Translate into your language

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

Tarakeswar : tarakeswar tourist spots / তারকেশ্বর ভ্রমণ

Tarakeswar :- 
হুগলি জেলার এই Tarakeswar Temple এর ইতিহাস অতি প্রাচীন। কিংবদন্তি অনুযায়ী, বিষ্ণুদাস নামে জনৈক শিবভক্ত অযোধ্যা থেকে হুগলিতে এসে সপরিবারেই সেখানে বসবাস শুরু করেন। কিন্তু স্থানীয় লোকজন তাঁকে সন্দেহের চোখে দেখতেন। খানিকটা একঘরে হয়েই বাস করতেন বিষ্ণুদাস। পরিস্থিতি এমনটাই হয়ে দাঁড়ায় যে, বিষ্ণুদাসকে স্থানীয় মানুষ বাধ্য করে কঠিন পরীক্ষা দিয়ে প্রমাণ করতে যে, তিনি সৎ মানুষ। বিষ্ণুদাসকে তপ্ত লোহার একটি দণ্ডকে খালি হাতে ধরতে বলা হয়। তিনি তা-ই করেন। এতে তিনি গুরুতর আহত হন। সেই সঙ্গে মনে গভীর যন্ত্রণা অনুভব করতে থাকেন। তিনি তাঁর ইষ্টদেবতা মহাদেবকে ডাকতে থাকেন এই পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য।
কয়েকদিন পরে বিষ্ণুদাসের ভ্রাতা স্থানীয় জঙ্গলে এক আশ্চর্য বিষয় লক্ষ্য করেন। তিনি দেখেন, গরুরা প্রতিদিন জঙ্গলের একটি বিশেষ স্থানে গিয়ে দুধ দিয়ে আসে। তিনি এই স্থানে গিয়ে একটি পাথর দেখতে পান।
এই সময়েই বিষ্ণুদাস স্বপ্নাদেশ পান যে, জঙ্গলে তাঁর ভাইয়ের দেখা ওই পাথরটিই মহাদেবের তারকেশ্বর রূপ। সেখানে বিষ্ণুদাস একটি মন্দির নির্মাণ করেন। এবং সেই স্থানই Tarakeswar Dham নামে পরিচিত হয়।
সময়ের সঙ্গে সঙ্গে Tarakeswar Mandir টি অনেকবার নির্মিত ও পুনর্নির্মিত হয়েছে। বর্তমান Tarakeswar Temple টিও বেশ প্রাচীন। অনাদি স্বয়ম্ভু ভগবান আদিনাথ খুবই জাগ্রত আর আছেন বাসুদেব, দ্বিমতে ব্রহ্মা। দেশ-দেশান্তর থেকে তীর্থযাত্রীরা আসেন, বিশেষ করে শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে। আর আসেন, শ্রাবণের প্রতি সোমবার বাঁক কাঁধে খালি পায়ে হেঁটে শেওড়াফুলি হয়ে গঙ্গার জল নিয়ে পুণ্যার্থীর দল। মন্দির লাগোয়া দুধপুকুরে স্নানে পুণ্যার্জন হয় বর্তমানে ব্যাপক সংস্কার হয়েছে Dudh Pukur। দুধপুকুর লাগোয়া রাজবাড়ীটিও দেখে নেওয়া যায়।
How to go tarakeswar :-
হাওড়া থেকে সারাদিন ২৪ জোড়া লোকাল ট্রেন যাচ্ছে Tarakeswar. Tarakeswar থেকে হাওড়া ফেরার শেষ ট্রেন ছাড়ে ১০-২৫ মিনিটে। দুরত্ব ৫৮ কিলোমিটার ও ১ ঘন্টা ৪০ মিনিটের রেলযাত্রা। CSTC-র আরামবাগের বাসও যাচ্ছে শহীদ মিনার থেকে তারকেশ্বর হয়ে। Tarakeswar থেকে বাসে ২৮ কিলোমিটার দূরের আরামবাগ হয়ে Kamarpukur ৪৫ কিমি ও Jayrambati ৫১ কিমি ঘুরে নেওয়া যায়।

Hotels in tarakeswar :-
Tarakeswar Municipal Guest House, Call:- 276330. WBTDC-র Tarakeswar Tourist Lodge, Guest House Rd, Ward-7, Call:- 279332/22488271/2236440. Station Rd-এ Kanoria Atithi Bhawan, Call:- 276297. রেল স্টেশনের বিপরিতে বাসস্ট্যান্ডেের পাশে Tarakeswar Super 

Kamar pukur :-
কলকাতা থেকে ২০৪, তারকেশ্বর থেকে ৪৫, Arambag থেকে ১৬ কিমি দুরে Kamar Pukur. মানিক রাজা অস্ত্র তৈরি করতে কামার এনে বসতি তৈরি করান সুখলালগঞ্জে। কামারেরা সেখানে পুকুর খনন করেন, যে কারণে জায়গাটির নাম হয় কামার পুকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান  ঢেঁকিশালে ১৯৫২ সালের ১১ই মে, আচার্য নন্দলাল বসুর পরিকল্পনায় ৪৫ ফুট উঁচু অনন্য সুন্দর মন্দির তৈরি হয়েছে Kamarpukur এ। সেই মন্দিরের মুর্তিটি তৈরি হয়েছে শ্বেতপদ্ম-আসীন Shree Ramkrisna এর। এই মন্দিরের বামে রঘুবীর মন্দির। যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুজা করতেন এবং শ্রীরামকৃষ্ণের নিজের হাতে লাগানো আম গাছও রয়েছে। Shree Ramkrisna Math গ্রীষ্মকালে ৬টা থেকে ১১টা এবং বিকাল ৪টে থেকে ৯টা পর্যন্ত খোলা থাকে। শীতের সময় খোলা থাকে সকাল ৬-৩০ টা থেকে ১১-৩০টা পর্যন্ত এবং বিকাল ৩-৩০টা থেকে ৮-৩০টা পর্যন্ত। মঙ্গলারতি দেখার বিশেষ ব্যবস্থা থাকে ভোর ৪-০০/৪-৩০ থেকে গ্রীষ্ম ও শীতে। প্রবেশ দ্বারে যোগী শিব মন্দির। প্রচলিত মতানুযায়ী, এই শিবলিঙ্গ থেকে বিকীর্ণ দ্যুতিতে চন্দ্রমণি দেবির গর্ভে শ্রীরামকৃষ্ণদেবের জন্ম। মঠের পাশাপাশি ডানদিকে লাহাবাবুদের বাড়ি, পাঠশালা, গোপেশ্বর শিব মন্দির, সীতানাথ বাবুর বাড়ি, ঠাকুরের ভিক্ষামাতা ধনী কামারনীর বাড়ি, চিনু ঠাকুরের বাস্তুভিটে ও অতিথি ভবন ছাড়িয়ে ভূতের শ্মশান। এগুলো হাঁটিহাঁটি পা-পা করে ১ ঘন্টায় দেখে নেওয়া যায়। দর্শন নয় অনুভূতি-ই, Kamarpukur Tour এ মূল্যবান। ফাল্গুন মাসে ঠাকুরের জন্মতিথিতে ১৫ দিনের মেলাও বসে Kamarpukur-এ।

How to go Kamar pukur:-

কামারপুকুরের কাছাকাছি রেল স্টেশনের নাম Goghat। হাওড়া থেকে গোঘাট লোকালে Goghat Station এ নেমে টোটো, রিকশা ভ্যান করে Kamarpukur Math-এ পৌঁছে জান।
হাওড়া থেকে আরামবাগ লোকালে করে Arambag Station এ নেমে সেখান থেকে কামারপুকুরের বাস পাবেন। হাওড়া থেকে তারকেশ্বর লোকালে Tarakeswar Station এ পৌঁছে Tarakeswar Busstand থেকে পেয়ে যাবেন বহু কামারপুকুরের বাস।

Kamar pukur by bus :-

কলকাতার ধর্মতলা বাসস্ট্যাণ্ড থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি (CSTC /SBSTC)বাস যাচ্ছে Kamarpukur।
তারকেশ্বর থেকে বাসে Arambag হয়ে কামারপুকুর। আরামবাগ থেকে বাস, বিভিন্ন প্রাইভেট গাড়ী পাওয়া যায় Kamarpukur যাওয়ার জন্য।
Bisnupur থেকে Kamarpukur বাস পাওয়া যায়।
বর্ধমান থেকে বাসে করে আরামবাগ, আরামবাগ থেকে বাসে কামারপুকুর। দূর্গাপুর থেকে বাসে বাঁকুড়া, বাঁকুড়া থেকে বাসে কামারপুকুর।
মেদিনীপুর থেকে বাসে রামজিবনপুর-খিরপাইরোড-ইন্দাস রোড-কতুলপুর এবং কতুলপুর থেকে বাসে কামারপুকুর।


Hotels in Kamar pukur:-

শ্রীরামকৃষ্ণ মঠের গেস্টহাউসে, চারচালা ঘরের আদলে ডর্মিটরি নিয়মে দুই শত বেডের অতিথি ভবন ও মেঝেতে থাকার ব্যবস্থা সহ Yatri Niwas। সকালে-বিকাল চা ও দুপুর-রাতে অন্নভোগ পাওয়া যায়। ৯-৩০টার মধ্যে কুপন সংগ্রহ করলে ১১-৩০ টায় অন্নভোগ পাওয়া যায় প্রণামী প্রথায় Yatri Niwas থেকে। মঠে থাকতে গেলে অনুমতি প্রয়োজন President Maharaj, Sri Ramkrisna Math, Kamarpukur, Hooghly, Pin-712612. Call:- 03211-244221 or 03244-244763 or (+91)7872800844. (ফোন করুণ সকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে)
এছাড়া পর্যটকদের জন্য বেসরকারি ভাবে বিভিন্ন থাকার ব্যবস্থা আছে:- রিলাক্স লজ, ফোন:- 244699/9434345328. গদাধর লজ, ফোন:- 244041/9733520904. কামার পুকুর ট্যুরিস্ট লজ, ফোন:- 244276. জেলা পরিষদের বাংলো, হুগলি জেলাপরিষ, ফোন:- 26802681.

Jayrambati :-
শ্রীরামকৃষ্ণদেবের সহধর্মিণী সারদা মায়ের জন্মস্থান ভক্তদের এক মহান তীর্থে পর্যবসিত হয়েছে Jayrambati। মাতৃমন্দির ও মায়ের মূর্তি হয়েছে Jayrambati তে। প্রতিবছর অক্ষয় তৃতীয়ায় মহাসমারোহে পালিত হয় মন্দির প্রতিষ্ঠা দিবস। ১৯২৩ এর ১৯ শে এপ্রিল অক্ষয় তৃতীয়ায় প্রতিষ্ঠা হয় মাতৃমন্দির। অক্টোবর থেকে মার্চ ৪-৩০ থেকে ১১-০০ এবং ৩-৩০ থেকে ৮-০০ পর্যন্ত মন্দির খোলা থাকে। এপ্রিল থেকে সেপ্টেম্বর ভোর ৪ টে থেকে ১১ টা এবং বিকাল ৪ টে থেকে ৮ টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ১৯১৬-১৯২০ পর্যন্ত মায়ের বাসগৃহ অর্থাত্ নতুন বাড়ি এবং ১৮৬৩ থেকে ১৯১৫ পর্যন্ত মায়ের বাসগৃহ বা পুরানো বাড়ি আছে এখানে। নতুন বাড়ি লাগোয়া মায়ের ব্যাবহারিত পূণ্যিপুকুর, পুকুর পাড়ে মায়ের কুলদেবতা সূন্দর নারায়ন ও শীতলা মন্দির কিছুটা দুরে মায়ের গঙ্গা ঘাট। এছাড়া রয়েছে গলিপথে গ্রামের ভিতরে দেবি সিংহবাহিনী। সিংহবাহিনীর মাটি আজও ধন্বন্তরি নানান ব্যাধির উপশমে। ১৯৮৫ তে রামকৃষ্ণ-বিবেকানন্দ মিশন পরিচালিত বিবেকানন্দ মঠ তথা নরনারায়ণ মন্দির জয়রামবাটিতে হয়েছে। প্রতিদিন ১১-৩০ থেকে ১২টায় পাঁচ বছরের কম বয়সী বালকদের দেবতা জ্ঞানে পুজার প্রথা বা কুমার পূজার ব্যবস্থা করা হয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কুমার নির্বাচনে অংশগ্রহণ করা যায়। সকাল ৭ টা থেকে ১২ টা এবং বিকাল ৪ টে থেকে ৮ মন্দির খোলা থাকে।

How to go Jayrambati:- কামার পুকুর থেকে ৬ কিলোমিটার দুরে Jayrambati। কামার পুকুর থেকে বাস-মিনিবাস-রিকশায় Jayrambati যাওয়া যায়। তারকেশ্বর-আরামবাগ-বিষ্ণুপুর-বাঁকুড়া থেকেও ঘনঘন বাস আসছে Jayrambati তে। শহীদমিনার থেকে বাস যাচ্ছে আধা ঘন্টা অন্তর অন্তর Kamarpukur/Jayrambati। ডানলপ ব্রিজ থেকে বাস পাওয়া যায় কামারপুকুর-জয়রামবাটির। Bisnupur থেকেও বাসে Kamarpukur-Jayrambati ঘুরে নেওয়া যায়। বাস আসছে জয়রামবাটিতে দূর্গাপুর, বর্ধমান, শুশুনিয়া সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। শীতের ছুটিতে কলকাতা থেকে একদিনের Package Tour এ Tarakeswar-Kamarpukur-Jayrambati ঘুরে ফেরার ব্যাবস্থা করে  West Bengal Tourism. 

Hotels in Jayrambati :-
মাতৃমন্দিরের যাত্রীী নিবাস, শ্রীশ্রী মাতৃমন্দির, জয়রামবাটি, বাঁকুড়া:- 722161, Call:- 244222 এর অধ্যক্ষ মহারাজ কে আবেদন করতে হয়। সকাল নটার আগে দুুুপুরের অন্নভোগের জন্য অগ্রিম কুুুপন সংংগ্রহ করতে হয় প্রণমী দিয়ে। বিবেক মিশনের রেস্টহাউসে থাকা ও প্রসাদ পাওয়ার ব্যবস্থা সহ। যোগাযোগ:- The Secretary, Ramkrisna-Vivekananda Mission, 7 River Side Rd, Barrackpur, 24 Parganas(N), Call:- 25945025.
Privet Hotels:- Ma Sarada Yatri Niwas, new Matri Mandir, Call:- 03244-244619/9800427575. Sarada Tourist Lodge , ডর্মিটরি, ফোন:- 22107954. নীলাচল লজ, ফোন:- 03244-244268 সহ অন্যান্য।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Rameswaram tour guide : রামেশ্বরম ভ্রমণ / Rameswaram, Tamilnadu

Rameshwaram temple :- রাম, রাবণকে নিধন করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে লঙ্কা থেকে ফেরার পথে শিবের পুজা করার সিদ্ধান্ত নিলেন। শি...