Pondicherry:-
সমুদ্র সৈকতও নেই, নেই যথেষ্ট আধুনিকতায় সাজানো বালুকাবেলায় হোটেল-রিসর্টও। তবুও যেন পর্যটকদের প্রাণের পিপাসা Ponicherry। উত্তর থেকে দক্ষিণে বয়ে চলা খাল কে সীমানা ধরে সুমুদ্রের পাড়ে তৈরি হয়েছিল ফরাসি সাদা শহর আর খালের দক্ষিণ পাড়ে স্থানীয়দের কালো শহর। সাদা শহরেই তৈরি হয়েছে স্বাধীনতা, সাম্য ও মৈত্রীর প্রতীক Sri Aurobindo Ashram.
Weather in pondicherry:-
General weather of Pondicherry
শীতের তেমন প্রভাব নেই বললেই চলে পন্ডিচেরিতে। এই সময় তাপমাত্রা সর্বোচ্চ ২১ ডিগ্রি এবং গ্রীষ্মকালে ৩৭ ডিগ্রি সেলসিয়াস মত। জানুয়ারী, ফেব্রুয়ারী মাসে শরতের অনুভূতি পাওয়া যায় এবং শীতে সাধারণ সুতি পোষাকেই বেড়িয়ে নেওয়া যায় Pondicherry.
Places to visits in pondicherry:-
Sri Aurobindo Ashram :-১৯০৯-এ আলিপুর বোমা মামলার অভিযুক্ত বিপ্লবী শ্রীঅরবিন্দ ঘোষ সাক্ষ্যপ্রমাণের অভাবে ব্রিটিশ জেল থেকে মুক্তি পেয়ে গিয়ে রাজনীতি থেকে আধ্যাত্মিকতায় মনোনিবেশ করে ব্রিটিশ শাসনের ভারত ছেড়ে ফরাসি উপনিবেশ Pondicherry-তে ১৯২৬ সালে গড়ে তুললেন আধ্যাত্মিকতা ও যোগশিক্ষা কেন্দ্র Sri Aurobindo Ashra. সেই থেকে প্রতিবছরই জানুুয়ারিতে আন্তর্জাতিক যোগ উসব অনুষ্ঠিত হচ্ছে Pondicherry-তে। নারী-পুরুষ মিলে হাজার কয়েক আবাসিকদের নিয়ে এলোমেলো ভাবে ৪০০ বাড়িতে চলছে Sri Aurobindo Ashram-এর রোজকার ক্রিয়াকলাপ। জ্ঞান-ভক্তি-কর্ম-যোগ অভ্যাসের মাধ্যমে বিশ্ব মানব জাতিকে স্বয়ংসম্পূর্ণ করে তোলাই প্রধান উদ্দেশ্য Ashram-টির।
শহরের পথের ধার দিয়ে খাল আর সাগরের মাঝখানে সারি দিয়ে দাড়ানো ভিলার মতো ছাই রঙের বাড়ি গুলোই Ashram। বাড়ি গুলোর সামনের ফুলের বাগানের সামনে দিয়ে বয়ে চলেছে সুমুদ্র। বাস ও রেল থেকে দুই কিমির মত দূরত্বে Ru De Marine-এ ডুপ্লেক্সের বাস ভবনে অরবিন্দ সোসাইটির Sri Aurobindo Ashram-টি দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তিন বছরের ছোট শিশুদের প্রবেশ নিষেধ রয়েছে।
Samadhi of Sri Aurobindo:- ১৯৫০ খ্রিস্টাব্দের ৫ই নভেম্বর শ্রীঅরবিন্দ এবং ১৯৭৩ খ্রিস্টাব্দের ১৭ই নভেম্বর দেহ রেখেছেন শ্রীমা। দুই কক্ষ পদ্ধতিতে Sri Aurobindo এর Samadhi-র উপরেই শ্রী মাকে সমাধিস্থ করা হয়েছে। শ্রীঅরবিন্দ থাকতেন যে ঘরে, সেই ঘরের উঠানে সেবাবৃক্ষের নিচে। যে ঘরে শ্রীঅরবিন্দ সিদ্ধিলাভ করেন রিসেপশন থেকে বিশেষ অনুমতি নিয়ে দেখে নিতে পারেন সেই ঘরটিও। ২১শে ফেব্রুয়ারি ১৯৭৮ শ্রী মায়ের জন্মদিন, ৪ঠা এপ্রিল ১৯১০ শ্রী অরবিন্দের পন্ডিচেরি আসা, ২৪শে এপ্রিল ১৯২০ শ্রী মায়ের পন্ডিচেরি আসা, ১৫ই আগস্ট ১৮৭২ শ্রীঅরবিন্দের জন্মদিন, ১৭ই নভেম্বর ১৯৭৩ মায়ের পরলোক গমন, ২০ শে নভেম্বর ১৯৭৩ শ্রী মায়ের সমাধি, ২৪শে নভেম্বর ১৯২৬ শ্রীঅরবিন্দেরের পূর্ণ সিদ্ধিলাভ, ডিসেম্বরের ১ ও ২-এ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, ৫ই ডিসেম্বর ১৯৫০ শ্রীঅরবিন্দের তিরোধান, ৯ই ডিসেম্বর ১৯৫০ শ্রীঅরবিন্দের তিরোধানের দিন গুলিতে উসবে মেতে ওঠে পুডুচেরী।
Sea Beach:-
শহরের পূর্ব দিকে বঙ্গোপসাগরের Sea Beach-এর ২৮৪ মিটার লম্বা কংক্রিটের জেটি থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা এক অনন্য অভিজ্ঞতা। উত্তর দিকে শ্রীমায়ের স্মৃতি বিজড়িত টেনিস কোর্ট এবং দক্ষিণ দিকে চিলড্রেন পার্ক রেখে Duplexis-র মুর্তি এবং পার্ক গেস্ট হাউসে শেষ হয়েছে দেড় কিলোমিটার দীর্ঘ Goubert Avenue.বীচ রোডেই তৈরি হয়েছে ফরাসিদের হাতে প্রথম বিশ্বযুদ্ধে নিহত বীর সেনা নায়কদের স্মরণে ওয়ার মেমোরিয়াল। ১৪ ফুট উচু গান্ধী মুর্তটি ঘেরা রয়েছে প্রথম বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে তৈরি করা ৮ টি মনোলিথ পিলার দিয়ে। গান্ধীজীর সামনেই মুখোমুখি জওহরলাল নেহরু। আকাশবাণী পুডুচেরি কেন্দ্রটি রয়েছে ২৯ মিটার লম্বা লাইট হাউসের পাশেই।
Auroville:- দক্ষিণ আর্কট জেলায় ১৯৬৮ খ্রিস্টাব্দ ২৮শে ফেব্রুয়ারি ভারতের রাষ্ট্রপতির উপস্থিতিতে ১২৪ দেশের প্রতিনিধিরা মিলে নিজের দেশের মাটি দিয়ে Auroville বা City of Dawn-স্থাপন শুরু করেন। নগরী তৈরির দায়িত্ব পড়ে ফরাসি স্থপতি রগার অঙ্গারের উপরে। সারা ভারতের পৃষ্ঠপোষকতায় ইউনেস্ককোর অর্থানুকূল্যে ১২৬ দেশের সহযোগিতায় তৈরি হয়েছে আন্তর্জাতিক নগর পুডুচেরি। কৃষি, শিক্ষা, উন্নয়নমূলক কাজকর্ম এবং কম্পিউটার, হ্যান্ডিক্রাফটস শিক্ষার এক অনবদ্য উদাহরণ Aroville.
Matrimandir, Auroville- ১২০ বছরের পুরানো Divine Tree-এর ছায়ায় ফরাসি স্থপতি Roza Andhdra-র এক অনবদ্য সৃষ্টি অরোভিলের Matrimandir. সিঁড়ি বেয়ে পথ চলে গেছে গোলার্ধের মেডিটেশন সেন্টারে। জার্মানি থেকে আনা দুটি কাঁচে, আলো প্রতিফলিত হয়ে ৬০০ কেজির ক্রিস্টালে বিচ্ছুরিত হয়ে, আলোয় আলোয় ভরে উঠছে বিদ্যুত্ বিহীন Matrimandir. একা Matrimandir দেখতে গেলে অনুমতি নিতে হয় রিসেপশন সেন্টার থেকে। শ্রী অরবিন্দ আশ্রম অটোকেয়ার প্রতিদিন ২-৩০শে Cottage Complex থেকে ২৫ জন যাত্রী নিয়ে অরোভিল দেখাতে যায়। Matrimandir-এর পাশের অ্যাম্পিথিয়েটার অডিটোরিয়ামে মাইক ছাড়াই বক্তব্য পৌঁছে যায় ৩০০০ যাত্রীর কাছে। ভারত নিবাস প্যাভিলিয়নে ভারতীয় সংস্কৃতির আসর বসে এবং গবেষণাও চলছে ভারতীয় ভাষার উপরে এর পাঠাগারে। অরোভিলের ইনফরমেশন সেন্টার বা রিসেপশন ভারত নিবাসে রয়েছে। হস্তজাত হরেক রকম জিনিস কিনতে পাওয়া যায় ছড়িয়ে ছিটিয়ে থাকা Biutique of 'Auroville থেকে। প্যাকেজ ট্যুরে অরভিল দর্শনে ঘাটতি থেকে যাবে, তাই একক ভাবেই যাওয়াই ভালো।
Chunnambar Boat House:- নদী ও সাগরের জলে তৈরি ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে সুন্দর বোটে ভেসে বেড়ানো যায় অনন্য সুন্দর পরিবেশে Chunnambar Boat House গিয়ে প্রতিদিন ৯টা থেকে ৫টা পর্যন্ত। নিরালায় ডবল বেডের ঘরও ভাড়া পাওয়া যায় Boat House-এ সবুজে ঢাকা ব্যাকওয়াটারের পাড়ে। শীতে পরিযায়ী পাখিদের পাখার স্বাধীনতায় হারিয়ে যাওয়া অসম্ভব কিছু নয়ও Chunnambar Boat House-এ ঘুুুরতে গিয়ে। যোগাযোগ Pandicherry Tourism, ফোন:- 2600194/2600816.
Package tour for Pandicherry:-
সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত পুডুচেরি ও অরভিল দর্শনে খরচ জনপ্রতি 300-400 টাকার মধ্যে। ছুনাম্বার নদীর বোট হাউসে বোটিং-এর সাথেসাথে হাইড্রপ্লেন, কায়াক-এর ব্যবস্থা করে পর্যটন দপ্তর। এছাড়া আশ্রমের গাড়িও প্যাকেজে রবিবার ছাড়া প্রতিদিন সমাধি মন্দির থেকে ৮-৩০শে বের হয়ে ঘন্টা তিনেকে আশ্রমের বিভিন্ন দপ্তর ঘুরিয়ে আনে। এছাড়া পর্যটন দপ্তর ৮ দিনের প্যাকেজে ব্যাঙ্গালোর/গোয়া, কন্যাকুমারী, সাতদিনের দক্ষিণ ভারত সফর, আট দিনের আর একটি সফরে কেরল ও তামিলনাড়ু ভ্রমণে নিয়ে যায় পুডুচেরি থেকে। যোগাযোগ Director of Tourism, Government of Puducherry, 40 Goubert Avenue- 605001, Call:- 0413- 2339497/2334575, Fax:- 3258389.
How to go Puducherry:-
হাওড়া থেকে হাওড়া পুডুচেরি এক্সপ্রেস যাচ্ছে পুডুচেরি। খড়্গপুর থেকে খড়্গপুর-ভিল্লুপুরম এক্সপ্রেসে ভিল্লুপুরম পৌঁছে পুডুচেরি যাওয়া যায়। চেন্নাই পৌঁছে এগমোর থেকে প্যাসেঞ্জার ট্রেনে চেঙ্গেলপাট্টু-তিনদিভনম-ভিল্লুপুরম গিয়ে পুডুচেরি যাওয়া যায়। তিরুপতি ছেড়ে তিরুট্টানি-নিউ কাঞ্চীপুর-চেঙ্গেলপাট্টু-তিনদিভনম গিয়ে পুডুচেরি যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেন।
TTC-র বাস যাচ্ছে চেন্নাইয়ের প্যারিস কর্নার থেকে পুডুচেরি। এছাড়া প্রাইভেট শীততাপ নিয়ন্ত্রিত বাস যাচ্ছে এখান থেকে প্রতিমুহূর্তে।
Hotel in Puducherry:-
There are some pondicherry hotels Information and pondicherry hotels contact number.
1) Government Tourist Home, Call:- 2358276-78.
2) Park, Call:- 2233644.
3) Sea Side, Call:- 2336494.
4) TTMI, Call:- 22845062.
5) Yatri Nivas, Call:- 2203474.
6) Youth Hostel, Call:- 2237495.
7) Hotel Mass, Call:- 4207001.
8) Sri Saptagiri, Call:- 2204856.
9) Minakshi Inn, Call:- 2206966.
10) Raj Residancy, Call:- 2202201.
11) Elegant, Call:- 22107954.
12) Ajantha, Call:- 2338898.
13) Aruna, Call:- 2337756.
14) Promenade, Call:- 2227750.
15) Lotus Bay View, Call:- 2223999.
16) Ajanta Sea View, Call:- 2349032.
17) Shanthi, Call:- 2336473.
18) Mother Sea View, Call:- 2225999.
19) Labourdonnais, Call:- 2225828.
20) Anandha Inn, Call:- 2330711/2330714.
***All these are cheapest Hotel in Puducherry. Pandicherry tour guide
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন