Translate into your language

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

Tirupati : Tirupati Temple Tour / তিরুপতি মন্দির

তিরু অর্থাত্ শ্রী বা লক্ষ্মী সুতরাং Tirupati মানে লক্ষ্মীপতি বা লক্ষ্মীর পতি বা স্বামী নারায়ণ। বিশ্বের সমস্ত হিন্দু মন্দির গুলোর মধ্যে অত্যন্ত সম্পদশালী এই Tirupati Temple. Tirupati Balaji Temple-এর এক বছরের ইনকাম প্রায় পাঁচ লক্ষ কোটি টাকা। গর্ভগৃহে ১০০ কেজি সোনায় মোড়া পদ্মের উপরে ২ মিটার উচু চতুর্ভুজ দেবতা বালাজী। পিছনের দুই হাতে শঙ্খ ও চক্র এবং সামনের এক হাতে অভয়মুদ্রা আর অন্যটি কোমরে রাখা Balajir। মণিমুক্তো স্বর্ণালঙ্কারে Balaji-এর মুকুটের ওজন ১২ কেজি এছাড়া মুকুটে রয়েছে ৯ হাজার টুকরো হিরে। প্রতি বৃহস্পতিবার ফুলের পোষাকে সেজে ওঠেন বালাজী, সারা দেহ ফুলে ফুলে ঢাকা। এতো ফুল যে চোখ দুটিও দেখতে পাওয়া যায় না। খুব ভাগ্য ভালো হলে পায়ের পাতা আর মুখমণ্ডল দেখতে পাওয়া যায় Balaji-র। Tirupati Balaji Temple-এ রয়েছেন বালাজীর দুই স্ত্রী শ্রীদেবী ও ভূদেবী। এছাড়া Tirupati Mandir-এর আর একটি আকর্ষণ ৭৫০ কেজি তামার উপরে ৩০ কেজি সোনায় মোড়া সাড়ে একুশ ফুট উচু সোনার রথ। অক্টোবরের নবরাত্রিতে বালাজী এই রথে চড়েন। ২৪৭ ফুটের অধিক উচু গালিগোপুর দ্রাবিড় স্থাপত্যের সুন্দর নিদর্শন। সহস্র ফোটিক শিলাস্তম্ভের মণ্ডপ বা সভাগৃহটিও সুন্দর। গম্বুজের মাথায় সোনায় মোড়া আনান্দ নিলয়ম। রানী সহ বিজয়নগরের কৃষ্ণদেব রায় ছাড়াও সোনায় মোড়া তালগাছ রয়েছে। তামা ও পাথরের নানান রাজা ও মহারাজাদের মূর্তিও রাখা আছে মন্দিরে। মন্দিরের উল্টো দিকে মিউজিয়ামটিও উল্লেখ্য। 

Balaji Darsanam :- সুপ্রভাত দর্শনম রাত ২.৩০ মিনিটে, থোমালেসেবা রাত ৩.৩০ মিনিটে, অর্চনা ভোর ৪.৩০ মিনিটে, এছাড়া বিশেষ কল্যাণম দর্শনের প্রথাও আছে। 

Places to Visits In Tirupati :-

৩১ টি মন্দির সহ ৭টি কুণ্ডও আছে সাত পাহাড়ে। 

পাপ বিনাশম বাঁধ:- মন্দিরের বাসস্ট্যান্ড থেকে ৫ কিমি দুরে পাপ বিনাশম বাঁধ ঘুরে আসতে পারেন। এখানে ঝর্ণার জলে স্নানে পাপ মুক্ত হওয়া যায় বলে লোকশ্রুতি আছে। রয়েছে এরই মাথায় মন্দির থেকে ৩ কিমি দুরে আকাশ গঙ্গা ঝরনা। সিঁড়ি ভেঙে উঠে দেখা যায় বিষ্ণুর পা থেকে প্রবাহিত গঙ্গা। মন্দির থেকে ১ কিমি দুরে গো-গর্ভ। রয়েছে বিষ্ণুর পায়ের ছাপ পাহাড়ি গুহায় এবং পঞ্চপাণ্ডবের ছোট্ট মুর্তি। রয়েছে ৫০০ একর বিস্তৃত শ্রীভেঙ্কটেশ্বর স্যাংচুয়ারিও।

লোয়ার তিরুপতি-তিরূমালার মধ্যেও মন্দির রয়েছে অনেক। লোকশ্রুতি বালাজীর স্ত্রী শ্রীপদ্মাবতীদেবী বা আলামেলুমঙ্গাপুরম দর্শন ছাড়া তিরুপতি দর্শন অপূর্ণ রয়ে যায়। গর্ভগৃহে কালো পাথরের তৈরি দেবী লক্ষ্মীর চোখ দুটি রুপোর তৈরি। তিরুপতির ১২ কিমি দুরে শ্রীনিবাস মঙ্গাপুরম গ্রামে বিবাহের পর বসবাস করেন লর্ড ভেঙ্কটেশ্বর ও পদ্মাবতী। ১৬ শতকে নায়ক রাজাদের তৈরি ভেঙ্কটেশ্বরের ভাই শ্রীগোবিন্দরাজস্বামী মন্দিরটিও উল্লেখ্য। মন্দিরের গোপুরমটিও ভিষন সুন্দর। মিউজিয়াম হয়েছে মন্দির প্রাঙ্গণে। এছাড়াও আছে কপিলেশ্বর মন্দির, কপিলাতীর্থম পুষ্করিণী। ১০ কিমি দুরে অগস্ত্যস্বামী মন্দির, ১৮ কিমি দুরে কল্যাণী ড্যামও দেখতে যাওয়া যায়। তিরুপতিতে এক রাত থেকে, তিরুপতি থেকে বাস বা অটোয় ১১ কিমি দুরে চন্দ্রগিরিও ঘুরে আসা যায়। ১৫৬৫তে তালিকোটার যুদ্ধে হেরে স্বর্ণমুখী নদীর তীরে গ্রানাইট পাথরের পাহাড়ে ১৮২ মিটার উচ্চতায় ১৬০০ খ্রিস্টাব্দে তৈরি করা বিজয়নগররাজদের তৃতীয় রাজধানী বা দূর্গটি রয়েছে চন্দ্রগিরিতে। দূর্গটি বারবার হস্তান্তর হয়েছে ১৭৮২তে হায়দার আলির, ১৭৯২তে ব্রিটিশদের। প্রাসাদের ইন্দো-সেরাসেনিক শৈলির রাজমহলে মিউজিয়াম তৈরি হয়েছে। ১০ টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে সোমবার ছাড়া। রানী মহল ও মন্দির আছে প্রাসাদে। এই চন্দ্রগিরিতেই ১৬৩৯ এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজে সেন্ট জর্জ ফোর্ট তৈরির জমি ইজারা নেন। লাইট ও সাউন্ড শো-এর মাধ্যমে চন্দ্রগিরির অতীত ইতিহাস তুলে ধরা হয় প্রতিদিন ইংরেজি ও তেলেগু ধারাভাষ্যে দুটি শোয়ে।

