Translate into your language

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

Gangasagar Mela :- গঙ্গা সাগর মেলা ভ্রমণ

Gangasagar Mela, Sagor.

পুরাণ অনুযায়ী রামচন্দ্ররের পিতৃপুরুষ অযোধ্যা রাজ সগর ১০০ তম অশ্বমেধ যজ্ঞের প্রস্তুতি নেন। ১০০ অশ্বমেধ যজ্ঞের একমাত্র অধিকারী দেবরাজ ইন্দ্র। ঈর্ষাকাতর হয়ে পোড়ে, সগর রাজের যজ্ঞের ঘোড়া হরণ কোরে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে আসেন। ঘোড়ার সন্ধানে বেরিয়ে সগর রাজের ষাট হাজার সন্তান ক্লান্ত ও শ্রান্ত হয়ে পড়ে এবং আশ্রমে ঘোড়া দেখে মুনি কে চোর ভেবে কটূক্তি করে। ধ্যান ভঙ্গ হওয়ায়, রাগাশ্রিত মুনির শাপে ভস্মীভূত হয়ে, নরকে পতিত হয় ষাট হাজার সগর-সন্তান। ভগীরথের গঙ্গা পরিকল্পনায়, গঙ্গার স্বর্গ ছেড়ে মর্তে আগমন ঘটে সগর সন্তানদের নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে। সাতটি ধারায় স্বর্গ থেকে মর্তে নেমে আসেন গঙ্গা। তিনটি ধারা- সুচক্ষু, সীতা ও সিন্ধু পূর্ব বাহিনী এবং হলদিনী, পার্বণী ও নন্দিনী নামের তিনটি ধারা পচ্শিমে প্রবাহিত। মূল ধারা গঙ্গা ভগীরথের পিছনে পিছনে এসে মোহনায় সগর-সন্তানদের মুক্তিদান কোরে, নিজে সাগর-সঙ্গমে মেতে উঠেন।
মিথিলা থেকে আসা মনুর দৌহিত্র সাংখ্যদর্শন রচয়িতা কপিলমুনি। জপমালা সহ ডান হাত উপরে তোলা, বামহাতে কমন্ডুল। ডাইনে মকরবাহিনী চতুর্ভুজা দেবী গঙ্গা, বামে সগর রাজা। সগর রাজার বামে সিংহবাহিনী অষ্টভুজা দেবি বিশালাক্ষী ও ইন্দ্রদেব-শ্যামবর্ণ ঘোড়া। কপিল মুনির সেদিনের সেই আশ্রম আজ আর নেই, সমুদ্রে তলিয়ে গেছে। নতুন মন্দির হয়েছে বেশ কিছুটা দুরে। মন্দিরের সেবাইত অযোধ্যার Akhil Bharatiya Pancha Sree Ramanandiya Nirbahi Akhara থেকে নিয়োজিত।
পৌষ সংক্রান্তিতে সাগর মেলাও সাজতে শুরু করে পিঠে-পুলির আনান্দ মেখে, তিন একর জায়গা জুড়ে। সাময়িক যাত্রী কলোনি, হোগলার ঘর, দোকানপাট, হাসপাতাল, পানীয় জল, পয়ঃপ্রণালীর সুব্যবস্থা থাকে পচ্শিবঙ্গ সরকারের উদ্যোগে। মন্দির সংলগ্ন সাগর তীরে মকর সংক্রান্তির আগে-পরে সাতদিন ধরে চলে মেলা। যেটি আর পাঁচটি গ্রাম্য মেলার মত চেহারা নেয়। গঙ্গার যেখানে সাগর সঙ্গম ঘটেছে, সেখানে মকর সংক্রান্তির ভোর না হতেই পুণ্যস্নানে নেমে পড়েন লক্ষ লক্ষ পুণ্যার্থী। হিন্দু বা সনাতনের পরম মুক্তি তীর্থ, এই গঙ্গাসাগর সঙ্গমে স্নান অশ্বমেধ যজ্ঞের পুণ্য অর্জনের সমান।

How to go Sagarmela from Kolkata:- 

কলকাতার শহীদ মিনার থেকে CSTC-র বাস যাচ্ছে ৭-৪০, ৮-৪৫, ১১-৩০, ৩-২০, ৪-৩০-এ। এছাড়া ভূতল পরিবহন যাচ্ছে ৭-০০, ৮-০০টায় ছেড়ে সরাসরি হারউড পয়েন্ট, ৮-নম্বর লট ঘাটে, সময় লাগে তিন ঘন্টা। SBSTC, SURFACE TRANS-PORT, PRIVATE শহীদ মিনার থেকে সকাল ৬ থেকে সন্ধ্যা ৭-৩০ পর্যন্ত কাকদ্বীপ ও নামখানায়। ধর্মতলা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন বামে রেখে ইস্টার্ন বাইপাস ধরে বারুইপুর হয়ে ডান দিকে ঘুরে আমতলা ধরে ডায়মন্ডহারবার রোড দিয়ে কুলপি-হারউড পয়েন্ট হয়ে। মেলার সময় বিশেষ যাত্রী পারাপারের ব্যবস্থা হয় কলকাতা থেকে ১০৫ কিমি দুরের নামখানা ও ৯১ কিমি দুরের কাকদ্বীপ থেকে। মেলার সময় নামখানা থেকে লঞ্চ যায় চেমাগুড়ি, চেমাগুড়ি থেকে দেড় কিমি ছয়ের ঘেরি। ছয়ের ঘেরি থেকে বাসে বা ভ্যানে নয় কিমি দুরে মেলা প্রাঙ্গণ। চেমাগুড়ি থেকে ছয় কিমি দুরে শ্রীধাম হয়েও মেলায় যাওয়া যায়। মেলার সময় বিশেষ বাসের ব্যবস্থা থাকে কলকাতার আউটরাম ঘাট ও হাওড়া স্টেশন থেকে। 
কাকদ্বীপ হয়েও যাওয়া যায় সাগর মেলায়। কলকাতা থেকে বাসে এসে নামখানা থেকে ১৮ কিমি ও কাকদ্বীপের ৪ কিমি আগে হারউড পয়েন্ট ফেরিঘাট স্টপে নেমে লোকাল বাস বা রিকশায় তিন কিমি দুরের Harwood Point, Lot no:-8 পৌঁছে সকাল ছটা থেকে ন-টার মধ্যে ভেসেলে গঙ্গা পেরিয়ে কচুবেড়িয়া। কচুবেড়িয়া থেকে ভূতল পরিবহন ও প্রাইভেট বাস মিনিবাস, ট্রেকার যাচ্ছে ৩০ কিমি দুরে সাগর মেলায়। এই পথেই যাতায়াত সুবিধার। গাড়ি পারাপারে (গাড়ি/জিপ ১৫০, মিনিবাস ১৫০, বাস ৩০০ টাকা) 
ফেরার পথে ভেসেল পাওয়া যায় ভোর ৫-৩০ থেকে সন্ধ্য ৮ টা পর্যন্ত কচুবেড়িয়া থেকে লট আটের। কলকাতার বাস পাওয়া যায় সকাল ৬-১৫ থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত CSTC এবং ভূতল পরিবহনের, লট নম্বর আট থেকে আধা ঘন্টার ব্যাবধানে।
শিয়ালদহ দক্ষিণ থেকে ট্রেনে লক্ষ্মীকান্ত পুর হয়ে নিশ্চিন্তপুর পৌঁছে বাস বা ট্রেকারে লট ৮-এ গিয়ে ভেসেলে পার হওয়া, হাঁটার ঝামেলা নেই এ-পথে।

Hotels in Gangasagar:-
Gangasagar Hotel, Phone:- 07478484747.
Gangasagar Eco Tourism:- 7797254883.
B.M Villa,  Phone:- 9484799081.
Pakhi Guest House,  Phone:- 08145302135
Bharat Sebasram Sangha, Phone:- 7947147219.
Sagar Cottage, Phone:- 7550910009

লট-৮এ থাকার জন্য নানান হোটেল রয়েছে Ananya, Call:- 257234.
থাকার জন্য মেলার বাসস্ট্যান্ডে রয়েছে কলকাতা বস্ত্র ব্যাবসায়ি সমিতির ধর্মশালা, যোগাযোগ:- সদাসু কাটরা, বড়বাজার। ভারত সেবাশ্রম সংঙ্ঘ, শঙ্করাচার্য আশ্রম, ওঙ্কারনাথ পান্থ নিবাস, PED IB, EE, PWD Roads, Diamond Harbour, সেচ দপ্তরের বাংলো, Publick Helth Engineering-এর IB ঊর্মিমুখর; উল্টো দিকে DM BUNGALOW, যোগাযোগ:- Biplabi Kanai Bhattachaya Sarani, Kolkata- 27, Call- 24791385, বিপরীতে ইয়ুথ হোস্টেল Call- 240217/ 22480626, পিছনে পঞ্চায়েতের যাত্রীনিবাস। ভারতীয় যাত্রীনিবাস সমিতির "যাত্রিকা" ও "লোকনাথ যাত্রী নিবাস" আছে সাগরে। খাবার মেলে প্রায় সব জায়গায়:- সাধারণ মানের নানান হোটেল রয়েছে খাবারের পশরা সাজিয়ে সাগর বাসস্ট্যান্ডে। কাকদ্বীপে রাত কাটিয়ে পরের দিন ভোরে গঙ্গা পার হয়ে গঙ্গাসাগর ঘুরে কলকাতা ফেরাও যেতে পারে সেই দিনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Rameswaram tour guide : রামেশ্বরম ভ্রমণ / Rameswaram, Tamilnadu

Rameshwaram temple :- রাম, রাবণকে নিধন করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে লঙ্কা থেকে ফেরার পথে শিবের পুজা করার সিদ্ধান্ত নিলেন। শি...