মহাপ্রস্থান ঘটে। এই স্বর্গের পথ যাত্রায় বসুধারা কে দক্ষিণে রেখে নীলকন্ঠের কাছ দিয়ে চামতোলী উপত্যকায় গিয়ে লক্ষ্মীবন হয়ে আরো ১৩ কিমি গিয়ে ১৩০০০ ফুট উচ্চতার বাণধারে প্রথম রাত্রিযাপন। এরপর চক্রাকার উপত্যকা বাণধার থেকে ৮ কিমি গিয়ে চক্রতীর্থে দ্বিতীয় রাত্রিযাপন। আরো ৫ কিমি গিয়ে ভয়ঙ্কর দুর্গমতা মাড়িয়ে ১৬০০০ ফুট উচ্চতায় সতোপন্থ তাল। এই ত্রিকোন তালের তিন কোণে ত্রিদেব ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর বাস করেন।
Sightseeing in Badrinath:-
লক্ষ্মীবদরী, পঞ্চশীলা, পঞ্চধারা, বিষ্ণুর চরণ পাদুকা, শেষনাগের নয়ন, ব্রহ্মকপালে পিণ্ডদান এছাড়াও বামনি গ্রামে অপ্সরা-উর্বশীর মন্দির।
How to go Badrinath:-
হাওড়া থেকে প্রতিদিন দুন এক্সপ্রেস এবং কুম্ভ এক্সপ্রেস মঙ্গল বার ও বৃহস্পতিবার ছাড়াও উপাসনা এক্সপ্রেস হরিদ্বার যাওয়া আসা করছে। এছাড়াও হাওড়া-অমৃতসর/জম্মু রেল লাইনের লক্সারে নেমে লোকাল ট্রেনে বা বাসে ৩০ মিনিটে ১৮ কিমি দুরের হরিদ্বার পৌঁছাতে পারেন। বদরীনাথে নিয়মিত বাস যাচ্ছে হরিদ্বার, ঋষীকেশ, কোটদ্বার ও কর্ণপ্রয়াগ থেকে। এছাড়াও বিভিন্ন গাড়ি ভাড়া করে এই সমস্ত জায়গার থেকে বদ্রীনাথ যাওয়া যায়-Haridwar Taxi Union, Phone:- 09410192179/ Sree Krishna Taxi Service, Phone:- 07947437859/Haridwar Taxi Car Rental, Phone:- 09760375417.
Hotels at Badrinath:-
Hotel Patliputra, Phone:- 09411390340. Hotel Devlok, Phone:- 01381-222212.
Yatri Niwas, Phone:- 01381-222338.হরিদ্বার হোটেলস- BLT International, Phone:- 09759091133. Brij Lodge, Phone:- 01334-226872. Ganga Darshan, Phone:- 01334-224076. Shankar Niwas, Phone:- 01334-227849. Mayur, Phone:- 01334-227586. Mansaravar, Phone:- 01334-226501.
Gyan Niketan, Phone:- 01334-22845062
কেদারনাথ হোটেলস-Dev Dham (Rampur) Phone:- 09759290329.
Raj Palace ( Guptakashi), Phone:- 09557041862.
Himalayan Tourist Lodge (Sitapur), Phone:- 01364 262106.
GMVN (Guptakashi), Phone:- 01364 267221.
Bharat Sebasram Sanga (Ukhimoth), Phone:- 01364264274.
GMVN (Ukhimoth), Phone:- 01364284236.
Devriya (Mastura, Chopta), Phone:- 09456772744.
GMVN (Gopeshwar), Phone:- 01372252468/09568006658
Tapaban Resort( Birohi, Kalpeshwar), Phone:- 01372-260465
উত্তরকাশী হোটেলস- Tourist RH, Phone:- 01374-222271/22. Akash Ganga Hotel, Phone:- 222666. TTMI, Phone:- 22845062.
গঙ্গোত্রীতে হোটেলস- Tourist RH, Phone:- 01377-222221. Tourist reast House, Phone:- 23708004. Diamond, Phone:- 22259639.
বারকোটে হোটেলস- Yatri Niwas, Phone:- 01375-224236 these all are hotels of Badrinath and Badrinath hotels contact number. Contact by Phone with Badrinath hotels and get further information about Badrinath hotels.
Badrinath tour Package form Kolkata:-
Or Contact:-
Tourist Bureau, Lattarao Bridge, Haridwar, Phone:- 01334-224240
Yatra Office, GMVN, Muni-ki-Reti, Rishikesh, Phone:- 0135-2430799/2431793.
Garhwal Mandal Vikash Nigam Ltd, Phone:- 0135-2431783 or 033-22315554
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন