Translate into your language

শনিবার, ৩ অক্টোবর, ২০২০

Silchar, Asam : Silchar Tour / শিলচর ভ্রমণ

Shilchar :- 
রবীন্দ্র জন্মশতবর্ষে আসামের বাংলাভাষী জেলায় বাংলা ভাষার অস্তিত্ব রক্ষার গণতান্ত্রিক দাবিতে(১৯ মে ১৯৬১ ), শান্তিপূর্ণ  আন্দোলনে  গুলি চালিয়ে হত্যা করা হয় ১১ জন বাঙালিকে। 
নিহতদের মধ্যে ছিল ষোল বছরের কিশোরী কমলা ভট্টাচার্য, যে মেট্রিক পরীক্ষা শেষে বাংলা ভাষার আন্দোলনে অংশ নিয়েছিল। ১৮৭৪ সালে নবগঠিত আসাম রাজ্যের রাজস্ব ঘাটতি পূরণের তাগিদে, সাম্রাজ্যবাদী ইংরেজ বাংলার তিনটি কৃষি, বনজ এবং খনিজ সম্পদে সমৃদ্ধ বাংলাভাষী জেলা গোয়ালপাড়া, সিলেট ও কাছাড়কে বাংলা থেকে বিচ্ছিন্ন করে, নবগঠিত আসামের সঙ্গে যুক্ত করে দেয়। নবগঠিত আসামের রাজস্বের সিংহভাগ মেটাতো, বাংলার নিজস্ব ভূখন্ড থেকে বিচ্ছিন্ন করে, আসামের সঙ্গে যুক্ত করা এই তিন বাংলাভাষী জেলা। ১৯৪৭-এর ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত কংগ্রেস ছিল ভাষাভিত্তিক প্রদেশ গঠনের পক্ষে। ১৯১৭ সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস দলের অধিবেশনে, ভাষার ভিত্তিতে স্বতন্ত্র  অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। বাংলার নিজস্ব ভূখন্ড বাংলাভাষী সিলেট, কাছাড় সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রে বাংলা থেকে বিচ্ছিন্ন হলেও, ওই সব বাংলাভাষী অঞ্চলকে আবার বাংলায় ফিরিয়ে আনা হবে, এই লক্ষ্যে ১৯৪৭ পর্যন্ত তা ছিল বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেস কমিটির অন্তর্ভুক্ত।

ইংরেজ সাম্রাজ্যবাদী শাসনে বাংলা থেকে বিচ্ছিন্ন করে, আসামের সঙ্গে যুক্ত করা বাংলাভাষী অঞ্চলের বৃহৎ অংশ জুলাই ১৯৪৭-এ অনুষ্ঠিত  গণভোটে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। অন্য ক্ষেত্রের মতো, ভাষাভিত্তিক প্রদেশ গঠনের ক্ষেত্রেও, ক্ষমতা হাতে পাওয়ার পর পাল্টে যায় কংগ্রেস দলের মত ও পথ। যার পরিণতিতে আলাদা অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের জন্য ১৯৫২-র ডিসেম্বরে, স্বাধীনতা সংগ্রামী গান্ধিভক্ত পট্টি শ্রীরামুলুকে অনশনে প্রাণ দিতে হয়। রামুলুর মৃত্যুর তিন দিন পর, প্রধানমন্ত্রী নেহরু তেলুগুভাষীদের জন্য আলাদা অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের কথা ঘোষণা করতে কার্যত বাধ্য হন।

এই সূত্রে উল্লেখ করা যায়, ১৯৬১-র ১৯ মে, শিলচরে অনুষ্ঠিত আসাম রাইফেলস্-এর গণহত্যার দিন, আসামের রাজধানী গুয়াহাটিতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নেহেরু। তিনি গুলি চালনার নিন্দা না করে, বলেছিলেন বাঙালিরা বাড়াবাড়ি করছে।
বাঙালি অধ্যুষিত কাছাড় জেলার সদর দপ্তর বরাক উপত্যকার শিলচর। শহরের পূর্ব দিক দিয়ে বয়ে চলেছে বরাক নদী। পাহাড়ের পিছন থেকে প্রভাতের প্রথম সূর্য কিরণ রঙ বদলায় ক্ষনে ক্ষনে মনোরমা প্রকৃতির মাঝে। নতুন তৈরি হওয়া মেডিক্যাল কলেজ, লেকের পাড়ে গান্ধীবাগে ১১ টি স্তম্ভ হয়েছে ১১ শহীদের স্মরণে। এর কিছুটা দুরে কাছাড় ক্লাব, হরি সভা ও লক্ষ্মীদবীর মন্দির। শিলচর থেকে ১৭ কিমি দুরে উধারবন্ধে শ্রীশ্রী কাঁচাকান্তি দেবীর মন্দির। ১৮১৮ খ্রিস্টাব্দ পর্যন্ত নরবলির প্রথা ছিলো এই মন্দিরে। অতীতের মন্দিরটি যদিও আজ নেই নতুন মন্দির হয়েছে। প্রতি রবিবার পুজা হয় এই মন্দিরে। আরও ২ কিমি এগিয়ে ব্রজমোহন আশ্রম। সেখানে দুপুরে খাওয়ার মেলে ভক্তদের। ১৬৯০ খ্রিস্টাব্দে কাছাড় রাজাদের রাজধানীর ধ্বংসাবশেষ দেখতে। আজও উৎসাহী ভিড় জমে আশ্রম থেকে ৩ কিমি দুরে খাসপুরে। প্রতিটি প্রবেশ তোরণ হাতির ঢঙের। যদিও মুল প্রাসাদটি ধ্বংস হয়েছে তবুও সিংহদ্বার, সূর্যদ্বার ও দেবালয় রয়েছে। সিটিবাসে শাল গঙ্গায় নেমে বা অটো, ট্যাক্সি করে ঘুরে নেওয়া যায়। শিলচর থেকে ৫০ কিমি দুরে ভুবন পাহাড়ে ভুবনেশ্বরী মন্দির। দেবতা এখানে হর-পার্বতী। মন্দির থেকে আরো ৫ কিমি দুরে ভগবান শ্রী কৃষ্ণ ব্যাবহারকৃত মণিহরম সুড়ঙ্গ। সুড়ঙ্গের পাশ দিয়ে বয়ে চলেছে ত্রিবেণী নদী। মন্দিরে রাম, লক্ষণ, গড়ুর, হনুমানের পূজা হয়। দোল পূর্ণিমা, বারুণী ও শিবরাত্রিতে মেলা বসে।

How to go Silchar:- 
ট্রেন যাচ্ছে কলকাতা থেকে গুয়াহাটি-লামডিং হয়ে শিলচরে। বিমান যাচ্ছে প্রতিদিন কলকাতা থেকে শিলচরে এবং ফেরেও। ২৫ কিমি দুরের কুম্ভীরগ্রাম এয়ারপোর্ট থেকে বাস, ট্যাক্সি যাচ্ছে শিলচর শহরে। শিলং/জোয়াই হয়ে গুয়াহাটি থেকে শিলচর যাওয়া যায়। মেঘালয় রাষ্ট্রীয় পরিবহনের (MTC) বাস যাচ্ছে শিলং থেকে শিলচরে। ত্রিপুরা সঙ্গে রেল ও সড়ক সংযোগ আছে ধর্মনগর/কুমারঘাট/মানু হয়ে শিলচরের। রেল ও সড়ক সংযোগ রয়েছে মণিপুরের সঙ্গে শিলচরের। মিজোরামের প্রবেশ পথও শিলচর।

Hotels in Silchar :-
Ellora, Call:-03843-247412/09401238194. Siddhartha, Call:- 03842-260383. Kaniska, Call:- 03843-260316. Prashaanti Tourist Lodge, Call:- 03842-232376. এছাড়াও হোটেল আছে বহু শিলচরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Rameswaram tour guide : রামেশ্বরম ভ্রমণ / Rameswaram, Tamilnadu

Rameshwaram temple :- রাম, রাবণকে নিধন করার পর ব্রাহ্মণ হত্যার পাপ থেকে মুক্তি পেতে লঙ্কা থেকে ফেরার পথে শিবের পুজা করার সিদ্ধান্ত নিলেন। শি...