How to go Tirupati Balaji Mondir:-  

হায়দরাবাদের Gowliguda বাসস্ট্যান্ড থেকে সরকারি বাস ও রেল স্টেশনের উল্টো দিক থেকে বেসরকারি বহু বাস যাচ্ছে তিরুপতি। চেন্নাই TTC বাসস্ট্যান্ড বা এসপ্ল্যানেড থেকে অন্ধ্রপ্রদেশ রাজ্য পরিবহণের বাসে তিরুপতি দর্শনে যাওয়া সুবিধাজনক। হায়দ্রাবাদ ও সেকন্দ্রবাদ থেকে বাস ও রেল সংযোগ রয়েছে তিরুপতির সঙ্গে। ব্যাঙ্গালোর-চেন্নাই রেল শাখায় রেনিগুন্টা হোয়ে রেল সংযোগ রয়েছে ভারতের বিভিন্ন দিকের তিরুপতির সঙ্গে। এয়ার ইন্ডিয়ার বিমান তিরুপতি থেকে হায়দ্রাবাদ যাচ্ছে আসছে প্রতিদিন। Air Deccan হায়দ্রাবাদ থেকে তিরুপতি যাচ্ছে আসছে প্রতিদিন। যশবন্তপুর এক্সপ্রেস, হাওড়া বিশাখাপত্তনম-বিজয়ওয়াড়া হয়ে ১৬৫০ কিমি দুরের তিরুপতি পৌঁছে যশবন্তপুর যাচ্ছে। হাওড়া-চেন্নাই-এর  ট্রেন গুলিতে গুডুর গিয়ে সেখান থেকে তিরুপতি যাওয়া যায় ট্রেনে বা বাসে। হাওড়া-চেন্নাই রেলের বিজয়ওয়াড়া থেকে ২৯৪ কিমি আর চেন্নাই থেকে ১৩৮ কিমি আগে গুডুর জংশন। গুডুর থেকে  শাখা লাইনে রেনিগুন্টা হয়ে ট্রেন যাচ্ছে আড়াই ঘন্টায় ৯৪ কিমি দুরে তিরুপতি ইস্ট।

Hotels in Tirupati:- 
STD of Tirupati- 0877
There are some hotels of Tirupati Balaji Temple, contact these Tirupati Hotels by their Phone number.

1) Diamond, Call:- 22259639. 2) Annapurna, Call:- 2250666. 3) Charminar, Call:- 6644641. 4) Durga Residency, Call:- 2229111. 5) Bhimas Residency, Call:- 2237371. 6) Wood Side, Call:- 2284464. 7) Bhimas Paradise, Call:- 09290427028/2237271. 8) Elegant, Call:- 22107954. 9) TTMI, Call:- 22845062/9748114667. 10) Mayura, Call:- 2225925. 11) Sri Ganesh, Call:- 2221565. 12) Mamata Lodge, Call:- 2225873.

Package tour Arranger for Tirupati:- 

APTDC প্রতিদিন লোকাল সাইট সিইং-এ Srikalahasti, Tiruchanur, Kanipakam, Sreenivasa, Mangapuram ও Kapilateertham যাচ্ছে তিরুপতি ও তিরুমালাই থেকে খরচ ৩০০ থেকে ৪০০এর মধ্যে জনপ্রতি। কোয়েম্বাটুর থেকে ৩ দিনের, কারুর থেকে ২ দিনের, কুম্ভকোণাম থেকে ২ দিনের, মাদুরাই থেকে ৩ দিনের, নৈভেলি থেকে ২ দিনের তিরুমালাই যাচ্ছে অন্ধ্রপ্রদেশ পর্যটন দপ্তর, খরচ ১২০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে জনপ্রতি। এছাড়া বিমানে ট্যুরের ব্যবস্থাও রয়েছে হায়দ্রাবাদ থেকে খরচ ১২০০০-এর মধ্যে। বিস্তারিত তথ্যের জন্য 0877-2289120/2289129 এ যোগাযোগ করা যেতে পারে। 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Rameswaram tour guide : রামেশ্বরম ভ্রমণ / Rameswaram, Tamilnadu

Rameshwaram temple :- রাম, রাবণকে নিধন করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে লঙ্কা থেকে ফেরার পথে শিবের পুজা করার সিদ্ধান্ত নিলেন। শি...