Hyderabad :-
Hyderabad the capital City of Andhrapradesh, গোলকুণ্ডা থেকে সমতলে নেমে ৮ কিমি দুরে মুসী নদীর তীরে ২৫৯ বর্গ কিমি বিস্তৃত ভারতের পঞ্চম বৃহৎতম শহর Hyderabad. ১৭২৪-এ মোগল থেকে নিজামী শাসনের শুরু হয় হায়দ্রাবাদে। Hyderabad কম্পিউটার তথা সফটওয়্যার শিল্পে প্রভূত উন্নতি করে শিল্পে বিপ্লব এনেছে। খ্যাতিও তাই প্রযুক্তি নগরী বা High tech City বলেও Hyderabad-এর। ভীষণ দ্রুতই শিল্পনগরীর রূপ পেয়েছে বর্তমান হায়দ্রাবাদ। কংক্রিটে মোড়া রাজপথের ধারে সুন্দর সুন্দর বাড়িঘর, বাগিচা, সরোবর। পার্সীও ছাপ রয়েছে বাড়িঘরের স্থাপত্যে। শেষ নিজাম মীর ওসমান আলি খান ১৯১১য় ক্ষমতায় বসেন। এবং শাসক ছিলেন ১৯৪৮ পর্যন্ত হায়দ্রাবাদের। বিশ্বের অন্যতম একজন ধণী ব্যাক্তি ছিলেন এই Nizam. বিশাল প্রাসাদ, ১০০ বেগম, ৪০০ সন্তান, ১১০০০ চাকরবাকর, ডিম্বাকৃতি হিরের পেপারওয়েট তার সমৃদ্ধির উদাহরণ। ঠিক তেমনই প্রজারা ছিলেন দরিদ্রতম এবং অনুন্নত। যদিও পর্তুগিজদের থেকে গোয়া কিনতে আগ্রহী ছিলেন নিজাম বলে লোকশ্রুতি রয়েছে। সারা দক্ষিণ ভারতের হিন্দু সাম্রাজ্যের মাঝে মুসলিম নবাব হায়দ্রাবাদে।
Weather in Hyderabad :-
Weather of Hyderabad preferabl for tour Generaly অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। গ্রীষ্মকালে যথেষ্ট গরম পড়ে এছাড়া জুন থেকে সেপ্টেম্বর মাসে যথেষ্ট বৃষ্টি হয়। দিনের বেলা শুষ্ক গরম পড়ে General Temperature of Hyderabad ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড মত এবং রাতের আবহাওয়া যথেষ্ট শীতল।
places to visit in Hyderabad:-
Golconda Fort:- শহর থেকে ১১ কিমি দুরে Golconda Fort। কলার মোচার মত গ্রানাইট পাথরের পাহাড় চূড়ায় মাটির তৈরি ঐতিহাসিক Golconda Fort. Golconda Fort-টি ১২ শতকে ওয়ারাঙ্গালের কাকাতীয় রাজা গণপতি তৈরি করেন। ১৩৪৬ থেকে ১৫১৮ পর্যন্ত গুলবর্গার বাহমনি সুলতানদের অধিকারে ছিল Fort-টি। সেই সময়েই বাহমনিদের হাতে মাটি থেকে রূপান্তরিত হয় দূর্গটি পাথরের। দূর্গের পরিধি ১১ কিমি, দীর্ঘ ৫ কিমি এবং ১৮ মিটার উচ্চতা সম্পূর্ণ দেওয়ালের বেষ্টনী, অলঙ্কৃত গ্রানাইট পাথরে। ৮ টি প্রবেশদ্বার, হাতির আক্রমণ প্রতিরোধে গজাল বসানো দরজা, ৮৭টি বুরুজ ও কুতুবশাহীদের বন্দুক এখনো রয়েছে। মরিটিউরি বাথ রেখে আক্কানা ও মাডান্না নামের দুই মন্ত্রীর দুইতলা বাড়ি পার হয়ে ৩৬০ ধাপ সিঁড়ি ভেঙে উঠে পাহাড় চূড়ায় ১২টি খিলান যুক্ত ত্রিতল দরবার হল বা তানা শাহ কি গদি। সিঁড়ির ডাইনে ঝরনায় শোভিত পাতকুয়ো। আরো ছিল দূর্গে মণিমুক্তো খচিত নানান প্রাসাদ হারেম মহল, মন্দির, মসজিদ, তামার ফোয়ারায় গোলাপ জলের তার্কিশ বাথ, ত্রিতল তোপখানা, অন্ধকার কারাকক্ষ, নাগিনা বাগ। প্রধান ফটকে প্রাচীর ঘেরা বালাহিসার তোরণ। গেট রেখে কিছুটা গেলে দরদালান গম্বুজের নীচে ফতে দরওয়াজায় হাততালি দিলে ১২৮ মিটার উচ্চতায় Golconda Fort-এর দরবার হলে সেই আওয়াজ পৌঁছে যায়।
Qutb Shahi Tombs:- দূর্গের ১ কিমি দুরে ফলবাগিচা ঘেরা ইব্রাহিম বাগে ৭ Qutb Shahi ছাড়াও সমাধিস্থ রয়েছেন রয়্যাল ফ্যামিলির ৮২ জন। হিন্দু, পারসী ও পাঠান স্থাপত্যে অনন্য সুন্দর কারুকার্য সম্পূর্ণ সমাধিসৌধ Qutb Shahi. শেষকৃত্যের জন্য অন্ত্যেষ্টি গৃহও রয়েছে। গ্রানাইট পাথরের গম্বুজের মাথায় ছোট্ট মসজিদে ব্যাসাল্ট পাথরের দরজা। Qutb Shahi Sultan-দের গ্রীষ্মাবাসও সম্প্রতি খননে পাওয়া গেছে ইব্রাহিম বাগে। শুক্রবার ছাড়া ৯ থেকে ৪ টে পর্যন্ত খোলা থাকে ভ্রমণাথীর্দের জন্য Qutb Shahi Tombs.
Silpa Gram Craft Village:- সারা ভারত থেকে আসা শিল্পীদের সৃষ্টি দেখা ও কেনার জায়গা Craft Village, Hyderabad. Hyderabad Town থেকে ১৪ কিমি দুরে মাধবপুরে ৩০ একর জায়গা জুড়ে Silpa Gram Craft Village অবস্থিত। মার্চে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ শিল্পোৎসবে আকর্ষণ বাড়ে। এরই উল্টো দিকে থিয়েটার হল, শিল্পকলা বেদিকা। পাশেই High Tech City লাগোয়া IT Park অনুমতি নিয়ে দেখে নেওয়া যায়। সকাল ১০-৩০ থেকে সন্ধ্যা ৭-৩০ পর্যন্ত খোলা থাকে।
Durgam Cheruvu:- চারপাশ পাহাড়ে ঘেরা প্রাকৃতিক Secret Lake টিকে Durgam Cheruvu-ও বলে লোকে। গোলকুণ্ডা থেকে ৩ কিমি দুরে শিল্পগ্রাম বা শিল্পরমম লাগোয়া। এই ৬৩ বিঘা বিস্তৃত দুর্গম চেরুভু বা Secret Lake থেকে জল যেতো কুতুবশাহীদের গোলকুণ্ডা দূর্গে। ১৯৯৮-এ Durgam Cheruvu Lak-এর পাড়ে লেক রিসর্ট, রেস্তরাঁ তৈরি হয়েছে। বোটিং ও মৎস শিকারিদের মাছ ধরার ব্যবস্থাও আছে Cheruvu Lake-এ APTDC-র, Call:- 235555072/23110523.
Osman Sagar:- দূর্গের মক্কা দরজা দিয়ে বেরিয়ে ডাইনে কিছুটা যেতেই osman sahor lake । ইসা নদীর প্লাবন থেকে বাঁচতে গান্ধীপেট গ্রামে ১৯০৮-এ তৈরি হয় এই কৃত্রিম জলাধার Osman Sagor
৮ মিলিয়ন টাকা ব্যায়ে ৪৬ বর্গ কিমি জুড়ে। সুন্দর বাগিচা সহ গলফকোর্স, ওয়াটার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে Osman Sagor Lake-এ।
Himayat Sagor:- মুসীকে বশে আনতে ৭ম নিজাম ওসমান আলী খান ৯.৩ বিলিয়ন টাকা খরচ করে ৮৫ বর্গ কিমি জুড়ে এই Himayat Sagor Lake টি তৈরি করেন হায়দ্রাবাদ থেকে ২০ কিমি দুরে। অবকাশ যাপনের অনন্য পরিবেশ Himayat Sagor-এ।
Mahavir Harina Vanasthali National Park:- ৩৫০০ একরের Vanasthali Deer Park-টিতে শতাধিক প্রজাতির পাখি ছাড়াও বসবাস করছে শজারু, বন্যশূয়োর, ব্ল্যাক বাক, চিঙ্কারা সহ হরিণেরা। বিজয়ওয়াড়া জাতীয় সড়ক ধরে শহর থেকে ১৩ কিমি দুরে Vanasthali Park। পথেই পড়ে ফরাসি সৈনিক মাকেল রেমন্ড বা মুসারামের সমাধি।
Falaknuma Palace:- বাঁক খাওয়া ঘাট রোড ধরে কোহিটুর পাহাড়ে Falaknuma Palace-টি অবস্থিত। শ্রীভিখারুল উমর ১৮৭৩-এ ৪৫ লক্ষ টাকা খরচ করে ইতালিয়ান ও টিউডরি স্থাপত্যে তৈরি করেন Falaknuma। ষষ্ঠ কুতুবশাহী নিজাম মীর মহবুব আলি খান ১৮৯৭-এ এটি কিনে প্রাসাদ তৈরি করেন। আধুনিক বাড়ি গুলোর মধ্যে Star of the Heaven বিশ্বববিখ্যা। এর লাইব্রেরি পাণ্ডুলিপি এবং দুষ্প্রাপ্য বইয়ে সমৃদ্ধ Falaknama prasad-টির। বিলাসবহুল রাজকীয় Falaknama Palace-টির রিসেপশন ঘরটি স্ফটিক, হীরা ও মূল্যবান সব ধাতুর কারুকার্যে শোভিত। মর্মর, ঝাড়লন্ঠন ও ছবির সংগ্রহ অতুলনীয়। তবে দেখার জন্য Secretary, Nizam's Trust Fund-এর অনুমতি লাগে।
Purani Haveli:- চারমিনারের উত্তর-পূর্বে মুসী নদীর দক্ষিণ পাড়ে পুরানো শহর সপ্তম নিজামের তৈরি Purabi Haveli Palace. মীর ওসমান আলির নিজামী সিলভার জুবিলির স্মৃতি হিসেবে ১৯৩৭-এ তৈরি সিলভার জুবিলি মিউজিয়ামে নিজামের সংগ্রহ ও পাওয়া পুরস্কারের সম্ভারে প্রদর্শনশালা রয়েছে। খোলা থাকে সকাল ১০-৩০ থেকে ৫টা পর্যন্ত। আর পুরাতন শহরের প্রাণকেন্দ্রে ১৮ শতকের তেহরান শাহ-র প্রাসাদের অনুকরণে চার প্রাসাদের সমন্বয়ে ১৭৫০-তৈরি জঙ-র গড়া চৌমহল্লা প্রাসাদ।
Osmania University:- ১৯১৭-তে নিজাম মীর ওসমান আলি খানের সময়ে শুরু হয়ে ১৯৪৩-এ নতুন ভবনে স্থানান্তরিত হয় osmania university. সেকন্দ্রবাদ থেকে ৮ কিমি দুরে ১৪০০ একর জুড়ে এই osmania university-টি অবস্থিত। দিল্লি আগ্রা সহ সারা বিশ্ব থেকে স্থাপত্য এবং ভাস্কর্য গ্রহণ করা হয়েছে osmania-তে। ১৯৩৯এ তৈরি হিন্দু(অজন্তা) ও মুসলিম(আরব্য ও পারসীয়) শৈলীতে গড়া কালো গ্রানাইট পাথরের কলা বিভাগের বাড়িটিও স্থাপত্যে অনন্য। গবেষণা কেন্দ্র, হস্টেল, ক্যান্টিন, খেলার মাঠ, স্টেট আরকাইভ ও বটানিক্যাল গার্ডেন তৈরি হয়েছে Osmania University চত্ত্বরে। বাড়ির পর বাড়ি College ও তার বিভিন্ন বিভাগে, গাড়িতেই যাতায়াত ব্যবস্থা। পাঠের মাধ্যম উর্দু, মেয়েদের ওসমানিয়া কলেজ অতীতের ব্রিটিশ রেসিডেস্নিতে। বেগমপেটে ২০ শতকে তৈরি হায়দ্রাবাদ পাবলিক স্কুলটিও দর্শনীয়।
Public Gardens:- সারা বিশ্ব থেকে বৃক্ষরা এসেছে ১৯ ভাগে তৈরি ১২০ একরের এই Public Gardens-এ। পদ্মভরা লেক, গোলাপ বাগিচা, সাইপ্রিম বাগিচা, ছোটদের খেলার মাঠ সবিই রয়েছে Public Gardens-এ। পুরাতত্ত্বের পসরা নিয়ে Hyderabad Museum-টিও এই পাবলিক গার্ডেনে রয়েছে। ১৯৩০-এ তৈরি মিউজিয়ামটিতে মুদ্রা, বাসনকোসন, আগ্নেয়াস্ত্র, পাণ্ডুলিপির সংগ্রহ উল্লেখ। এর অজন্তা প্যাভিলিয়নে অজন্তা গুহার ফ্লেস্কো চিত্র রয়েছে। খোলা থাকে সোম ছাড়া সকাল ১০-৩০ থেকে ৫টা পর্যন্ত Hyderabad Museum-টি। এরই সামনে হেলথ মিউজিয়াম, রবীন্দ্রভারতীর জাতীয় থিয়েটার, মুক্তাঙ্গন থিয়েটারও রয়েছে। এছাড়া রয়েছে জওহর বালভবন, ইন্দিরা প্রিয়দর্শিনী অডিটোরিয়াম, ললিত কলা খোরানাম ও স্ব স্ব মহিমার ভাস্বর। শুক্রবার ছাড়া ১০-৩০ থেকে ৫-৩০ পর্যন্ত খোলা।
Naubat Pahad:- ড্রাম পিটিয়ে রাজাজ্ঞা ঘোষণা করা হতো এক সময় এই Naubat Pahar থেকে। পাবলিক গার্ডেন পার হয়ে রিজার্ভ ব্যাঙ্কের উল্টো দিকে হুসেন সাগরের পাড়ে দুটি পাহাড়ি অধিত্যকা। ১৯৪০-এ নবাবের প্রধানমন্ত্রী মির্জা ইসমাইল দুটি প্যাভিলিয়ন গড়ে Baubat-এর আকর্ষণ বাড়ান। একটিতে অর্থাত্ ২৮০ ফুট উচু কালাপাহাড়ে ১৯৭৬-এর ১৩ই ফেব্রুয়ারি বিড়লা গ্রুপ ২ কোটি টাকা খরচ করে সাদা ধবধবে মন্দির তৈরি করেছে। ৫০ লাখ টাকার ২০০০ টন পাথর এনে রাজস্থান থেকে। মন্দির হোয়েছে খাজুরাহো ও বোধগয়ার শৈলীতে শ্বেতমর্মরে ৯.৫ ফুট উচু ভগবান শ্রীভেঙ্কটশ্বরের। ৫১ ফুট উচু রাজা গোপুরমটি দক্ষিণী স্থাপত্যে তৈরি। মন্দিরে রূপ পেয়েছে নানান পৌরাণীক কাহিনি। ৭টা থেকে ১২টা এবং ২টো থেকে রাত্রি ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকে। পথের মধ্যে ১৫ ফুট উচু কালো পাথরে ভগবান শ্রী কৃষ্ণের মুর্তি সহ লাইব্রেরি, মিউজিয়াম ও অডিটোরিয়াম হয়েছে। অন্যটিতে অর্থাত্ উল্টো দিকে Naubat Pahad-এ তৈরি হয়েছে ঝুলন্ত উদ্যান ও জাপানি শিল্প সহযোগিতায় অত্যাধুনিক বি এম বিড়লা প্লানেটেরিয়াম, বিড়লা সায়েন্স মিউজিয়াম। মাসের শেষ বৃহস্পতিবার বন্ধ থাকে।
Hussain Sagar:- সান্ধ্য ভ্রমণের আদর্শ পরিবেশ Hussain Sagar রাতে আলোকমালায় অপরূপ পরিবেশ সৃষ্টি করে। প্যারাসেলিং, মেকানাইজড, প্যাটুন বোট, লাক্সারি, প্লেজার ক্রুইজের আকর্ষণ অনবদ্য Hussain Sagar। হুসেন সাগর সংস্কার হায়দ্রাবাদ ও সেকন্দ্রবাদ সংযোগকারী বাঁধ তৈরি করেছে। ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য হুসেন শাহ ওয়ালির প্রতি কৃতজ্ঞতা বশত ১৫৬২তে ইব্রাহিম কুলী কুতব শাহ Hussain Sagar Lake টি খনন করেন। Hussain Sagor Lake-এর বুকে ৩৬ জন মনীষীর মূর্তি তৈরি হয়েছে। লেকের পাড়ে পচ্শিমবঙ্গের ছেলে নীতীশ রায়ের নকশার হুডার গড়া ৩৪ একর বিস্তৃত ফাইবার গ্লাসে তৈরি নানান সম্ভারে সমৃদ্ধ N T R Garden-টিও সুন্দর। ২-৩০ থেকে ৮-৩০ পর্যন্ত খোলা থাকে পার্কটি। লেকের দক্ষিণ-পচ্শিম পাড়ে টাউন হলে বিধান সভা বসেছে। বিধান সভার পিছনে জুবিলি হল। শহরের পথেই পড়ে K B R National Park. শহরের প্রাণকেন্দ্রে ট্যাঙ্ক বাঁধ তৈরির বর্জ দিয়ে তৈরি করা ইন্দিরা পার্কে রক গার্ডেনস, এম চেন্না রেড্ডি স্মারক, সঞ্জীবাইয়া পার্ক যাত্রী বিনোদন উল্লেখ যোগ্য। শহরের অন্যতম আকর্ষণ Hussain Sagar Lake-এর নিজামিয়া অবজারভেটরিতে লুম্বিনী পার্ক। লেকের মধ্যমণি Rock of Gibraltar-এ গোমতেশ্বরের সমান উচ্চতার ৩২০ টনের বিশ্বের সর্ববৃহত্ ভগবান বুদ্ধের মনোলিথিক মুর্তি। প্রবেশ পথে ফুলঘড়িটি অনবদ্য। ফেরি নৌকায় পারাপার। শীতের দিনে জানা অজানা পাখিদের কলকাকলি সহ বোটিং-এর ব্যাবস্থা রয়েছে কৃত্রিম লেক Hussain Sagar-এ। বোটিং যোগাযোগ:- 09848011860/23455315. নওবত পাহাড় সংলগ্ন ফতে ময়দান। ঔরঙ্গজেবের ক্যাম্প বসেছিল এখানে গোলকুণ্ডা দখলের সময়। এছাড়া কাছেই অত্যাধুনিক আইম্যাক্স থিয়েটর, Call:- 23448980.
Salar Jung Museum: - একক সংগ্রহে বিশ্বে অনন্য এই Salar Jung Museum টি Haydrabad-এর অন্যতম দ্্রষ্টব্য। মেইন, ওয়েস্টার্ন, ইস্টার্ন এই ৩ টি ব্লকের ৩৫ টি ঘরে ৩৫০০০ বিভিন্ন সম্ভারে বিত্তের প্রাচুর্য প্রদর্শিত হয়েছে Museum-টিতে। এখনো বাক্সবন্দি হয়ে গোডাউনে দিন গুনছে সারা বিশ্ব থেকে একক সংগ্রহের বহু জিনিস। এই সংগ্রহ মীর ইউসুফ আলি খানের। যিনি নিজামের প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়ে সঁপে দিয়েছিলেন নিজেকে সংগ্রাহক বানাতে। চীন, জাপান ও বার্মার আলাদা আলাদা হল রয়েছে। রয়েছে জুয়েল হল, পেইন্টিং হল, স্কাল্পচার হল, ম্যানাসক্রিপ্ট হলও। ইতিহাসও জীবন্ত হয়ে উঠেছে নুরজাহানের ড্যাগার, টিপুর হাতির দাঁতের চেয়ার, ঔরঙ্গজেবের তরোয়াল, জাহাঙ্গীরের মদের গ্লাসে। শুক্রবার ও সরকারি ছুটি ছাড়া প্রতিদিন ১০ থেকে ৫টা পর্যন্ত খোলা
Salar Jung Museum-টি Call:- 24523211-12. কিছুটা দুরে ওসমানিয়া আদালত বা Osmania High Court. ১৯৮০ সালে ২৮ লক্ষ টাকা ব্যয়ে লাল আর সাদা পাথরে ইন্দো-সেরাসোনিক শৈলীতে তৈরি Osmania General Hospital উল্টো দিকে। হাসপাতালের পূর্ব দিকে আসাফিয়া স্টেট সেন্ট্রাল লাইব্রেরি।
Charminar:- Hyderabad Town থেকে প্লেগ মহামারী দুর করে স্মারক রূপে মহম্মদ কুলী কুতবশাহ ১৫৯৩-এ তৈরি করেন এই Minar.সালার জং থেকে বাজারের দিকের রাস্তায় তাজিয়ার ঢঙে চুন আর পাথরের তৈরি কারুকার্যমণ্ডিত হলুদ রঙের Charminar. চারটি সরু Minar চারপাশে। প্রতিটি মিনার ৫৬ মিটার উচ্চতা বিশিষ্ট, বেড় ১৫ থেকে ৩০ মিটার। ১৪৯ স্পাইরাল সিঁড়ি বেয়ে মিনারে ওঠা যায়। দ্বিতলে মন্দির, ত্রিতলে মসজিদ, নবাব পরিবারের সন্তানদের কোরান পাঠের স্কুল। প্রেমিকা হিন্দু নারী ভাগমতীর সঙ্গে প্রথম দেখার স্থানেই গড়ে তোলেন Charminar বলে জনশ্রুতি রয়েছে। সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত আলোয় সেজে ওঠে Charminar. সকাল ১০ টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে Minar-টি। Charminar-এর পচ্শিম দিকে গাড়ি ঘোঁড়ার ঠাসা, ঘিঞ্জি পথ, কাঠ-পাথরের কার্ভিং বাড়িঘর, পিঙ্ক রঙের এলিফ্যান্ট গেট পার হয়ে চকে মসজিদ পুরানো লাভ বাজার।
Mecca Masjid:- ১৬১৪ খ্রিস্টাব্দে ষষ্ঠ সুলতান আবদুল্লা কুতুব শাহর আমলে শুরু হোয়ে শেষ হয় গোলকুণ্ডা দখলের পর ঔরঙ্গজেবের সময়ে ১৬৮৭তে Mecca Masjid তৈরি। দক্ষিণ ভারতের বৃহত্তম এই Mecca Masjid চত্বরে একসঙ্গে ১০০০০ জন নমাজ পড়তে পারেন। তোরণটি তৈরি হয় ১৬৯২-এ একখণ্ড পাথর দিয়ে। ৩০ মিটার উঁচু পিলার ভর রেখেছে খিলানের। খন্ড খন্ড গ্রানাইট পাথলে তৈরি হয়েছে দরজা ও পিলার। তিন দিকে ৫ টি করে সুন্দর খিলান। একটি ইট Mecca থেকে আনা হয়েছিল এবং মক্কার মসজিদের অনুরূপ বলে নাম Mecca Masjid বলে লোকশ্রুতি আছে।
Mir Alam Tank:- শহরবাসীদের জনপ্রিয় পিকনিক স্পট। চারমিনার থেকে ২.৫ কিমি দুরে ব্যাঙ্গালোর রোডে ২০ বর্গ কিমি বিস্তৃত কৃত্রিম লেক Mir Alam Lake। লেকের জলে বোট, লঞ্চ, হাউসবোট চলছে। এরই এক অংশ নেহেরু জ্যুলজিক্যাল পার্ক বা চিড়িয়াখানা। ৩৫০ একর জায়গা জুড়ে ২৫০ প্রজাতির প্রাণীর পার্ক। ভারতের প্রথম লায়ন সাফারি পার্কটিও মর্যাদা বাড়িয়েছে জ্যুলজিক্যাল পার্কের। আছে টাইগার সাফারি, বিয়ার সাফারি পার্কও। প্রবেশ পথে প্রাগৈতিহাসিক জীবজন্তুর স্টাফড, প্রকৃতি বিজ্ঞান, অতীত সমাজজীবন, শিশুদের মনোরঞ্জনে টয়ট্রেন রয়েছে Mir Alam Tank-এ। সোমবার ছাড়া প্রতিদিন ৯টা থেকে ৬ পর্যন্ত খোলা Mir Alam Tank। যোগাযোগ, Call:- 24477355
Ramoji Film City:- চলচ্চিত্র নির্মাণ উদ্দেশ্য সারা বিশ্বের আঙ্গিকে গড়া পাহাড়-পর্বত-বনজঙ্গল, বাগিচা-খেতি-চাষবাস, চাকচিক্যে ভরা রাস্তঘাট, ডিসকভারি পন্ড, কৃপালু গুহা, বস্তি, প্রাসাদ, স্কুল-কলেজ, চার্চ-মন্দির-মসজিদ, সুইমিং পুল, বাস-রেল-বিমানবন্দর তৈরি হয়েছে ২০০০ একর যায়গা জুড়ে Ramoji Film City। বিশ্বের বৃহত্তম ইনট্রিগ্রেটেড ফিল্ম-প্রোডাকশন কমপ্লেক্সে ৪টি তারকা হোটেল এবং ৭টি রেস্তরাঁ রয়েছে Ramoji City - তে। সবই কৃত্রিমতায় ভরা, এনাডু পত্রিকার মালিক রামোজি রাও-এর স্বপ্ন কে মিলিয়ে স্থপতি নীতিশ রায়। গেট থেকে বিশেষ বাসে ইউরেকা জংশন পৌঁছে আবার বাসে কখনো থেমে কখনো নেমে গাইডের নির্দেশে। ৮০০০ কর্মী, ১৫০ বাগিচায় ৫০০ মালির তত্ত্বাবধানে। সকাল ৯টা থেকে ৫টা ৩০ পর্যন্ত খোলা Ramoji Film City । যোগাযোগ Response, Ramoji Film City, Call:- 08415- 325856/247555/09848522366. শহর থেকে ৪০ কিমি দুরে হায়দ্রাবাদ-বিজয়ওয়াড়া হাইওয়ে ধরে হায়াৎ নগরে Ramoji Film City অবস্থিত।
How to go Hyderabad Town:-
রেল সংযোগ রয়েছে রাজ্য তথা ভারতের দিগ্বিদিক। কলকাতা/হাওড়া থেকে প্রতিদিন সরাসরি ট্রেন ও বিমান যাচ্ছে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ থেকে কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, চেন্নাই, বিশাখাপত্তনম যাচ্ছে-আসছে বিমান প্রতিদিনই।
Hotels in hyderabad:-
There are some hotels of hyderabad contact number if you need Hyderabad Hotels contact with these contact number.
STD of Hyderabad:- 040.
1) Elegant, Call:- 22107954. 2) Imperial, Call:- 64512111/23202220. 3) Rajmata, Call:- 66665555. 4) Gateway Hyderabad, Call:- 66100000. 5) Royal, Call:- 2320411. 6) TTMI, Call:- 22845062. 7) Stee Nanda, Call:- 24657511. 8) National, Call:- 27705572. 9) Padmaja, Call:- 27712527.
Hyderabad tour Package from:-
Yatrinivas Complex, S P Road, Secunderabad-3, Call:- 09848126947/040-27893100 থেকে প্রতিদিন সকাল ৭-৩০ শে বের হয়ে সন্ধ্যা ৭-৩০ শে গোলকুণ্ডা দূর্গ, কুতুবশাহী সমাধি(শুক্রবার বন্ধ), সালার জং মিউজিয়াম(শুক্রবার বন্ধ), নিজাম জুবিলি প্যাভিলিয়ন, চৌমহল্লা প্যালেস, জ্যুলজিক্যাল পার্ক(সোমবার বন্ধ), চারমিনার, মক্কা মসজিদ, লুম্বিনী পার্ক, নওবত পাহাড়/বিড়লা মন্দির মানে শহর ঘুরিয়ে আনে ৫০০টাকার মধ্যে জনপ্রতি খরচ। প্রতিদিন দুপুর ২ টায় বের হোয়ে দুর্গম চেরুভু, হাইটেক সিটি, বটানিক্যাল গার্ডেন, গোলকুণ্ডার লাইট এন্ড সাউন্ড শো দেখিয়ে ফেরে রাত্রি ৯টার সময়। খরচ পড়ে জনপ্রতি ৩০০ টাকার মধ্যেই। রামোজি ফিল্ম সিটি ট্যুরে সকাল ৭-৩০ শে বের হোয়ে সন্ধ্যা ৬টায় ফিরে আসে, ফিল্ম সিটি দর্শনের টিকিট সহ এদের ভাড়া ১১০০টাকার মধ্যেই। প্রতিদিন সির্ধি যাচ্ছে ৩ দিনের প্যাকেজে APTDC.
ITDC, 3-6-150 Himayatnagar Road, Hyderabad-500029-এর সুপার ডিলাক্স কোচ যাচ্ছে প্রতিদিন শহর দেখাতে। ভাড়া ও প্যাকেজ প্রোগ্রাম একই রকম শুধুমাত্র সালার জঙে ITDC দু'ঘন্টা সময় দেখার জন্য দেয় আর ফেরে আধঘন্টা লেটে।
APTDC সপ্তাহের ষষ্ঠ ও সপ্তম দিন সকাল ৭-৩০শে বের হয়ে নাগার্জুন সাগর, নাগার্জুনকোণ্ডা, ইথিপোথালা দেখিয়ে রাত্রি ১০টায় ফিরে আসে। খরচ পড়ে ৫০০টাকার মধ্যে। প্রতিদিন ৭-৩০শে বের হোয়ে শ্রীশৈলম যাচ্ছে ২ দিনের ট্যুরে। খরচ ১৫০০টাকার মধ্যে। প্রতিদিন বিকাল ৪টায় বের হয়ে গোলকুণ্ডার লাইট সাউন্ড শো, চারমিনার, কুতুবশাহী সমাধি, লুম্বিনী পার্ক, নৌকা বিহার,ক্রুসে ভেজ ডিনার সহ নাইট ট্যুর গিয়ে ফেরে রাত্রি ১০টার সময়। খরচ ৫০০টাকার মধ্যে জনপ্রতি। এছাড়া প্রতি শনিবার ২ দিনের ট্যুরে বাসার যাচ্ছে ৮০০টাকা খরচের মধ্যে। ৬ দিনের ট্যুরে উটি-মহীশূর-ব্যাঙ্গালোর যাচ্ছে ৬০০০টাকা খরচের মধ্যে। ৪ দিনের প্যাকেজে প্রতি বুধ ও শুক্র সির্ধি-অজন্তা-ইলোরা যাচ্ছে ২৫০০টাকা খরচের মধ্যে। ৪ দিনের প্যাকেজে সির্ধি-নাসিক-ত্র্যাম্বকেশ্বর যাচ্ছে ১৭০০টাকা খরচ সীমায় প্রতি শনিবার।
সমস্ত প্যাকেজ ও ট্যুরিজম সম্পর্কে আরোও জানতে যোগাযোগ করতে পারেন-
Sikkim House, Middleton Street, Kolkata-17, Call:- 033-22813679.
Tourism House, 3-5-891, Himayatnagar, Hyderabad-500029, Call:- 040-23262154/50.
Shakar Bhavan, Fatch Maidan, Basheerbagh, Call:- 66746370.
দিল্লিতে, A P Bhavan, Call:- 011-23381293.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন