Bethuadahari নামে Wildlife Sanctuary হলেও আসলে এটি একটি Deer Park। ১৬৫ একর এলাকা জুড়ে টিক, অর্জুন, সেগুন, শিরীষ, বাবলা, শিশু, মেহগনি, শেওড়া, ভাঁটের বনভূমিতে আড়াইশোর মত হরিণের বসবাস Bethuadahari তে। শিংহেল হরিণ, চিতল হরিণ ছাড়াও রয়েছে দেশি খরখোশ, বনবিড়াল, হনুমান ও শম্বর Bethuadahari Wildlife Sanctuary তে। বর্ষায় সাপেদেরও দেখতে পাওয়া যায় অভয়ারণ্যে। মিনি চিড়িয়াখানা ও প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রও হয়েছে Bethuadahari-তে। পায়ে পায়ে পুরো করা যায় বনভ্রমণ।
Where is Bethuadahari :-
নদীয়া জেলার কৃষ্ণনগরে অবস্থিত Bethuadahari। Krisnanagar থেকে বহরমপুরের পথে Bethuadahari Rail Station, দুরত্ব ২৮ কিমি। কলকাতা থেকে সড়ক দুরত্ব ১৪৮ কিমি এবং রেল দুরত্ব ১২৮ কিমি Bethuadahari র।
How to go Bethuadahari :-
ভাগীরথী এক্সপ্রেস, লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদহ থেকে এবং কলকাতা চিৎপুর ছেড়ে কৃষ্ণনগর হয়ে সাড়ে তিন ঘন্টায় বেথুয়াডহরি যাচ্ছে। বাস যাচ্ছে কলকাতা থেকে CSTC, SBSTC, NBSTC, Private-পলাশী, বহরমপুর ছাড়াও উত্তর বঙ্গের দিগ্বিদিকের জাতীয় সড়ক ৩৪ ধরে বেথুয়াডহরি হয়ে। কৃষ্ণনগর থেকেও সরকারি বেসরকারি বাস যাচ্ছে বেথুয়াডহরি ঘন্টা দেড়েকে। রেল স্টেশন থেকে ১ কিমি দুরে NH34 এ বেথুয়াডহরি অভয়ারণ্য। সকাল ৮টা থেকে বিকাল ৪টে পর্যন্ত বেথুয়াডহরি অভয়ারণ্য খোলা থাকে।
Hotels in Bethuadahari :-
There are some Information about Bethuadahari Accommodation, if You need accommodation or Bethuadahari Hotels contact by this Information.
চন্দ্রালোকিত জ্যোৎস্নায় রেস্টহাউসের দরজায় হরিণের যাওয়া আসা শিহরণ তোলে দেহমনে। সকাল ৭ টায় এবং বিকাল ৩টেয় হরিণের খাবার খেতে আসার দৃশ্যও চমকিত করে। গ্রীষ্মকাল বাদে যে কোনো ছুটির দিনে ঘুরে আসুন বেথুয়াডহরি। থাকার জন্য জাতীয় সড়কের ধারে বেদুইন আর আধা কিমি ভিতরে কটেজ আছে। খাবারের ব্যবস্থা নিজ উদ্যোগে করতে হয়। ২ নম্বর রেস্ট হাউসটি থাকার জন্য বেছে নেওয়া উচিত হবে, যোগাযোগ:- DFO, Nadia-Murshidabad Division, Krisnanagar, Nadia, Fax:- 03472-252362. ডে-সেন্টার হয়েছে জাতীয় সড়কে WBTDC-র আহার্য পাওয়া যায়। এছাড়া স্টেশনের কাছে জলযোগ বা ডলফিন বেছে নিতেই পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন