Nagaland যেতে Inner Line Permit লাগে। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ ভোটার কার্ড, রেশন কার্ডের জেরক্স কপি সহ নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হয় সাতদিন আগে। নাগাল্যান্ড যাওয়ার জন্য প্রাথমিকভাবে সাত দিনের অনুমতি পাওয়া যায়।
যোগাযোগ: Deputy Resident Commissioner, Nagaland House, 11 Shakespeare Sarani, Kolkata-71, Call:- 033-22825247/1966.
Or, Assistant Resident Commissioner, Nagaland House, Nongrim Hills, Shillong-3, Call:- 252083/ Guwahati, Call:- 0361-2332158.
Or, Deputy Resident Commissioner, Nagaland House, 29 Aurangazed Road, New Dehli, Call:- 23012296. Or, Deputy Commissioner, Dimapur, Call:- 03862-226530/Khohima, Call:- 0370-2290666/Mokokchung, Call:- 0369-2226231. প্রয়োজনে DC থেকে নবীকরণ করে ILP-এর মেয়াদ বাড়িয়ে নেওয়া যায়। আর মণিপুরের ভ্রমণাথীরা SDO, Imphol-এর কাছ থেকে জাতীয় সড়ক ধরে নাগাল্যান্ড যাওয়ার পারমিট করে যেতে পারেন কোহিমায়। কোহিমায় পৌঁছে DC-এর থেকে নতুন করে আন্তঃরজ্য ILP করে নেওয়া যায়। আর বিদেশিদের Restricted Area Permit এর জন্য Secretary, Ministry of Home Affairs, Government of India, North Block, New Delhi-110001 কে বা FROC- Delhi, Kolkata, Mumbai বা Chif Immigration Office. Chennai কে নাম, জীবিকা, জন্মসাল, স্থান, যাওয়ার কারণ ও থাকার সময় সীমা বিস্তারিত লিখে আবেদন করতে হয়। প্রাথমিকভাবে দশ দিনের, প্রয়োজনে আরো দশ দিনের অনুমতি পাওয়া যায়।
How to go Nagaland:-
বাস যাচ্ছে Nagaland ও অসম রাজ্য পরিবহনের গুয়াহাটি থেকে ডিমাপুর নাগাল্যান্ডের বিমানবন্দরে। ডিমাপুর থেকে NH39 ধরে ৭৪ কিমি দুরে কোহিমায় সকাল থেকে ঘন্টায় ঘন্টায়। ট্যাক্সি ও জিপ যাচ্ছেও ডিমাপুর থেকে কহিমা। চুমুকেডিমা চেকপোস্টে ILP দেখাতে হয়। তার পরেই পথ উঠে গেছে পাহাড়ে। ডিমাপুর-মণিপুর বাসেও কোহিমায় যাওয়া যায়। কলকাতার যাত্রীদের গুয়াহাটি পৌঁছে ইন্টার সিটি এক্সপ্রেস বা সরাসরি বাসে কোহিমা বা ডিমাপুর গিয়ে বাসে কোহিমা যাওয়াই সহজ হবে।
ট্রেন যাচ্ছে অসমের গুয়াহাটিতে ভারতের বিভিন্ন জায়গা থেকে। হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গুয়াহাটি যাচ্ছে। গুয়াহাটি থেকে ডিমাপুর যাচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস।
এয়ার ইন্ডিয়ার বিমান কলকাতা থেকে ডিমাপুর যাচ্ছে। গুয়াহাটি থেকেও বিমান যাচ্ছে ডিমাপুর। আবার কলকাতা থেকে ইম্ফলে গিয়েও সড়ক পথে কোহিমা যাওয়া যায়।
Places to visits in Nagaland:-
nagaland tourist places are
Kohima:-
বৈচিত্র্যময় কোহিমার পর্যটক আকর্ষণ বহুবিধ। kohima শহরের মুল আকর্ষণ কোহিমা সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত ১৪২১ জন ব্রিটিশ মিত্রশক্তির সৈনিক ঘুমিয়ে আছে শান্তিতে। জাপানি সহযোগিতায় নাগাদের পৃষ্ঠপোষকতায় আজাদহিন্দ বাহিনীর মুক্তি সংগ্রাম ঘটেছিল kohima য়। যদিও পাথরের গায়ে বিকৃত সত্য খদিত ব্রিটিশদের ভাষায়- Here Invention of India by Japan was halted, April 1944. কোহিমা বাজারের পথের দুপাশে গড়ে উঠেছে কাঠের এক তলা বাড়ি। তারই মাঝে ইমারত মাথা তুলেছে ফাঁকে ফাঁকে। বাঙালি, পাজ্ঞাবি, নাগা ও মণিপুরিরা দোকান সাজিয়ে বসেছে। সাপ, ব্যাঙ, বাঁদর সবই খায় নাগারা। রাইস বিয়ার এদের প্রিয় পানীয়। বাঁশের কোঁড় ও মাশরুম প্রিয় খাদ্য। বাজার রেখেই লোকালয়, স্কুল, কলেজ, ক্লাব তৈরি হয়েছে ইনডোর গেমের ব্যাবস্থা সহ। শিক্ষকতার কাজে রয়েছেন বাঙালি, অসমিয়ারা এবং প্রতিরক্ষার কাজে পাঞ্জাবি। বাঙালির কালীপুজো-দুর্গাপুজো পৌঁছেছে কোহিমায়, প্রবাসী বাঙালিদের হাত ধরে। শহর থেকে দেড় কিমি উত্তরে নাগা সংস্কৃতির প্রদর্শনশালা, স্টেট মিউজিয়াম। সেখানে সংস্কৃতির সাথে উপকথা, ইতিহাস ও সমাজ জীবন বাংলার কৃষ্ণনগরের শিল্পীদের অনবদ্য মডেলে তুলে ধরা হয়েছে। বেসমেন্টে উত্তর-পূর্ব ভারতের জীবজন্তু প্রদর্শন ঘরটিও অনন্য। সোম থেকে শুক্র ১০টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকে মিউজিয়ামটি। দেখে নিতে পারেন kohima Village, চিড়িয়াখানা। আরাদুরা পাহাড়ে ক্যাথলিক ক্যাথেড্রাল, kohima-র ১৫ কিলোমিটার দক্ষিনে ৩৯৪৩ মিটার উঁচু Japfu Peak থেকে কোহিমার রূপমাধুর্য ও বরফে ঢাকা সোনালী সাদা হিমালয়ও। জাপফুর পিছনে দক্ষিণ দিকে Dzukoo Valley দৃশ্য। বসন্তে লিলি, রডোডেনড্রন ফুল সাজিয়ে তোলে উপত্যকা। উৎসাহীরা সঙ্গে গাইড নিয়ে Tragopan Santuary ট্রেক করে নিতে পারেন দিন পাঁচেকে। থাকার ব্যবস্থা আছে জাপফুর পাদদেশে Dimori Cove, Call:- 09436005392.
Mokokchun:-
কোহিমা থেকে বাস যাচ্ছে ১৫৪ কিমি দুরের Mokokchun -এ। বাস যাচ্ছে ২০৭ কিমি দুরের ডিমাপুর, ১০৭ কিমি দুরের জোড়হাট, ১১০ কিমি দুরের তুয়েংসাং ও ৮০ কিমি দুরের ওখা থেকেও Mokokchun-এ। Mon থেকেও বাস পাওয়া যায় সোনারি ও আমগুড়ি হয়ে মককচুং-এর।
আও নাগা সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে Mokokchun-এ একটি রাত্রি থেকে পরের দিন তুয়েংসাং বেড়িয়ে নেওয়া উচিত হবে। Jina ও Itiben নামের দুই পাহাড়ের পাদদেশে ছবির মত শহর মককচুং-এ কয়েক লাখ লোকের বসবাস। বাসস্ট্যান্ড কেন্দ্র করে বিস্তৃত শহর ঘুরে নেওয়া যায় হেঁটে হেঁটেই। বাজারে মেয়েরাই দোকানি। উৎসাহীরা স্বর্গের পথে আত্মার বিশ্রাম রডোডেনড্রনে ঢাকা লংখামও বেড়িয়ে নিতে পারেন। বাসে ঘুরে আসতে পারেন আও নাগাদের প্রথম গ্রাম উঙ্গমাও থেকে। রাতে বিশ্রাম নেওয়ার জন্য আছে টাউন পার্কের পাশেই সরকারি ট্যুরিস্ট লজ। হোটেল Mets Upen, Call:- 0369-2229343/6373. Madrash Hotel, Grace Hotel, Secret Inn, Step Inn, Magnet Hotel, Monega, Kitu, Solty, Rainbow, Quinhol.
Janubat :- ছবির মত সুন্দর অনুচ্চ এক ঝাঁক টিলার শহর। ১৮৭৪ মিটার উচ্চতায় ১২৫৫ বর্গকিলোমিটার জুড়ে। সেমা নাগাদের বসবাস janubat-এ। যোদ্ধার জাত হলেও, নাচে-গানেও যথেষ্ট পারদর্শী। এখানে জুলাইয়ের ফসল তোলার উৎসব Tuluni-রও সুনাম আছে। মককচুং থেকে ৭০ আর কোহিমার থেকে ১৫০ কিমি দুরে Janubat অবস্থিত
Wokha :- লোথার জেলা সদর ওখায় লোথা নাগাদের বসবাস। বর্ণময় লোথা নাচগানের উৎসব ছখুএমং উসবের খ্যাতি আছে(ডিসেম্বরের ৭তারিখে)। লোথাদের তৈরি বর্ণময় শাল, লংজু বা সামাজিক প্রতিপত্তির নিদর্শন শিলাস্তম্ভ সহ শিব ও দুর্গার দুটি প্রাচীন মন্দির দর্শনীয় wokha - তে।
Mon Village- লাখ দুইয়েক কনিয়াকের বসবাস। এদের মুখের উল্কি, পাখনার টুপি, কানের রিং যথেষ্ট আকর্ষণ করে পর্যটকদের। কোহিমা থেকে সকালে mon- এ গিয়ে মন দিয়ে বেড়িয়ে বিকালে ফিরুন আবার কোহিমায়। শহর থেকে ৬৫ কিমি দুরে ৮৯৮ মিটার উচ্চতায় mon Village - এর অবস্থান।
PWD এর রেস্টহাউস, সার্কিট হাউস আছে "মনে"। যোগাযোগ:- 038969-221246.
Phek:- কোহিমা থেকে ১৩৪ কিমি দুরের ২০২৬ বর্গ কিমি বিস্তৃত phek চাকাছাং নাগার বসবাস। এপ্রিলের আওলিং(Aoling) উৎসব ও বিভিন্ন ধরণের অর্কিডের জন্য phek র খ্যাতি রয়েছে। এখানে থাকর জন্য সার্কিট হাউস ও PWD-এর Rest House রয়েছে, ফোন:- 03865_223035/37.
Dimapur:-
কোহিমা থেকে ৭৪ কিমি দুরে NH39 সড়ক ধরে বাসে ঘুরে আসুন dimapur, আড়াই ঘন্টার রাস্তা। বানিজ্যিক শহর হিসেবে dimapur কে সমৃদ্ধ করেছে সারা ভারতের প্রতিনিধিরা। ডিমাপুরে বাঙালিয়ানা প্রধান ভূমিকা নিয়েছে। নাগাল্যান্ডের বিমান বন্দর ফিজো ডিমাপুরেই। বিমান ও রেল যোগাযোগ তৈরি হয়েছে কলকাতা ও গুয়াহাটি হয়ে সারা ভারতের সঙ্গে। সিটি অব দি রিভার পিপল বা dimapur town উৎসাহীরা ট্যাক্সি বা অটোয় ঘুরে দেখতে পারেন। অতীতে দিমাসা কাছারি রাজদের রাজধানীও ছিলো ডিমাপুর। বহু ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রয়েছে dimapur ঘিরে। রেল স্টেশনের পাশেই প্রাসাদের ধ্বংসাবশেষ, ভীমাকৃতি স্তম্ভ, খিলান দেখতে পাওয়া যায়। ১৬ শতকে অহোম রাজাদের হাতে ধ্বংস হয়ে যায় রাজ্যপাট। ধানসিরি নদী, চা বাগিচা, নিউমার্কেট, নাগা এম্পোরিয়াম রয়েছে ডিমাপুরে পাাঁচ কিমি দুরে।
ডিমাপুরে ভ্রমণাথীর্দের অনেক সময় থাকাটা বাধ্যতামূলক হয়ে পড়ে। আর সে কারণেই হোটেল ও লজ হয়েছে এখানে বিভিন্ন ধরণের।
Hotels in Dimapur:-
STD- 03862.
1) TTMI, Call:-22642051.
2) Saramati, Super Market, Call:- 234761-63.
3) Nagi, call:- 232433/09856259300
4) De Oriental Dream, Call:- 231211.
5) Kent, Call:- 234077
6) H.T Guest House, Call:'235010
7) King Fisher, 234243/910.
8) Yak, Station Road, Call:- 232028.
স্টেশন ও বাসস্ট্যান্ডে কাছে Nagaland Tourism এর ট্যুরিস্ট লজ আছে, ফোন:- 226355. আছে ইয়ুথ হোস্টেল ও সার্কিট হাউজ সহ আরোও অনেক হোটেল-লজ ডিমাপুরে।
Fair & Festivals in Nagaland:-
সারা বছরই বিভিন্ন উৎসবে মাতে নাগাল্যান্ড। ফেব্রুয়ারীর শেষ দশ দিন সৌভাগ্যের উৎসব Sekreney অঙ্গামি নাগাদের। ৮ ই জুলাই থেকে পাঁচ দিন চলে ফসল ভালো হওয়ার উৎসব Tuluni সেমাদের। আগস্ট মাসে আও নাগাদের ফসল কাটার উৎসব উৎসব Tsungrem Mong. নভেম্বরের ৭তে শুরু হয় লোথা নাগাদের ফসল কাটার উৎসব Tokhu Emong. ডিসেম্বরেই নাগাল্যান্ডের বৃহত্তর উৎসব Hornbill- নিজিস্ব উপজাতীয় সাজে বৈচিত্র্যপূণ্য নাচ-গান সহ চলে জোরকদমে খাওয়া-দাওয়া। উঙ্গমা ও মককচুং-এ মে মাসে আজও ফসল ভালোর উৎসব হয়। এছাড়া রাজ্য পর্যটনের ব্যাবস্থাপনায় মে মাসে দশ দিনের গ্রীষ্ম উৎসব এবং অক্টোবরে দশ দিনের বসন্ত উৎসবের সঙ্গে গ্রীষ্ম ও বসন্তের পুষ্প প্রদর্শনীর যথেষ্ট পর্যটন মূল্য রয়েছে।
Package tour for Nagaland:-
nagaland tourism
সিটিট্যুর-১এ, Cathedral, War Cemetry, Gurtel Emporium, Local Market, Museum, Secretariat, Kohima.
সিটিট্যুর-২এ, সন্ধ্যা সফরে যাচ্ছে Scince College View Point, Cathedral, Kohima Village, Indira Gandi Stadium, Heritage Building. এছাড়া একএক দিনের ট্যুরে বিভিন্ন Village Tour & Trekking-এ নিয়ে যাচ্ছে Nagaland Tourism Association.
Hotels in Nagaland:-
কোহিমার STD:- 0370
1) Millenium Hotel, Call:- 2241851
2) Hotel Japfu, P.R Hill, Call:- 2240211/13.
3) TTMI, Call:- 22642051.
4) Hotel Grandeur, NH-29, Call:- 2229698/08014059853.
5) Old DC Bungalow, Call:- 09436000044.
6) Hotel Dimorie Cove, NH-29, Hornbill Festival Ground, Call:- 08575494111/09436005392.
7) Hotel Pine, Phulbari, Near Oking Hospital, Call:- 09436001041/ 2243129.
8) Razhupru, Misson Compound, Call:- 2290291
9) Paying Guest Aradure Inn, Call:- 09436603007.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন